Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসনে দ্রুত নিলামের বিশেষ আদেশ
    অর্থনীতি

    চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসনে দ্রুত নিলামের বিশেষ আদেশ

    ইভান মাহমুদমে 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসনে দ্রুত নিলামের বিশেষ আদেশ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম বন্দরের দীর্ঘদিনের অখালাসকৃত পণ্য ও কন্টেইনার জট কমাতে দ্রুত নিলাম, ব্যবস্থাপনা ও ধ্বংস কার্যক্রমের জন্য বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (১৫ মে) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম বন্দরে দ্রুত নিলাম, বিলিবন্দেজ ও ধ্বংস কার্যক্রম সংক্রান্ত বিশেষ আদেশ ২০২৫’ শিরোনামে এ নির্দেশনা গত বুধবার (১৪ মে) জারি করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে বন্দরের কার্যক্রমে গতি ফিরিয়ে আনা, কন্টেইনার জট হ্রাস, নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং অর্থ, শ্রম ও সময় সাশ্রয় করা। একইসঙ্গে এটি রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ, জানমাল ও ভৌত অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বন্দরের সার্বিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে উল্লেখ করা হয়েছে।

    এনবিআর জানিয়েছে, ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালে জমে থাকা বিপুল পরিমাণ অখালাসকৃত কন্টেইনার বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে। বিশেষ করে পুরনো কেমিক্যাল ও বিপজ্জনক পণ্য দীর্ঘদিন ধরে পড়ে থাকায় বিস্ফোরণসহ বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এসব ঝুঁকি দ্রুত নিরসনের প্রয়োজনীয়তা থেকেই বিদ্যমান প্রমিত নিলাম প্রক্রিয়ায় পরিবর্তন এনে এ বিশেষ আদেশ দেওয়া হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যমান প্রক্রিয়ায় শর্তযুক্ত বা নিয়ন্ত্রিত পণ্য খালাসে জটিলতা, অনিষ্পন্ন মামলা, দরদাতাদের অনাগ্রহ, লজিস্টিকসের ঘাটতি ইত্যাদি কারণে নিলাম কার্যক্রমে অগ্রগতি ব্যাহত হচ্ছিল। এসব সমস্যা সমাধানে এবার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    নতুন আদেশ অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৩ সাল পর্যন্ত যেসব পণ্য নিলাম ও নিষ্পত্তিযোগ্য হিসেবে চিহ্নিত সেগুলো (যানবাহন ব্যতীত) সংরক্ষিত মূল্য নির্ধারণ না করেই প্রথম নিলামে সর্বোচ্চ প্রাপ্ত দরে বিক্রির সুযোগ রাখা হয়েছে, তবে বিশেষ কিছু ক্ষেত্র এর বাইরে থাকবে। আর যেসব পণ্য আমদানি বা রপ্তানি নীতিমালার আওতায় শর্তসাপেক্ষ, নিয়ন্ত্রিত বা নিষিদ্ধ, কিংবা গুণগতমান নষ্ট হয়ে যাওয়ায় নিলামযোগ্য নয় সেসব পণ্য ধ্বংস বা নিষ্ক্রিয় করার জন্য বিশেষায়িত সংস্থা বা উপযুক্ত প্রযুক্তিগত সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানের কাছে বিনামূল্যে হস্তান্তর করা যাবে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুটি নিলামে বিক্রি না হলে কিংবা দরপত্র না পাওয়া গেলে, তৃতীয় নিলাম না করেই পণ্য গ্রহণে আগ্রহী প্রতিষ্ঠানের কাছে ব্যাপক প্রচারের মাধ্যমে সর্বোচ্চ প্রস্তাবদানে বিক্রির সুযোগ রাখা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ বিপজ্জনক পণ্য বা কেমিক্যাল, যেগুলো পরীক্ষণ কর্তৃপক্ষ ব্যবহারযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে সেগুলো প্রকৃত ব্যবহারকারী, বিশেষায়িত সংস্থা বা প্রযুক্তিগত প্রতিষ্ঠানকে সর্বোচ্চ মূল্যে বিক্রির বিধান রাখা হয়েছে।

    এনবিআর আশা করছে, এ বিশেষ আদেশ বাস্তবায়নের মাধ্যমে বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পণ্য দ্রুত নিষ্পত্তি হবে। কন্টেইনার জট কমবে এবং বন্দরের কার্যক্রম আরও দ্রুত, সহজ ও খরচ সাশ্রয়ী হবে। এর ফলে আমদানি-রপ্তানিকারকরা যেমন উপকৃত হবেন, তেমনি দেশের সামগ্রিক অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.