Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগে জোর দিয়ে আসছে বাজেট
    অর্থনীতি

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগে জোর দিয়ে আসছে বাজেট

    ইভান মাহমুদমে 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আগামী বাজেটে ভর্তুকি ও প্রণোদনা কিছুটা কমার সম্ভাবনা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ পরিবেশ নিশ্চিতকরণ এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের রূপরেখা ও নীতিমালা চূড়ান্ত করেছে অর্থ বিভাগ। আজ শনিবার (১৭ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য বৈঠকে বাজেট সংক্রান্ত বিষয়গুলো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

    প্রতিশ্রুত সময়ে জাতীয় নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারের এটি হবে একমাত্র বাজেট। এরই মধ্যে দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে এবারের বাজেট ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে ২ জুন সোমবার। সাধারণত প্রতি বছর জুন মাসের প্রথম বৃহস্পতিবার জাতীয় বাজেট ঘোষণা করা হলেও আসন্ন ঈদুল আজহার ছুটির কারণে এবার তা এগিয়ে আনা হয়েছে। বাজেট ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সাংবিধানিক বিধান অনুসারে, রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এ বাজেট বাস্তবায়ন করা হবে।

    টেলিভিশনে বাজেট ঘোষণা অন্তর্বর্তী সরকারের জন্য এক ব্যতিক্রমী ঘটনা হলেও, এটিই হবে তৃতীয়বারের মতো এ ধরনের প্রচার। এর আগে ২০০৭-০৮ অর্থবছরে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম টেলিভিশনে দুটি বাজেট ঘোষণা করেছিলেন।

    অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আসন্ন বাজেটের প্রধান লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এ উদ্দেশ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে অর্থনীতির গঠনমূলক খাতে নজর দেওয়া হবে। জ্বালানি সাশ্রয় ও কর্মসংস্থান সৃষ্টিতেও থাকবে বিশেষ গুরুত্ব।

    অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার ঋণ ছাড়ের প্রতিশ্রুতি পাওয়া যাওয়ায় আগামী বাজেটে অর্থের সংস্থান নিয়ে আগে যে দুশ্চিন্তা ছিল তা অনেকটাই কেটে গেছে। তবে আইএমএফের শর্ত অনুযায়ী বিনিময় হার বাজারভিত্তিক হওয়ায় নতুন অর্থবছরে মূল্যস্ফীতির ওপর কিছুটা বাড়তি চাপ আসতে পারে বলেও তারা সতর্ক করেছেন।

    আইএমএফ ২০২৬ সালের মধ্যে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে ভর্তুকি শূন্যে নামিয়ে আনার শর্ত দিলেও সরকার এ ক্ষেত্রে কিছুটা ছাড় পেয়েছে। তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি সীমিত রাখার বাধ্যবাধকতা থাকছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ দুটি খাতে ৬২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল যা দিয়ে বকেয়া ভর্তুকির বড় একটি অংশ মেটানো সম্ভব হচ্ছে। ফলে নতুন অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানিতে ভর্তুকি কমে ৩৫ হাজার কোটি টাকার মধ্যে সীমিত রাখা হতে পারে।

    অন্যদিকে, কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে ভর্তুকির পরিমাণ প্রায় অপরিবর্তিত থাকবে। চলতি অর্থবছরের মতো এ দুটি খাতে সম্মিলিতভাবে প্রায় ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণের পরিপ্রেক্ষিতে রপ্তানি খাতে নগদ সহায়তা বা ভর্তুকির পরিমাণ কমানোর পরিকল্পনা করা হয়েছে।

    এবারের বাজেটে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের জন্য বাজেটে নতুন প্রণোদনা অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ লক্ষ্যে ব্যবসা সংশ্লিষ্ট নীতিমালা ও আইনে সরলীকরণ আনার পাশাপাশি এলডিসি উত্তরণ পরবর্তী সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আইন-কানুন সহজতর করার ঘোষণাও আসতে পারে।

    একজন অর্থ বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ সহজতর করা হলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং অর্থনীতির গতি ফেরানো সম্ভব হবে।

    গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের এটি প্রথম বাজেট। এ বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং আর্থসামাজিক উন্নয়নকে গতি দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

    সেই সঙ্গে দারিদ্র্য হ্রাস, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বাজেটে উঠে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা আরও বলেন, জনগণের মধ্যে যে আর্থসামাজিক বৈষম্য ও বঞ্চনার অভিজ্ঞতা থেকে গত বছরের গণবিক্ষোভ শুরু হয়েছিল বাজেটে তার প্রতিকার নিশ্চিত করার প্রয়াস থাকবে।

    নতুন অর্থবছরের বাজেটের আর্থিক আকার হবে চলতি অর্থবছরের চেয়ে ছোট, যা দেশের ইতিহাসে একটি ব্যতিক্রম। স্বাধীনতা-পরবর্তী সময়ে এই প্রথমবার কোনো বাজেটের মোট আকার কমানো হচ্ছে। মূলত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ব্যয় কমানোই এই সংকোচনের মূল কারণ।

    ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের প্রস্তাবিত মোট আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা যা চলতি অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। উন্নয়ন বাজেটে বরাদ্দ কমিয়ে ২ লাখ ৪০ হাজার কোটি টাকা করার পরিকল্পনা রয়েছে। এডিপিতে যেখানে চলতি বছর বরাদ্দ ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা সেখানে আগামী অর্থবছরে তা কমে ২ লাখ ৩০ হাজার কোটি টাকায় নেমে আসতে পারে।

    বাজেটের আকার কমলেও পরিচালন বা অনুন্নয়ন খাতে ব্যয় বরং বাড়ানো হচ্ছে। এ খাতে বরাদ্দ প্রাক্কলন করা হচ্ছে ৫ লাখ ৫০ হাজার কোটি টাকা যা চলতি বাজেটে ছিল ৫ লাখ ৭ হাজার কোটি টাকা। এইভাবে সামষ্টিক স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা ও বৈষম্য হ্রাসকে কেন্দ্র করে প্রণীত অন্তর্বর্তী সরকারের এই বাজেট দেশের অর্থনৈতিক পথনির্দেশে একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠতে যাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.