Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এনবিআর বিলুপ্তির প্রতিবাদে ২য় দিনের মতো চলছে কলমবিরতি
    অর্থনীতি

    এনবিআর বিলুপ্তির প্রতিবাদে ২য় দিনের মতো চলছে কলমবিরতি

    হাসিব উজ জামানমে 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এনবিআর বিলুপ্তির প্রতিবাদে ২য় দিনের মতো চলছে কলমবিরতি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কলমবিরতি পালন করছেন কর, শুল্ক ও ভ্যাট বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।

    আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন কর অঞ্চল, ভ্যাট ও কাস্টমস অফিসে একযোগে এই কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে বিকেল ৩টা পর্যন্ত।

    এই কর্মসূচি চলছে “এনবিআর সংস্কার ঐক্য পরিষদ”- এর ব্যানারে, যেখানে ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তারা একত্রিত হয়ে আন্দোলনে অংশ নিচ্ছেন। পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানাতে আজই বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

    সূত্র জানায়, ঢাকার এনবিআর সদর দপ্তর ছাড়াও বেনাপোল, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন কাস্টমস, ভ্যাট ও কর কার্যালয়ে কর্মকর্তারা কলমবিরতিতে অংশ নিয়েছেন। এতে এসব দপ্তরে কর-শুল্কসংশ্লিষ্ট সেবা কার্যত বন্ধ রয়েছে।

    গত মঙ্গলবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তিন দিনের কর্মসূচি ঘোষণা করে। এর অংশ হিসেবে গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। ওই সময়েও কাজকর্মে স্থবিরতা দেখা দেয়। তৃতীয় ও শেষ দিনের কর্মসূচি শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

    তবে আন্দোলনের মধ্যেও আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট কার্যক্রম এবং রপ্তানিসংক্রান্ত কাজগুলো অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
    প্রসঙ্গত গত সোমবার রাতে সরকার একটি অধ্যাদেশ জারি করে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত ঘোষণা করে। এর পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগ” ও “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” নামে দু’টি নতুন বিভাগ গঠনের ঘোষণা দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করেই এনবিআর কর্মকর্তারা কর্মসূচি পালন করছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.