Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আইএমএফের ঋণ কর্মসূচির দুই কিস্তির ১৩০ কোটি ডলার জুনেই মিলবে
    অর্থনীতি

    আইএমএফের ঋণ কর্মসূচির দুই কিস্তির ১৩০ কোটি ডলার জুনেই মিলবে

    ইভান মাহমুদUpdated:মে 15, 2025মে 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আইএমএফ ও অর্থ মন্ত্রণালয়ের বিবৃতি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বাংলাদেশ সরকারের মধ্যে চলমান ঋণ কর্মসূচির তৃতীয় ও চতুর্থ পর্যালোচনা শেষে উভয় পক্ষ একমত হয়েছে। এর ফলে আগামী জুন মাসেই বাংলাদেশ ১৩০ কোটি মার্কিন ডলার ঋণ পেতে পারে বলে আশা করছে অর্থ মন্ত্রণালয়। আইএমএফও ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। আজ বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আইএমএফ ও অর্থ মন্ত্রণালয়।

    ঢাকায় সরাসরি বৈঠক, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভা এবং পরে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে কয়েক দফা আলোচনার মাধ্যমে এই ঐকমত্যে পৌঁছায় দুই পক্ষ। এখন কেবল আইএমএফের নির্বাহী বোর্ডের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা। তবে ঋণের কিস্তি ছাড় পেতে হলে বাংলাদেশকে রাজস্ব আদায় বাড়ানো, মুদ্রা বিনিময় হারের সংস্কারসহ কিছু শর্ত পূরণ করতে হবে।

    এমন পরিপ্রেক্ষিতে আইএমএফের একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণে বাংলাদেশ ব্যাংক আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, ডলারের বিনিময় হার এখন থেকে বাজার-নির্ধারিত হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে সরকার ও আইএমএফের মধ্যে দীর্ঘদিন টানাপোড়েন চলছিল। তার ফলেই ঋণের দুটি কিস্তি আটকে যায়। কিন্তু অবশেষে সেই জট কেটেছে।

    এই সিদ্ধান্তের ফলে শুধু আইএমএফ থেকেই নয়, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি), জাপান ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকেও বাজেট সহায়তা হিসেবে প্রায় ২০০ কোটি ডলার পাওয়ার প্রত্যাশা করছে অর্থ মন্ত্রণালয়।

    ২০২৩ সালের ৩০ জানুয়ারি থেকে আইএমএফের সঙ্গে বাংলাদেশ সরকারের ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি চালু হয়। এর মধ্যে বাংলাদেশ ইতিমধ্যে তিনটি কিস্তিতে ২৩১ কোটি ডলার পেয়েছে। বাকি রয়েছে আরও ২৩৯ কোটি ডলার। তৃতীয় ও চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের আগে ডলারের বিনিময় হারের ওপর নিয়ন্ত্রণ নিয়ে আইএমএফ ও সরকারের মধ্যে এক মাসেরও বেশি সময় দরকষাকষি চলে। এপ্রিলের প্রথম ভাগে ঢাকায় ৬ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত আইএমএফের একটি প্রতিনিধি দল পর্যালোচনার জন্য সফর করে। এরপর ২১ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ওয়াশিংটনে আইএমএফ-বিশ্বব্যাংকের যৌথ বসন্তকালীন বৈঠকেও সমঝোতা হয়নি।

    শেষ পর্যন্ত ৫ ও ৬ মে ভার্চ্যুয়ালি আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির পথে এগোয়। এ সময় দেশের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের মধ্যে আইএমএফের ঋণ থেকে সরে আসার কথাও আলোচনায় আসে। কিন্তু শেষে সরকারের সিদ্ধান্ত হয়—ঋণ কর্মসূচি অব্যাহত রাখা এবং শর্ত মেনে সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়া।

    এই সিদ্ধান্তের অংশ হিসেবে সরকার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠনের নির্দেশ দেয়। সোমবার রাতে জারি হওয়া এই অধ্যাদেশ অনুযায়ী, রাজস্ব প্রশাসনে কাঠামোগত সংস্কার আনতে চায় সরকার।

    আজ আইএমএফ এক বিবৃতিতে জানিয়েছে, উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় স্বল্পমেয়াদি কঠোর নীতিমালা গ্রহণ, কর অব্যাহতি কমিয়ে রাজস্ব আদায় বাড়ানো, অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস, বিনিময় হার নমনীয় রাখা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, দুর্বল ব্যাংক ব্যবস্থাপনায় আইনি সংস্কার আনা ও স্বচ্ছতা নিশ্চিত করা, শাসনব্যবস্থা উন্নত করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টেকসই অবকাঠামোয় বিনিয়োগ—এসব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

    আইএমএফ বলেছে, তৃতীয় ও চতুর্থ ধাপের পর্যালোচনার পর তারা সরকারের সঙ্গে ঋণ কর্মসূচি নিয়ে একমত হয়েছে। এখন আইএমএফ বোর্ডে অনুমোদন পেলে পরবর্তী কিস্তির অর্থ ছাড় হবে।

    অর্থ মন্ত্রণালয় আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইএমএফের চতুর্থ পর্যালোচনা সফলভাবে শেষ হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা ও বিনিময় হারে গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের বিষয় গভীরভাবে পর্যালোচনা শেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে দুই পক্ষ। এতে বলা হয়, চতুর্থ মিশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর নির্ধারিত কিস্তির অর্থ একসঙ্গে ছাড় করার সিদ্ধান্ত হয়েছে।

    মন্ত্রণালয় আরও জানায়, দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সব বিষয় সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হয়েছে এবং রাজস্ব, মুদ্রানীতি ও অন্যান্য কাঠামোগত সংস্কার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। চতুর্থ পর্যালোচনার ‘স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্ট’ সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে শিগগিরই। এছাড়া বাজেট সহায়তার জন্য নেওয়া সংস্কারগুলো একান্তই বাংলাদেশের জাতীয় স্বার্থে ও সরকারের নিজস্ব পরিকল্পনায় প্রণীত। উন্নয়ন সহযোগীদের ভূমিকা এসব ক্ষেত্রে মূলত কারিগরি সহায়তায় সীমিত থাকবে বলেও জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

    এই সমঝোতার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি পুনরায় আইএমএফ ও অন্যান্য উন্নয়ন সহযোগীর আস্থার জায়গায় ফিরে এসেছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, সরকার কতটা দ্রুত এসব সংস্কার বাস্তবায়ন করে কাঙ্ক্ষিত অর্থ ছাড় নিশ্চিত করতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.