Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও দেশীয় বাজারে প্রতিফলন অনিশ্চিত
    অর্থনীতি

    বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও দেশীয় বাজারে প্রতিফলন অনিশ্চিত

    ইভান মাহমুদমে 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    লেবু-তেল-চিনিসহ বেশকিছু পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা | ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ২০২২ সালের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে অধিকাংশ গুরুত্বপূর্ণ পণ্যের দাম বাড়তে থাকে। জ্বালানি, খাদ্যশস্য, শিল্প কাঁচামাল ও সারের মতো প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি সংকটে পড়ে উন্নয়নশীল দেশগুলো। তবে ২০২৩ সাল থেকে ধীরে ধীরে এসব পণ্যের দাম কমতে শুরু করে এবং সাম্প্রতিক সময়ে তা আরও নিম্নমুখী হয়েছে। পণ্যের আমদানিনির্ভরতা বেশি হওয়ায় বৈশ্বিক দামের ওঠানামা বাংলাদেশের বাজারেও প্রভাব ফেলে। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশে তাৎক্ষণিকভাবে দাম বাড়িয়ে দেওয়া হলেও দাম কমার পর তার প্রতিফলন তেমনটা দেখা যায় না।

    বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও দেশীয় বাজারে প্রতিফলন অনিশ্চিত

    বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন ‘কমোডিটি মার্কেটস আউটলুক’ অনুযায়ী, এপ্রিল মাসেও বৈশ্বিক বাজারে বেশির ভাগ পণ্যের দাম ছিল নিম্নমুখী। সংস্থাটি ধারণা করছে, ২০২৪ সালে বিশ্ববাজারে পণ্যের গড় দাম প্রায় ১২ শতাংশ কমতে পারে। ২০২৬ সাল নাগাদ এই পতন ৫ শতাংশ পর্যন্ত যেতে পারে যা হবে ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। মূল্যস্ফীতি বিবেচনায় এ পতনের ফলে দাম নেমে যেতে পারে ২০১৫-২০১৯ সালের গড় স্তরের নিচেও। কভিড-১৯ মহামারির পর এটিই হবে প্রথমবারের মতো এত বড় দামের পতন। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতিতে দুর্বল প্রবৃদ্ধি ও জ্বালানি তেলের অতিরিক্ত সরবরাহই মূলত এই দাম কমার পেছনে কারণ।

    বিশ্লেষণে দেখা গেছে, এপ্রিল মাসে আগের তুলনায় বৈশ্বিক বাজারে ক্রুড অয়েল, এলএনজি, পাম অয়েল, গম, চাল, চিনি এবং ইউরিয়া সারের দাম কমেছে। যেমন, এক মাসের ব্যবধানে ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৭০ দশমিক ৭০ ডলার থেকে কমে দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৯০ ডলারে। এলএনজির দাম মার্চে যেখানে ছিল প্রতি এমএমবিটিইউ ১২ দশমিক ৫৫ ডলার, এপ্রিলে তা কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৪৩ ডলারে। একই সময়ে পাম অয়েলের দাম টনপ্রতি ১ হাজার ৬৮ ডলার থেকে কমে ৯৯৪ ডলার হয়েছে। যদিও সয়াবিন তেলের দাম সামান্য বেড়ে টনপ্রতি ১ হাজার ১১ ডলার থেকে ১ হাজার ১১৬ ডলারে পৌঁছেছে।

    গমের দামেও পতন লক্ষ করা গেছে। এইচআরডব্লিউ গমের দাম টনপ্রতি ২৫৫ দশমিক ৪০ ডলার থেকে নেমে দাঁড়িয়েছে ২৪৯ দশমিক ৬০ ডলারে এবং এসআরডব্লিউ গমের দাম কমেছে ২২৭ দশমিক ৫০ ডলার থেকে ২১৯ দশমিক ৬০ ডলারে। চিনির দাম কমে হয়েছে প্রতি কেজি ৪০ সেন্ট, যা আগে ছিল ৪২ সেন্ট। তুলার দাম কিছুটা বেড়ে দাঁড়িয়েছে প্রতি পাউন্ডে ১ দশমিক ৭৩ ডলার। ইউরিয়া সারের দাম টনপ্রতি ৩৯৪ দশমিক ৫০ ডলার থেকে কমে ৩৮৬ দশমিক ৯০ ডলার হয়েছে। তবে ডিএপি, ফসফেট রক, পটাশিয়াম ক্লোরাইড ও টিএসপি সারের দামে সামান্য বৃদ্ধি দেখা গেছে।

    বাংলাদেশের আমদানিকৃত প্রধান পণ্যগুলোর দাম কমেছে এমন সময়ে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত দেশে গম আমদানিতে খরচ হয়েছে ১১৮ কোটি ডলার, ভোজ্যতেল ২০৬ কোটি, চিনি ৮৬ কোটি, জ্বালানি পণ্য ৪০৯ কোটি, তুলা ২৬২ কোটি এবং সারে ২২৫ কোটি ডলার।

    ব্যবসায়ীদের মতে, চলতি বছর এখন পর্যন্ত দেশে কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় খাদ্য উৎপাদন স্বাভাবিক ছিল। গ্রীষ্মকালীন মৌসুমে ঘূর্ণিঝড় বা অতিবৃষ্টির মতো বিরূপ পরিস্থিতি না থাকায় উৎপাদিত ফসলের ক্ষতি হয়নি। ফলে পণ্য সরবরাহে কোনো সংকট দেখা যায়নি। তদুপরি, বৈশ্বিক বাজারে এলএনজি, ক্রুড অয়েল এবং সারসহ নানা কাঁচামালের দাম কমায় কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তারা। এসব কারণে দেশের খাদ্যশস্যের বাজারে স্থিতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    খাদ্যশস্য আমদানিকারক বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী জানান, গত কয়েক বছর বিশ্ববাজার ছিল অস্থির। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ খাদ্য ও জ্বালানি পণ্যের দামকে ঊর্ধ্বমুখী করেছিল। তবে সাম্প্রতিক সময়ে যুদ্ধ প্রশমনের ইঙ্গিত এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগে বাজারে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। তার মতে, এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের আমদানিনির্ভর পণ্যবাজার আরও স্থিতিশীল হবে।

    আমদানিকারকরা জানান, গত এক বছরে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কারণে চালের দাম বাড়ছিল। তবে এখন তা কমতে শুরু করেছে। সরকার পর্যাপ্ত আমদানির সুযোগ সৃষ্টি এবং ধান-চাল সংগ্রহ কার্যক্রমে অগ্রাধিকার দেওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। সয়াবিন তেলের দাম কিছুদিন আগে বাড়লেও পাম অয়েলের দাম এক মাসে কমেছে টনপ্রতি প্রায় ৭০ ডলার। একইভাবে গমের দাম কমেছে টনপ্রতি ৬-৮ ডলার। ফিউচার মার্কেটেও গমের দামে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

    ব্যবসায়ীরা বলছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে। আইএমএফের ঋণ কিস্তি ছাড় এবং ডলারের বাজারমূল্য নির্ধারণে সরকার অনুকূল নীতি নিচ্ছে। সেই সঙ্গে আমদানিতে নানা নিষেধাজ্ঞা শিথিল করছে। এসব কারণে আমদানিকারকেরা আবারও আমদানিতে আগ্রহী হচ্ছেন। ব্যাংকগুলোও এখন এলসি খোলায় বেশি সহায়তা করছে। ডলার সরবরাহ বাড়লে আমদানি প্রক্রিয়া আরও সহজ হবে এবং বাজারে পণ্যের ঘাটতি কমে আসবে। ফলে দেশের বাজারে স্থিতিশীলতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

    চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, এক মাস আগে ভোজ্যতেলের দাম বাড়লেও এখন তা আবার নিম্নমুখী। সরবরাহ অর্ডারে প্রতি মণ (৩৭.৩২ কেজি) খোলা পাম অয়েল বিক্রি হচ্ছে ৫ হাজার ৭০০ টাকায়। খোলা সয়াবিনের দামও মণপ্রতি ৫০-৬০ টাকা কমে ৬ হাজার ১৭০ থেকে ৬ হাজার ১৮০ টাকায় দাঁড়িয়েছে। চিনির দাম মণপ্রতি ১০০ টাকা কমে এখন ৩ হাজার ৭৫০ থেকে ৩ হাজার ৮০০ টাকায় লেনদেন হচ্ছে। গমের দাম কমে এখন প্রতি মণ ১ হাজার ৩২০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

    সব মিলিয়ে বিশ্ববাজারে পণ্যের মূল্যহ্রাসের ধারা বাংলাদেশের বাজারেও প্রভাব ফেলতে শুরু করেছে। তবে তা পুরোপুরি কার্যকর হতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। সরকারি নীতির স্থিতিশীলতা, আমদানি কার্যক্রমের ধারাবাহিকতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক পরিবেশ এই প্রক্রিয়াকে কতটা ত্বরান্বিত করবে সেটিই এখন মূল প্রশ্ন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.