Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আবারও বাড়তে পারে যুক্তরাষ্ট্রের শুল্ক, ঝুঁকিতে ছোট দেশগুলোর রপ্তানি
    অর্থনীতি

    আবারও বাড়তে পারে যুক্তরাষ্ট্রের শুল্ক, ঝুঁকিতে ছোট দেশগুলোর রপ্তানি

    ইভান মাহমুদমে 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আবারও বাড়তে পারে যুক্তরাষ্ট্রের শুল্ক, ঝুঁকিতে ছোট দেশগুলোর রপ্তানি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যারা মনে করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বাণিজ্য যুদ্ধ ইতোমধ্যে শেষ হয়েছে তাদের জন্য রয়েছে নতুন এক সতর্কবার্তা। ট্রাম্প ফের জানিয়ে দিয়েছেন, আগামী দিনে যুক্তরাষ্ট্র আবারও শুল্ক বাড়াতে পারে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে যাচ্ছে সেইসব ছোট দেশ যারা যুক্তরাষ্ট্রে বেশি পরিমাণে রপ্তানি করে এবং যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে।

    মধ্যপ্রাচ্য সফরের শেষ দিনে শুক্রবার (১৬ মে) আবুধাবিতে এক ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করতে চাওয়া দেশের সংখ্যা এত বেশি যে সবার সঙ্গে একসঙ্গে বসে আলোচনা করা সম্ভব নয়। তাই আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক এসব দেশের কাছে একটি চিঠি পাঠাবেন, যেখানে জানিয়ে দেওয়া হবে যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে হলে তাদের কী হারে শুল্ক দিতে হবে।

    ট্রাম্প বলেন, “আমরা এখন একই সময়ে ১৫০টি দেশের সঙ্গে চুক্তি করতে চাইছি। কিন্তু এটা সম্ভব না। তাই আমরা চিঠির মাধ্যমে ন্যায্যভাবে সবাইকে জানিয়ে দেব তাদের ওপর কত হারে শুল্ক বসবে।”

    চলতি বছরের ২ এপ্রিল ‘লিবারেশন ডে’ উপলক্ষে ট্রাম্প নতুন একটি ‘রেসিপ্রোকাল শুল্ক’ বা ‘পারস্পরিক শুল্ক’ ব্যবস্থা চালুর ঘোষণা দেন। তবে ৯ এপ্রিল ৯০ দিনের জন্য এই নতুন শুল্ক কার্যকরের সিদ্ধান্ত স্থগিত করেন তিনি, যেন দেশগুলো আলোচনার সময় পায়। ট্রাম্প প্রশাসনের ভাষ্যমতে, ইতোমধ্যে প্রায় ১০০টি দেশ আলোচনার আগ্রহ দেখিয়েছে। ফলে একাধিক বাণিজ্য চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্র এখন সময়ের চাপের মধ্যে রয়েছে।

    যেসব দেশের সঙ্গে চুক্তি করা সম্ভব হবে না, তাদের ওপর ট্রাম্প সরকার উচ্চ হারে শুল্ক বসাতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এই হার ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে। যদিও ট্রাম্প এসব শুল্ককে ‘পারস্পরিক’ বলছেন, বাস্তবে এটি ছোট দেশগুলোর জন্য অসম ভারসাম্য সৃষ্টি করতে পারে বিশেষত তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেশি থাকলে।

    তিনি আরও বলেন, “তারা চাইলে আপিল করতে পারে। কিন্তু যেহেতু আমরা সবাইকে সময় দিতে পারছি না তাই ন্যায্যভাবে তাদের জানিয়ে দেওয়া হবে শুল্ক হার কত হবে।”

    এর আগেও ট্রাম্প এ ধরনের হুমকি দিয়েছিলেন। গত ২৩ এপ্রিল হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি করবে না তাদের জন্য যুক্তরাষ্ট্র নিজের মতো করে শুল্ক নির্ধারণ করবে।

    তবে ইতোমধ্যে দুটি বড় দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন বাণিজ্য কাঠামো তৈরি করেছে যুক্তরাজ্য এবং চীন। এই দুটি চুক্তি, যেগুলোর ফলে কিছু ক্ষেত্রে শুল্ক কমেছে পৃথকভাবে সম্পন্ন করেছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।

    প্রশাসনের ভাষ্য অনুযায়ী, আরও কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গেও আলোচনা চলছে। তবে দক্ষিণ কোরিয়ায় সরকার পরিবর্তনের কারণে সেখানে আলোচনা কিছুটা পিছিয়েছে।

    তবে এখনো স্পষ্ট নয় যেসব দেশ আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে পারবে না তাদের জন্য নির্ধারিত শুল্ক হারের ধরন কী হবে। এগুলো পুরোনো ‘রেসিপ্রোকাল’ ব্যবস্থার স্থায়ী সংস্করণ হবে নাকি কেবল আলোচনার এক ধরনের চাপ প্রয়োগ তা খোলাসা করেননি ট্রাম্প।

    বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় সব আমদানিকৃত পণ্যের ওপর ১০ শতাংশ সাধারণ শুল্ক চালু রয়েছে, কিছু পণ্যের ক্ষেত্রে এই হার আরও বেশি। যদিও প্রশাসনের কিছু কর্মকর্তা ১০ শতাংশকে ‘বেসলাইন’ বা ভিত্তি হার বললেও, ট্রাম্প নিজেই জানিয়েছেন যে অধিকাংশ দেশের ক্ষেত্রে এই হার আরও বাড়ানো হবে।

    এক উদাহরণ দিয়ে তিনি বলেন, যুক্তরাজ্য যেহেতু ১০ শতাংশ শুল্কে চুক্তি করেছে, অন্য দেশগুলো সেই সুবিধা পাবে না। অর্থাৎ তাদের জন্য শুল্কহার হবে আরও বেশি।

    ফিচ রেটিংসের তথ্য অনুযায়ী, ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ এখনো স্থগিত থাকলেও, বর্তমানে যুক্তরাষ্ট্র গড়ে ১৩ শতাংশ আমদানি শুল্ক বহাল রেখেছে। যদিও গত সপ্তাহে এই হার ছিল ২৩ শতাংশ। তবে এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের আগে যে হার ছিল গড়ে ২ দশমিক ৩ শতাংশ তার তুলনায় অনেক বেশি।

    গত মাসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, যদি এক বছরের মধ্যে শুল্ক হার ৫০ শতাংশে পৌঁছায় তবে তিনি একে “সম্পূর্ণ বিজয়” হিসেবে দেখবেন।

    তবে ট্রাম্পের শুল্কনীতি নিয়ে এমন অনিশ্চিত অবস্থান ব্যবসায়িক মহল ও ভোক্তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি করেছে। অনেক অর্থনীতিবিদ মনে করছেন, ট্রাম্পের আগ্রাসী বাণিজ্যনীতির কিছুটা থেকে সরে আসায় যুক্তরাষ্ট্রে মন্দার সম্ভাবনা কিছুটা হ্রাস পেয়েছে। তবুও আশঙ্কা রয়ে গেছে, যা প্রায় ৫০-৫০ অনুপাতে রয়েছে। এ অবস্থায় শেয়ারবাজারও বড় ধরনের পতনের পর সামান্য ঘুরে দাঁড়িয়েছে।

    টাইম সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, তিনি ইতোমধ্যে “২০০টি চুক্তি” সম্পন্ন করেছেন, এবং তা শিগগিরই প্রকাশ করা হবে। তবে তিনি নিজেই স্বীকার করেছেন, এ ধরনের বাণিজ্য চুক্তি করতে দীর্ঘ সময় লাগে কোনো কোনো ক্ষেত্রে তা এক বছরের বেশি সময়ও নিতে পারে। কারণ এসব চুক্তির সঙ্গে পণ্য-অপণ্য বাধা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক বিবেচনা জড়িত থাকে।

    তাই শুক্রবারের বক্তব্যে ট্রাম্পের স্বীকারোক্তি যে এত অল্প সময়ে শত শত দেশের সঙ্গে চুক্তি করা সম্ভব নয় এই বার্তাই দিচ্ছে যে, হুমকি দিয়ে দ্রুত ফল পাওয়ার কৌশল এখন আর আগের মতো কার্যকর হচ্ছে না। ফলে যুক্তরাষ্ট্রে যেসব পণ্য দেশীয়ভাবে উৎপাদন হয় না সেগুলোর দাম বাড়ার আশঙ্কা দেখা দিচ্ছে। আর তার বোঝা চাপবে সরাসরি মার্কিন ভোক্তাদের ওপর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.