Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অন্তর্বর্তী সরকারের বাজেটে কমছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ
    অর্থনীতি

    অন্তর্বর্তী সরকারের বাজেটে কমছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ

    ইভান মাহমুদমে 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অন্তর্বর্তী সরকারের বাজেটে কমছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অন্তর্বর্তী সরকারের শাসনামলেও শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রতি কাঙ্ক্ষিত গুরুত্ব দেখা যাচ্ছে না। আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে এই দুই গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, চলতি অর্থবছরের তুলনায় শিক্ষা খাতে প্রায় তিন হাজার কোটি টাকা এবং স্বাস্থ্য খাতে আড়াই হাজার কোটি টাকা কম বরাদ্দ রাখা হচ্ছে।

    ৬ মে পরিকল্পনা মন্ত্রণালয়ের বর্ধিত সভায় ২০২৫-২৬ অর্থবছরের এডিপির খসড়া চূড়ান্ত করা হয়। এই খসড়াটি আগামীকাল রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী অর্থবছরে শিক্ষা খাতের ৯১টি প্রকল্পে বরাদ্দ রাখা হচ্ছে ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা, যা চলতি বছরের মূল এডিপির ৩১ হাজার ৫২৮ কোটি টাকার তুলনায় ২ হাজার ৯৭১ কোটি টাকা কম। অন্যদিকে স্বাস্থ্য খাতের ৩৫টি প্রকল্পে বরাদ্দ রাখা হচ্ছে ১৮ হাজার ১৪৮ কোটি টাকা। এ খাতে চলতি বছরের বরাদ্দ ছিল ২০ হাজার ৬৮২ কোটি টাকা।

    এই দুই খাতে বরাদ্দ কমানো প্রসঙ্গে বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেছেন। অর্থনীতিবিদ এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার ও বরাদ্দ বৃদ্ধির। পুরোনো বাজেট কাঠামো বাদ দিয়ে নতুন কাঠামো তৈরির সুযোগও ছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগানো হয়নি বরং উল্টো বরাদ্দ কমানো হলে তা হবে বিস্ময়কর। তিনি আরও বলেন, যাঁরা বর্তমানে নীতিনির্ধারকের দায়িত্বে রয়েছেন তারাই এতদিন বলে আসছিলেন এই দুই খাতে বরাদ্দ বাড়ানো এবং কাঠামোগত সংস্কার জরুরি।

    বরাদ্দ কমানোর পেছনে কারণ হিসেবে রাজস্ব আদায়ে ঘাটতি এবং বৈদেশিক ঋণ কম পাওয়া উল্লেখ করেন সেলিম রায়হান। একই সঙ্গে তিনি খরচ করার সক্ষমতার সীমাবদ্ধতার কথাও বলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এই ব্যাখ্যায় একমত। তাদের মতে, প্রকল্প বাস্তবায়নে সক্ষমতার ঘাটতির কারণে এ খাতে যৌক্তিক হারে বরাদ্দ রাখা হয়েছে যাতে অর্থ ব্যয়ের কার্যকারিতা নিশ্চিত করা যায়।

    বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, অর্থনীতির আকার বিবেচনায় শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ দেওয়া ১০টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশের একজন নাগরিকের বছরে কমপক্ষে ৮৮ ডলার খরচ হওয়া প্রয়োজন। অথচ দেশে মাথাপিছু চিকিৎসা খাতে ব্যয় মাত্র ৫৮ ডলার, যার বড় অংশ জনগণকে নিজ খরচে বহন করতে হয়।

    শুধু খাতভিত্তিক নয়, সামগ্রিকভাবেই এডিপির আকার কমানো হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের এডিপির মোট প্রস্তাবিত আকার দাঁড়াচ্ছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা যা চলতি বছরের মূল এডিপির তুলনায় ৩৫ হাজার কোটি টাকা কম। যদিও চলতি অর্থবছরে শুরুতে এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা পরে তা হ্রাস করা হয়।

    প্রস্তাবিত এডিপিতে মোট ১ হাজার ১৪২টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মধ্যে স্থানীয় উৎস থেকে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে বৈদেশিক উৎস থেকে ৮৬ হাজার কোটি টাকা জোগানের পরিকল্পনা রয়েছে।

    এই পরিসংখ্যানগুলো থেকে স্পষ্ট যে, অন্তর্বর্তী সরকার কাঠামোগত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েও শিক্ষা ও স্বাস্থ্য খাতের মতো জনগণের মৌলিক চাহিদাসমূহে বাজেট বরাদ্দ বৃদ্ধির পথে হাঁটছে না। ফলে প্রশ্ন উঠেছে, আর্থিক চ্যালেঞ্জ থাকলেও সরকারি অগ্রাধিকারের তালিকায় শিক্ষা ও স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.