Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ডলারের বিনিময় হার এখন পুরোপুরি বাজারনির্ভর: বাংলাদেশ ব্যাংক
    অর্থনীতি

    ডলারের বিনিময় হার এখন পুরোপুরি বাজারনির্ভর: বাংলাদেশ ব্যাংক

    ইভান মাহমুদUpdated:মে 15, 2025মে 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে ডলারের বিনিময় হার নির্ধারণে দীর্ঘদিনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণের অবসান ঘটিয়ে এবার তা পুরোপুরি ছেড়ে দেওয়া হয়েছে বাজারের ওপর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই ঘোষণা দিয়ে জানিয়েছেন, এখন থেকে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারেই ডলারের দর নির্ধারিত হবে যাতে কেন্দ্রীয় ব্যাংকের কোনো হস্তক্ষেপ থাকবে না।

    ডলারের বিনিময় হার এখন পুরোপুরি বাজারনির্ভর: বাংলাদেশ ব্যাংক

    এই পদক্ষেপ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণচুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। গত কয়েক মাস ধরেই এ বিষয়ে আইএমএফের সঙ্গে দরকষাকষি চালিয়ে যাচ্ছিল বাংলাদেশ সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু শেষ পর্যন্ত সংস্থাটির শর্তই মেনে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৪ মে) দুপুরে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন গভর্নর, যিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

    গভর্নর বলেন, “আমরা আগে বলেছিলাম আমাদের অর্থনৈতিক পরিবেশ এবং সামগ্রিক স্থিতিশীলতা যথেষ্ট হয়নি তাই বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিতে প্রস্তুত নই। কিন্তু এখন মনে করছি, আমাদের অর্থনীতি অনেকটা স্থিতিশীল হয়েছে। তাই আমরা এখন প্রস্তুত।” তিনি জানান, এই সিদ্ধান্ত বাস্তবায়নের পর আগামী মাসেই আইএমএফের ঋণের দুটি কিস্তিসহ ৩৫০ কোটি ডলার পাওয়ার আশা করা হচ্ছে।

    তিনি আরও জানান, দেশের রেমিট্যান্স ও রফতানি আয় ভালো প্রবৃদ্ধি দেখাচ্ছে, সরকারের চলতি হিসাব ও ব্যালান্স অব পেমেন্ট ইতিবাচক ধারায় আছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়ে ঝুঁকিমুক্ত অবস্থানে পৌঁছেছে। গত নয় মাসে বাংলাদেশ ব্যাংক বাজারে কোনো ডলার বিক্রি করেনি এবং বর্তমান পরিস্থিতিতে আগামী ১০ মাসেও তা করতে হবে না বলেও জানান তিনি।

    তবে ভবিষ্যতে বাজারে অস্থিতিশীলতা দেখা দিলে তা নিয়ন্ত্রণে একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে বলে জানান গভর্নর। এই তহবিলে প্রাথমিকভাবে ৫০ কোটি ডলার রাখা হয়েছে যা প্রয়োজনে বাজারে হস্তক্ষেপে ব্যবহার করা হবে।

    বাংলাদেশে ডলারের বাজারে অস্থিরতা চলছে প্রায় চার বছর ধরে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারিতে প্রতি ডলারের বিনিময় হার ছিল ৮৫ টাকা। ২০২৩ সালের শুরুতে তা দাঁড়ায় ১০৩ টাকা, এরপর ২০২৪ সালের জানুয়ারিতে হয় ১১০ টাকা। পরে বাংলাদেশ ব্যাংক ‘ক্রলিং পেগ’ নীতি গ্রহণ করলে হার এক ধাক্কায় ১১৮ টাকায় পৌঁছায়। চলতি বছরের শুরুতে তা বেড়ে ১২০ টাকা হয় এবং সর্বশেষ ১৪ মে ব্যাংক খাতে ডলারের দর দাঁড়ায় ১২২ টাকা।

    বাজারের ওপর বিনিময় হার ছেড়ে দেওয়ার ঘোষণার পর ব্যাংক খাত এবং কার্ব মার্কেটে ডলারের দর কিছুটা বেড়েছে। ঘোষণা আসার পর দুপুর ২টা নাগাদ কার্ব মার্কেটে প্রতি ডলারের দাম ১২৫ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ১২৬ টাকা পর্যন্ত ওঠে। ব্যাংকগুলো রেমিট্যান্স সংগ্রহে প্রতি ডলারের দাম ১২২ টাকা ৬০ পয়সা পর্যন্ত দিয়েছে বলে জানা গেছে।

    সংবাদ সম্মেলনে গভর্নর আরও বলেন, আইএমএফের কিস্তি ছাড় হওয়ার পর বিশ্বব্যাংক, এডিবি, এআইআইবি, জাইকা, আইএফসি প্রভৃতি উন্নয়ন সহযোগীরাও তাদের প্রতিশ্রুত অর্থ ছাড় করবে। এর ফলে জুনের মধ্যেই বাংলাদেশ ৩৫০ কোটি ডলার সহায়তা পাবে বলে তিনি আশা করছেন। এ অর্থ রিজার্ভে যোগ হলে তা ৩০ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাবে।

    ডলারের বাজার উন্মুক্ত হবার পর এর দর কত হবে এ প্রশ্নের জবাবে গভর্নর চালের বাজারের উদাহরণ টেনে বলেন, “কেউ ইচ্ছেমতো চালের দাম নির্ধারণ করতে পারে না যেমন- ১৮০ টাকা কেজি করে চাল বিক্রি সম্ভব নয়। বাজারের চাহিদা-জোগানের ভিত্তিতেই চালের দাম স্থির হয়। তেমনভাবেই ডলারের দামও বাজারই নির্ধারণ করবে। আমরা মনে করি, বিনিময় হার উন্মুক্ত করার পরও তা বিদ্যমান দামের কাছাকাছিই থাকবে।”

    বর্তমানে রেমিট্যান্সের বড় অংশ নিয়ন্ত্রণ করছে কিছু এগ্রিগেটর বা বড় এক্সচেঞ্জ হাউজ। তারা মধ্যপ্রাচ্যের ছোট এক্সচেঞ্জ হাউজগুলো থেকে রেমিট্যান্স কিনে পরে বাংলাদেশের ব্যাংকগুলোর সঙ্গে দরকষাকষি করছে। এই প্রসঙ্গে গভর্নর বলেন, “ডলারের দর নির্ধারণ হবে বাংলাদেশের আন্তঃব্যাংক বাজারে। দুবাই থেকে কেউ কোনো রেট দিলেই তা মান্য হবে না। এগ্রিগেটরদের দরকষাকষির সুযোগ সীমিত। পাঁচ থেকে সাত দিনেই তা শেষ হবে কারণ প্রবাসীদের পাঠানো টাকা তো বাংলাদেশেই আনতে হবে।”

    এসময় ব্যাংক খাত সংস্কার এবং দুর্বল ব্যাংকগুলোতে ব্যবস্থা গ্রহণ নিয়েও কথা বলেন গভর্নর। তিনি জানান, ইতোমধ্যে ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। ব্যাংক গভর্ন্যান্সে পরিবর্তন আনতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। আগের ব্যবস্থাপনা পর্যাপ্ত আন্তরিক ছিল না। তিনি বলেন, “খেলাপি ঋণ এতদিন চাপা রাখা হতো এখন প্রকাশ হচ্ছে বলেই সংখ্যাও বাড়ছে। কোনো ব্যাংক শতভাগ সঞ্চিতি সংরক্ষণ না করা পর্যন্ত ডিভিডেন্ড দিতে পারবে না।”

    গভর্নর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভবিষ্যতে কোনো ব্যাংকের পর্ষদ উল্টাপাল্টা কাজ করলে তাদেরও ভেঙে দেব। সরকার ‘ব্যাংক রেজল্যুশন’ অধ্যাদেশ জারি করেছে যা বাংলাদেশ ব্যাংককে দুর্বল ব্যাংক সাময়িকভাবে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার ক্ষমতা দিয়েছে। এটি করা হবে আমানতকারীদের স্বার্থেই মালিকদের স্বার্থে নয়।”

    তিনি আশ্বস্ত করে বলেন, “আমানতকারীদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা আপনাদের সঙ্গে আছি। আপনারা ব্যাংকে যেভাবে আমানত রেখেছেন তা রেখেই দিন। আমরা দুর্বল ব্যাংকগুলোকে সবল করে তুলব।”

    বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়াকে একটি সময়োপযোগী ও ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছেন বেসরকারি ব্যাংকের শীর্ষ কর্মকর্তারাও। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “বিনিময় হারে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত অর্থনীতির জন্য ইতিবাচক। আইএমএফ ঋণের কিস্তি স্থগিত হলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতো অর্থ নয়। এখন রেমিট্যান্স প্রবাহ ভালো, রফতানিও বাড়ছে, ঈদুল আজহা সামনে রেখে আরও রেমিট্যান্স আসবে। এ অবস্থায় বিনিময় হার ছেড়ে দিলে বাজার অস্থির হওয়ার সুযোগ খুবই কম।”

    এই সিদ্ধান্ত বাংলাদেশের মুদ্রানীতি ও বৈদেশিক লেনদেন ব্যবস্থায় এক বড় পরিবর্তন। এখন অপেক্ষা, বাজার কীভাবে এই নতুন বাস্তবতা গ্রহণ করে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.