Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি চূড়ান্তের পথে বাংলাদেশ
    অর্থনীতি

    জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি চূড়ান্তের পথে বাংলাদেশ

    সিভি ডেস্কমে 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাপানের কাছে আরও সহজ শর্তে ঋণ এবং বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছে সরকার।

    বৃহস্পতিবার (১৫ মে) টোকিওতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ের ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন (এফওসি)। এই বৈঠকেই বাংলাদেশের পক্ষ থেকে এসব অনুরোধ জানানো হয়।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ চেয়েছে আরও অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স (ওডিএ) ঋণ। পাশাপাশি বাজেট সহায়তা ও ঋণ পরিশোধে সময়সীমা বৃদ্ধির বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে।

    বৈঠকে জাপান স্পষ্ট করেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও চলমান সংস্কার প্রক্রিয়ার প্রতি তাদের সমর্থন রয়েছে। তারা জানিয়েছে, বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে জাপানের সহায়তা চলবে আগের মতোই।

    দুই দেশ উন্নয়ন কৌশলে অগ্রাধিকার, রাজনৈতিক আস্থা আরও গভীর করা এবং কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় করার বিষয়ে একমত হয়েছে।

    এলডিসি তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশের পণ্য যেন জাপানের বাজারে শুল্ক ও কোটা ছাড়ে প্রবেশ করতে পারে—এমন অনুরোধও জানায় বাংলাদেশ। জাপান এ অনুরোধ ইতিবাচকভাবে গ্রহণ করেছে। ফল ও সবজি রপ্তানির ক্ষেত্রেও একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে তারা।

    রোহিঙ্গা ইস্যুতে জাপান বলেছে, এ সংকটের সমাধানে তারা বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী। পুনর্বাসন প্রক্রিয়ায় তারা পাশে থাকবে।

    অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) নিয়েও বৈঠকে আলোচনা হয়। উভয় দেশই চলতি বছরের মধ্যেই চুক্তিটি স্বাক্ষরের আশা প্রকাশ করেছে। এ বিষয়ে সন্তোষও জানিয়েছে তারা।

    বঙ্গোপসাগর ঘিরে ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ’ বা বিগ-বি উদ্যোগে বাংলাদেশকে ঘিরে আরও উচ্চমানের অবকাঠামো গড়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। তারা জানিয়েছে, জাপানি বিনিয়োগকারীদের অনেক কারখানা ও সরবরাহ চেইন বাংলাদেশে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

    এছাড়া বৈঠকে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফর নিয়েও আলোচনা হয়। সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.