Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মোহাম্মদ হাতেম হলেন বিকেএমইএর নতুন সভাপতি
    অর্থনীতি

    মোহাম্মদ হাতেম হলেন বিকেএমইএর নতুন সভাপতি

    হাসিব উজ জামানমে 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মোহাম্মদ হাতেম হলেন বিকেএমইএর নতুন সভাপতি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-র নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। এছাড়া নির্বাহী সভাপতি হয়েছেন ফজলে শামীম এহসান।

    রাজনৈতিক পরিবর্তনের পর আত্মগোপনে থাকা সেলিম ওসমানের জায়গায় কার্যনির্বাহী কমিটির দায়িত্ব সামলিয়েছিলেন হাতেম। এবার সরাসরি নির্বাচনে জয়ী হয়ে পূর্ণ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হলেন তিনি। নির্বাচনে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে। মোট ৩৫টি পদে ৩৮ জন মনোনয়ন জমা পড়ে, যার মধ্যে মাত্র তিনজন অ্যালায়ন্সের বাইরে ছিলেন।

    নারায়ণগঞ্জের বিকেএমইএর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী মোহাম্মদ হাতেম এমবি নিট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক। তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত আছেন এবং ২০০২ সালে প্রথম সহসভাপতি নির্বাচিত হন। এরপর তিনবার সহসভাপতি এবং দুইবার নির্বাহী সভাপতির দায়িত্ব পালন করেছেন।

    নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন অমল পোদ্দার এবং অর্থ বিষয়ক সহসভাপতি হয়েছেন মোরশেদ সারোয়ার। অন্যান্য সহসভাপতিদের মধ্যে আছেন মো. সামসুজ্জামান, গাওহার সিরাজ জামিল, আশিকুর রহমান, ফকির কামরুজ্জামান ও মোহাম্মদ রাশেদ।

    পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মনসুর আহমেদ, আহসান খান চৌধুরী, বেলায়েত হোসেন, ইমরান কাদের, খন্দকার সাইফুল ইসলাম, এম ইসফাক আহসান, আহমেদ নূর ফয়সাল, মো. আবদুল হান্নান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মহসিন রাব্বানি, শাহরিয়ার সাইদ, মোহাম্মদ শামসুল আজম, আবদুল বারেক, মো. জামাল উদ্দিন মিয়া, নন্দ দুলাল সাহা, রতন কুমার সাহা, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. ইয়াসিন, রাজীব চৌধুরী, ফৌজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, মিনহাজুল হক, মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া এবং সালাহ উদ্দিন আহমেদ।

    নবনির্বাচিত এই কমিটি ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.