Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতের আপত্তি সত্ত্বেও আইএমএফের ঋণের কিস্তি কেন পেল পাকিস্তান?
    অর্থনীতি

    ভারতের আপত্তি সত্ত্বেও আইএমএফের ঋণের কিস্তি কেন পেল পাকিস্তান?

    ইভান মাহমুদমে 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারতের আপত্তি সত্ত্বেও আইএমএফের ঋণের কিস্তি কেন পেল পাকিস্তান?
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানকে ১ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যা নিয়ে কড়া আপত্তি জানিয়েছে প্রতিবেশী ভারত। সামরিক উত্তেজনার পটভূমিতে নেওয়া এ সিদ্ধান্তকে ‘ভুল বার্তা’ বলে মন্তব্য করেছে নয়াদিল্লি। যদিও ভারতের স্পষ্ট বিরোধিতা সত্ত্বেও আইএমএফের নির্বাহী বোর্ড ৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির দ্বিতীয় কিস্তি হিসেবে পাকিস্তানকে এ অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেয়।

    আইএমএফ জানিয়েছে, পাকিস্তান কাঙ্ক্ষিত অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে অগ্রগতি দেখিয়েছে এবং তাদের অর্থনীতি পুনরুদ্ধারের পথে রয়েছে। একইসঙ্গে, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পাকিস্তানের সক্ষমতা তৈরির উদ্যোগে ভবিষ্যতে আরও ১ দশমিক ৪ বিলিয়ন ডলার সহায়তার পরিকল্পনার কথাও জানিয়েছে সংস্থাটি।

    ভারত অবশ্য এই সিদ্ধান্তের পক্ষে নয় এবং দুটি বড় যুক্তি তুলে ধরে এর বিরোধিতা করেছে। প্রথমত, পাকিস্তানের সংস্কার বাস্তবায়নে দুর্বলতা ও অতীত ব্যর্থতার কথা উল্লেখ করে দিল্লি প্রশ্ন তোলে এই অর্থ সহায়তা কতটা কার্যকর হবে। দ্বিতীয়ত, তারা আশঙ্কা প্রকাশ করে যে, এই তহবিল রাষ্ট্রীয় মদদপুষ্ট সীমান্তপাড়ি সন্ত্রাসে ব্যবহৃত হতে পারে যা পাকিস্তান বরাবরই অস্বীকার করে এসেছে। নয়াদিল্লি দাবি করে, আইএমএফের এ সিদ্ধান্ত সংস্থা ও এর দাতাদের সুনাম এবং বৈশ্বিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এই বিষয়ে আইএমএফের কাছে বিবিসি মন্তব্য চাইলে সংস্থাটি সাড়া দেয়নি।

    তবে পাকিস্তানি বিশ্লেষকদের কেউ কেউ ভারতের প্রথম যুক্তিকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না। ১৯৫৮ সাল থেকে পাকিস্তান এখন পর্যন্ত আইএমএফ থেকে ২৪ বার ঋণ নিয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সংস্কার কার্যকর না করেই তারা পুনরায় সাহায্যের দ্বারস্থ হয়েছে। পাকিস্তানের সাবেক মার্কিন রাষ্ট্রদূত হুসেইন হক্কানি বলেন, “এটা অনেকটা আইসিইউতে বারবার যাওয়ার মতো। কেউ যদি ২৪-২৫ বার আইসিইউতে যায় তাহলে বোঝা যায় তার শরীরে কাঠামোগত সমস্যা রয়েছে এটা গুরুত্ব দিয়ে দেখা দরকার।”

    তবে ভারতের দ্বিতীয় অভিযোগ আইএমএফ সীমান্তপাড়ি সন্ত্রাসে মদদ দেওয়ার ঝুঁকি নিচ্ছে এবং এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিপজ্জনক বার্তা যাচ্ছে এটা তুলনামূলকভাবে জটিল ইস্যু। সম্ভবত এই কারণেই নয়াদিল্লি আইএমএফে যথাযথ প্রভাব বিস্তার করে ঋণপ্রক্রিয়া আটকে দিতে পারেনি।

    বিশ্লেষকদের মতে, পাকিস্তানকে ঋণের পরবর্তী কিস্তি না দিতে ভারতের কূটনৈতিক উদ্যোগ ছিল প্রতীকী। কারণ, আইএমএফের সিদ্ধান্ত প্রক্রিয়ায় ভারতের ভূমিকা সীমিত। সংস্থার ২৫ সদস্যবিশিষ্ট নির্বাহী বোর্ডে ভারত একটি ছোট গ্রুপের প্রতিনিধিত্ব করে। যেখানে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ভুটান। অন্যদিকে, পাকিস্তান সম্পূর্ণ আলাদা একটি গ্রুপের অংশ যার নেতৃত্বে রয়েছে ইরান।

    আইএমএফের নীতি অনুযায়ী, জাতিসংঘের মতো এক দেশ এক ভোটের নিয়ম এখানে প্রযোজ্য নয়। বরং সদস্য দেশের অর্থনৈতিক আকার ও তহবিলে অবদান অনুযায়ী ভোটাধিকার নির্ধারিত হয়। এতে ধনী দেশেরাই বেশি প্রভাবশালী হয়। উদাহরণ হিসেবে, যুক্তরাষ্ট্রের ভোট শেয়ার ১৬ দশমিক ৪৯ শতাংশ হলেও ভারতের মাত্র ২ দশমিক ৬ শতাংশ। তাছাড়া, কোনো প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগও নেই শুধু পক্ষে ভোট দেওয়া বা বিরত থাকা যায়। সিদ্ধান্তগুলো সর্বসম্মতির ভিত্তিতেই গৃহীত হয়।

    এই কাঠামোকে পক্ষপাতদুষ্ট দাবি করে এক অর্থনীতিবিদ নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এই ব্যবস্থায় ক্ষমতাধর দেশের স্বার্থরক্ষার প্রবণতা স্পষ্ট।”

    ২০২৩ সালে জি-২০ সভাপতিত্বকালে ভারতের অন্যতম দাবি ছিল আইএমএফের ভোট কাঠামো সংস্কার। প্রাক্তন ভারতীয় আমলা এনকে সিং ও সাবেক মার্কিন অর্থমন্ত্রী লরেন্স সামার্স একটি প্রতিবেদনে সুপারিশ করেন, ভোটাধিকার যেন শুধু আর্থিক অবদানের ভিত্তিতে না হয় বরং ‘গ্লোবাল নর্থ’ ও ‘গ্লোবাল সাউথ’-এর মধ্যে ভারসাম্য রক্ষায় বিবেচিত হয়। তবে এই প্রস্তাব এখনো বাস্তবায়নের পথে এগোয়নি। এখানে গ্লোবাল নর্থ বলতে ধনী ও প্রভাবশালী দেশগুলিকে বোঝানো হয় আর গ্লোবাল সাউথ বলতে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা উন্নয়নশীল দেশগুলোকে।

    এদিকে আইএমএফের নিজস্ব নীতির সাম্প্রতিক কিছু ব্যতিক্রম এই বিতর্ককে আরও জটিল করেছে। ২০২৩ সালে সংস্থাটি যুদ্ধরত ইউক্রেনকে ১৫ দশমিক ৬ বিলিয়ন ডলারের ঋণ দিয়েছে, যা অতীতে নজিরবিহীন। বিশ্লেষক মিহির শর্মা এই প্রেক্ষাপটে বলেন, “আইএমএফ নিজেই যখন তার নীতি ভেঙেছে তখন পাকিস্তানকে নির্ধারিত ঋণ না দেওয়ার যুক্তি তাদের নেই।”

    অনেক বিশেষজ্ঞ মনে করেন, ভারত যদি সত্যিই পাকিস্তানকে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে প্রশ্নবিদ্ধ করতে চায় তাহলে সঠিক প্ল্যাটফর্ম হলো জাতিসংঘের অধীন ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। এ সংস্থাটি সন্ত্রাসে অর্থায়ন ও অর্থপাচার প্রতিরোধে কাজ করে এবং প্রয়োজনে কোনো দেশকে গ্রে বা ব্ল্যাক তালিকাভুক্ত করে। তখন সংশ্লিষ্ট দেশের পক্ষে আইএমএফ বা বিশ্বব্যাংক থেকে তহবিল পাওয়া কঠিন হয়ে পড়ে।

    হুসেইন হক্কানি বলেন, “আইএমএফে এমন অবস্থান কখনোই কার্যকর হয়নি হবেও না। বরং কোনো দেশ যখন এফএটিএফ তালিকাভুক্ত হয়, তখনই সে বাধার সম্মুখীন হয় পাকিস্তানের ক্ষেত্রেও তা ঘটেছে।” তবে বাস্তবতা হলো, ২০২২ সালেই পাকিস্তানকে এফএটিএফ-এর গ্রে তালিকা থেকে সরিয়ে ফেলা হয়েছে।

    ভারতের জন্য আরেকটি কূটনৈতিক দুশ্চিন্তার জায়গা হলো, আইএমএফের ভোট কাঠামোর সংস্কার যদি বাস্তবায়নও হয় তাহলে তা চীনকে আরও বেশি প্রভাবশালী করে তুলতে পারে। মিহির শর্মা বলেন, “এমন সংস্কার হলে সবচেয়ে বেশি লাভবান হবে বেইজিং।”

    এ বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন হুসেইন হক্কানি। তিনি মনে করেন, দ্বিপাক্ষিক বিরোধকে বহুপাক্ষিক ফোরামে তুলতে গিয়ে ভারত অতীতে চীনের ভেটোর শিকার হয়েছে। এক উদাহরণ টেনে তিনি বলেন, চীন ভারতের অরুণাচল প্রদেশ নিয়ে সীমান্ত বিরোধ দেখিয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি ঋণ আটকে দিয়েছিল।

    সার্বিকভাবে, পাকিস্তানকে আইএমএফের অর্থ সহায়তা নিয়ে ভারত যতই আপত্তি করুক না কেন বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোতে নয়াদিল্লির প্রভাব সীমিত। তাই ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবেলায় ভারতের কৌশলগত অবস্থান পুনর্বিবেচনা এবং আন্তর্জাতিক কূটনীতিতে অধিকতর সক্রিয়তা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.