Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চাল-পেঁয়াজ-মুরগির দাম কমলেও বেড়েছে ডিম ও তেলের দাম
    অর্থনীতি

    চাল-পেঁয়াজ-মুরগির দাম কমলেও বেড়েছে ডিম ও তেলের দাম

    ইভান মাহমুদমে 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চাল-পেঁয়াজ-মুরগির দাম কমলেও বেড়েছে ডিম ও তেলের দাম
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর বাজারগুলোতে নিত্যপণ্যের দামে দেখা দিয়েছে মিশ্র প্রবণতা। চাল, পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও ডিম ও ভোজ্যতেলের দাম বেড়েছে। অপরদিকে ডাল, চিনি ও আটার দাম অপরিবর্তিত রয়েছে। কোরবানির ঈদ সামনে রেখে মসলার বাজারে কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। তবে শাক-সবজি ও মাছ-মাংসের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। একইসঙ্গে মৌসুমি ফলের সরবরাহ বাড়ায় ফলের বাজার জমে উঠেছে এবং দাম কমার প্রবণতা শুরু হয়েছে।

    শুক্রবার রাজধানীর কাওরান বাজার, ফকিরাপুল, কাপ্তানবাজার, মুগদা বড়বাজার, খিলগাঁও সিটি কর্পোরেশন কাঁচাবাজার ও গোড়ান কাঁচাবাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

    সরকারি বাজার তদারক সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী, নতুন ধান ওঠায় সব ধরনের চালের দাম কমছে। সরু নাজিরশাইল ও মিনিকেট চাল কেজিতে ৫ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮৫ টাকায়। মোটা দানার স্বর্ণা ও চায়না ইরি চাল বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকায়, আর মাঝারি মানের পাইজাম ও লতা চালের দাম নেমেছে ৫৮ থেকে ৬৫ টাকায়।

    পেঁয়াজের দামও কমেছে। মানভেদে প্রতি কেজি পেঁয়াজ ৪৮ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে যা এক সপ্তাহ আগের তুলনায় ৫ টাকা কম। একইভাবে ব্রয়লার মুরগির দামও কমে এসেছে ১৮০ থেকে ১৯০ টাকায়। তবে ডিমের বাজারে উল্টো চিত্র দেখা যাচ্ছে। ডজনপ্রতি ডিম এখন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায় যা আগের চেয়ে বাড়তি।

    ভোজ্যতেলের বাজারেও ঊর্ধ্বমুখী চাপ রয়েছে। সয়াবিন তেলের পাঁচ লিটারের ক্যান এখন বিক্রি হচ্ছে ৯১০ থেকে ৯২০ টাকায়, আর প্রতিলিটার পামওয়েল বিক্রি হচ্ছে ১৪৮ থেকে ১৫৫ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ও ডলারের বিনিময় হারের প্রভাবেই তেলের দাম বাড়ছে।

    চালের দাম কমার পেছনে মিল থেকে সরবরাহ বাড়ার দিকটি গুরুত্ব পাচ্ছে। কাপ্তানবাজারের চাল ব্যবসায়ী ‘নূর রাইস এজেন্সি’র স্বত্বাধিকারী নূর মিয়া জানান, সরবরাহ বাড়তে থাকলে দাম আরও কমতে পারে। ঢাকার চালের বড় পাইকারি বাজার বাদামতলীর ব্যবসায়ীরাও জানিয়েছেন, নতুন ধানের চাল বাজারে আসার কারণে বর্তমানে দাম পড়তির দিকে। তাদের মতে, মিলগেটে উৎপাদন ও সরবরাহ বাড়ালে খুচরা বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

    গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বেড়েছে বাজারে। পটল, ঢ্যাঁড়শের মতো সবজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে। চিচিঙ্গা, ঝিঙে, কাঁকরোল, উস্তা, বেগুন ও বরবটি পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। গোড়ান বাজারের সবজি বিক্রেতা বশির জানান, বর্তমানে সবজির সরবরাহ ভালো, দাম কিছুটা কমলেও বাজার পুরোপুরি স্থিতিশীল হয়নি।

    একইসঙ্গে ঢাকার বাজারগুলোতে মৌসুমি ফলের সরবরাহে ভরপুর অবস্থা তৈরি হয়েছে। আম, লিচু ও তালের শাঁসের সরবরাহ বেড়েছে, ফলে দামও কিছুটা কমতে শুরু করেছে। ক্রেতারা ফল কিনতে বাজারমুখী হচ্ছেন, বিশেষ করে আম ও লিচুর দোকানগুলোতে চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

    সব মিলিয়ে রাজধানীর বাজারে এখন চাল ও কিছু সবজিতে স্বস্তি ফিরলেও ডিম ও তেলের দাম বাড়তি থাকায় সাধারণ ভোক্তাদের খরচে চাপ রয়ে গেছে। ঈদের আগমুহূর্তে বাজার পরিস্থিতি নির্ভর করছে সরবরাহ ও আমদানি স্থিতিশীলতার ওপর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.