Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ঢাকায় চালু হচ্ছে ৪০০ ইলেকট্রিক বাস, খরচ ২৫০০ কোটি টাকা
    অর্থনীতি

    ঢাকায় চালু হচ্ছে ৪০০ ইলেকট্রিক বাস, খরচ ২৫০০ কোটি টাকা

    সিভি ডেস্কমে 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকায় চালু হতে যাচ্ছে ৪০০টি বিদ্যুৎচালিত বাস। এজন্য প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ প্রকল্প প্রস্তাব করেছে।

    এই বাসগুলো চলবে ঢাকা ও নারায়ণগঞ্জে। তিনটি ডিপো ও চার্জিং স্টেশন তৈরি করা হবে। প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় ১৯ মে এই প্রস্তাব উপস্থাপন করা হবে।

    আগের বাস রুট রেশনালাইজেশন প্রকল্প থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ঢাকার বায়ুদূষণ ও যানজট কমানো হবে।

    বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে ২ হাজার ১৩৫ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক, বাকিটা দেবে সরকার। প্রকল্পটি ২০২৫ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত হবে।

    ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এই প্রকল্প বাস্তবায়ন করবে। এটি কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মডেলে পরিচালিত হবে।

    প্রকল্পের আওতায় বাসগুলো চালানোর জন্য আলাদা অপারেটর থাকবে। চার্জিংয়ের জন্য তিনটি ডিপো নির্মাণ করা হবে। পূর্বাচল, ঝিলমিল ও কাঁচপুরে এই ডিপোগুলো হবে।

    বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বাসের ইন্সপেকশন সেন্টার তৈরি করবে। এছাড়া প্রকল্পে তাদের আরও কিছু দায়িত্ব থাকবে।

    প্রকল্পের উদ্দেশ্য হলো ঢাকা ও আশপাশের এলাকায় পরিবেশ উন্নয়ন ও বায়ু দূষণ কমানো। এতে গ্রীনহাউস গ্যাস কমিয়ে টেকসই নগর পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে।

    বিশ্বব্যাংকের সহায়তায় উন্নত প্রযুক্তির বাস এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হবে। দক্ষতা বাড়ানো ও নতুন নীতিমালা আনার পরিকল্পনাও রয়েছে।

    বিশেষজ্ঞরা মনে করেন, প্রকল্প সফল হলে ঢাকার পরিবহন ব্যবস্থা আধুনিক হবে। বায়ুদূষণ কমবে, যানজট কিছুটা কমলে, মানুষ সুবিধা পাবে।

    তবে প্রকল্প শেষ হওয়ার পর বাস পরিচালনার খরচ কে বহন করবে তা নিয়ে প্রশ্ন আছে। ভবিষ্যতে সরকার কি ভর্তুকি দেবে, তা এখনো নিশ্চিত নয়।

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. শামসুল হক বলেন, “নগর পরিবহন চালু না হওয়ার কারণ বুঝে নিলেই সঠিক সমাধান পাওয়া যাবে। শুধু নতুন বাস কিনে সমাধান হবে না। আগে থেকেই যা করা যায়, তা করা উচিত।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.