Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » তৃতীয় দিনের মতো কলমবিরতি চলছে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের
    অর্থনীতি

    তৃতীয় দিনের মতো কলমবিরতি চলছে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের

    ইভান মাহমুদমে 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    তৃতীয় দিনের মতো কলমবিরতিতে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির ঘোষণার প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো কলমবিরতি পালন করছেন রাজস্ব খাতের কর্মকর্তা ও কর্মচারীরা। আজ শনিবার সরকারি কর্মদিবস হলেও সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কোনো কার্যক্রমই চালু হয়নি কাস্টমস, ভ্যাট কিংবা কর অফিসে। ফলে আমদানি-বাণিজ্য ও রাজস্ব আদায়ের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো কার্যত অচল হয়ে পড়েছে।

    ঢাকা, চট্টগ্রাম, যশোরের বেনাপোলসহ দেশের প্রায় সব কাস্টম হাউস ও শুল্ক-কর কার্যালয়ে স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে আছে। সকালে ঢাকার কাস্টম হাউস পরিদর্শনে দেখা গেছে, অফিসে কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকলেও কোনো কাজ চলছে না। একই চিত্র রাজধানীর অন্যান্য ভ্যাট ও কর কার্যালয়েও। এতে আমদানি পণ্য খালাসে দেরি হচ্ছে, বাড়ছে ব্যবসায়ীদের ভোগান্তি ও অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা।

    কলমবিরতি পালন করছেন এনবিআর ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। তারা বলছেন, সদ্য জারি করা অধ্যাদেশের মাধ্যমে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠন করা হয়েছে যা রাজস্ব ব্যবস্থার দীর্ঘদিনের কাঠামোকে দুর্বল করবে এবং রাজস্ব সংগ্রহের ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটাবে।

    পরিষদের নেতারা এরই মধ্যে তিন দফা দাবি জানিয়েছেন। তারা চান প্রথমত, এই রাজস্ব অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে; দ্বিতীয়ত, এনবিআর সংস্কার নিয়ে গঠিত পরামর্শক কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে; এবং তৃতীয়ত, এনবিআর, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতাসহ সব অংশীজনের মতামতের ভিত্তিতে রাজস্ব ব্যবস্থার সংস্কার প্রক্রিয়া শুরু করতে হবে। গত বৃহস্পতিবার এ দাবিগুলোর আনুষ্ঠানিক ঘোষণা আসে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে।

    এদিকে আজ শনিবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটির সাথে সমন্বয় করে সরকারি অফিস খোলা থাকলেও কলমবিরতি অব্যাহত রয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের এই কর্মসূচি শেষ হওয়ার পর বিকেল তিনটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

    তবে কলমবিরতির মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ সেবা সচল রাখা হয়েছে। আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট এবং রপ্তানিসংক্রান্ত কাজ সীমিত পরিসরে চালু আছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

    গত সোমবার রাতেই এনবিআর ও আইআরডি বিলুপ্তির আনুষ্ঠানিক অধ্যাদেশ জারি করে সরকার। তার পরদিন মঙ্গলবার থেকেই এর প্রতিবাদে শুরু হয় কলমবিরতি কর্মসূচি যা আজ তৃতীয় দিনে গড়িয়েছে। এই আন্দোলনের ফলে একদিকে যেমন শুল্ক আদায়ে বড় ধরনের বাধা সৃষ্টি হয়েছে তেমনি দেশের বৈদেশিক বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

    এই পরিস্থিতি কতটা দীর্ঘস্থায়ী হবে এবং এর প্রভাব কতটা বিস্তৃত হবে, তা এখনই বলা না গেলেও দ্রুত আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো না গেলে রাজস্ব ব্যবস্থায় আরও গভীর অচলাবস্থা দেখা দিতে পারে এমন আশঙ্কাই এখন সংশ্লিষ্ট মহলে ঘুরপাক খাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.