Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দুর্বল রাজস্ব খাত অর্থনীতি পুনরুদ্ধারে হুমকি
    অর্থনীতি

    দুর্বল রাজস্ব খাত অর্থনীতি পুনরুদ্ধারে হুমকি

    হাসিব উজ জামানমে 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দুর্বল রাজস্ব খাত অর্থনীতি পুনরুদ্ধারে হুমকি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় বহিঃখাতের ভারসাম্য কিছুটা উন্নত হলেও রাজস্ব খাতের দুর্বলতা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এনবিআর পুনর্গঠন, পৃথক রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ গঠন এবং ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ প্রণয়নের মতো সংস্কার কার্যক্রম কার্যকর হলে অর্থনীতির গতি বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে উচ্চ সুদের হার, রাজনৈতিক অনিশ্চয়তা এবং সংকোচনমুখী মুদ্রানীতির কারণে বেসরকারি বিনিয়োগে এখনো ভাটা চলছে।

    পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) “মাসিক ম্যাক্রোইকোনমিক ইনসাইটস (এমএমআই)” শীর্ষক প্রথম প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই বিষয়গুলো উঠে আসে। রাজধানীর বনানীতে পিআরআই-এর সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনের কর্মকর্তারা। এই প্রতিবেদনটি তৈরি করেছে পিআরআই-এর সেন্টার ফর ম্যাক্রোইকোনমিক অ্যানালাইসিস (সিএমইএ), যা অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের (ডিএফএটি) সহায়তায় সম্পন্ন হয়েছে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআরআই-এর চেয়ারম্যান ড. জাইদী সাত্তার। প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনের ডেপুটি হেড অব মিশন ক্লিনটন পবকে ও সেকেন্ড সেক্রেটারি জোশুয়া গাকুটান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. জাইদী সাত্তার ও পিআরআই-এর প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান।

    ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, ইতিহাস বলে টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন সঠিক নীতির সঙ্গে সামাজিক মূলধনের সমন্বয়। বাংলাদেশও সেই লক্ষ্যে এগোচ্ছে। এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের জন্য নতুন পথ উন্মুক্ত করেছে। সরকার সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে, যার প্রভাবে সামষ্টিক অর্থনীতির অনেক সূচক ইতিমধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

    ড. হাবিবুর রহমান বলেন, ভাসমান বিনিময় হার চালুর পর তা স্থিতিশীল রয়েছে। বাংলাদেশ ব্যাংক রিজার্ভ এবং বৈদেশিক লেনদেন পরিস্থিতি সামাল দিতে সক্ষম। তবে ডলারের মূল্য অতিরিক্ত বেড়ে গেলে প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করবে।

    ক্লিনটন পবকে বলেন, তথ্যনির্ভর বিশ্লেষণের ভিত্তিতে নীতিগত আলোচনা ও সংস্কারে সহায়তা করতে পারায় তারা গর্বিত। পিআরআই এই কাজে তাদের সক্ষমতা প্রমাণ করেছে।

    মূল প্রবন্ধে ড. জাইদী সাত্তার বলেন, চলতি অর্থবছরে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা কিছুটা ফিরে এসেছে এবং অর্থনীতি উচ্চতর প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি করেছে। তবে রপ্তানি খাতের অগ্রগতি এখনও সুরক্ষামূলক শুল্ক কাঠামোর কারণে বাধাগ্রস্ত। বর্তমান রপ্তানি প্রায় এককভাবে তৈরি পোশাক খাতনির্ভর, যা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ। রপ্তানি বহুমুখীকরণ শুধু পোশাক খাতেই নয়, অন্যান্য খাতেও করতে হবে।

    তিনি আরও বলেন, খেলাপি ঋণ এখনো ব্যাংক খাতের জন্য বড় সমস্যা। তবে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় আমদানি চাপ কিছুটা প্রশমিত হয়েছে। এই সময় ডলারের বাজার নির্ধারণের সিদ্ধান্তকে তিনি ইতিবাচক বলে উল্লেখ করেন।

    ড. আশিকুর রহমান বলেন, রাজস্ব খাতের দুর্বলতা অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে বড় বাধা। তবে এনবিআরের কাঠামোগত সংস্কার, ব্যাংক রেজোলিউশন আইন প্রণয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগগুলো ইতিবাচক। মার্চ সংস্করণে উঠে এসেছে যে ২০২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি মাঝারি পর্যায়ে উন্নীত হয়েছে। মূল্যস্ফীতির চাপ থাকলেও রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ বহিঃখাতকে কিছুটা স্থিতিশীল করেছে, যদিও রাজস্ব আহরণে এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে, যার প্রভাবে সরকারি বিনিয়োগে ধীরগতি দেখা যাচ্ছে।

    প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বরের পর খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। নিয়ন্ত্রণ ও পরিচালনার দুর্বলতা, অর্থপাচার এবং মূলধন পাচারের কারণে এ হার চলতি অর্থবছরের শেষে ৩০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। তবুও কিছু কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে ব্যাংক খাত ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে।

    এই আলোচনায় উঠে এসেছে যে, বাংলাদেশ অর্থনীতির বহু সূচকে উন্নতি করলেও টেকসই পুনরুদ্ধার নিশ্চিত করতে প্রয়োজন দৃঢ় সংস্কার, রাজস্ব আহরণে দক্ষতা, বিনিয়োগবান্ধব পরিবেশ, এবং রপ্তানি খাতের বহুমুখীকরণ। সরকার ও নীতিনির্ধারকদের সামনে এখন মূল চ্যালেঞ্জ—এই সম্ভাবনাকে কীভাবে বাস্তবায়নে পরিণত করা যায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.