Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সাত ধরনের পণ্য আমদানি বন্ধ করলো ভারত
    অর্থনীতি

    স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সাত ধরনের পণ্য আমদানি বন্ধ করলো ভারত

    ইভান মাহমুদমে 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সাত ধরনের পণ্য আমদানি বন্ধ করলো ভারত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারত সরকার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ফলমূল, প্রক্রিয়াজাত খাদ্যসহ অন্তত সাত ধরনের পণ্যের আমদানি নিষিদ্ধ করেছে। এর আগে গত মাসে বাংলাদেশ স্থলপথে ভারতীয় সুতা আমদানি বন্ধ করেছিল। এক মাসের ব্যবধানে এবার ভারত নিজ উদ্যোগে এমন সিদ্ধান্ত নিল।

    নিষিদ্ধ পণ্যের তালিকায় আরও রয়েছে কোমল পানীয়, সুতা, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী এবং কাঠের তৈরি ফার্নিচার। এসব পণ্য এখন আর স্থলবন্দর দিয়ে ভারতীয় বাজারে প্রবেশ করতে পারবে না।

    ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড’ (ডিজিএফটি) শনিবার (১৭ মে) এক প্রজ্ঞাপনে জানায়, বাংলাদেশ থেকে কোনো ধরনের তৈরি পোশাক এখন থেকে ভারতের কোনো স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না। এসব পণ্য আমদানি করতে হলে সেগুলো পাঠাতে হবে কেবল কলকাতা বা মুম্বাইয়ের নাভা শেভা সমুদ্রবন্দর দিয়ে।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের কোনো স্থল কাস্টমস হাউস, শুল্ক স্টেশন কিংবা একীকৃত চেকপোস্ট (আইসিপি) দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি করা যাবে না। অর্থাৎ ভারত কার্যত বাংলাদেশ থেকে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে স্থলপথে বাণিজ্য প্রবেশের পথ রুদ্ধ করলো।

    ভারতীয় দৈনিক দ্য ইকোনমিক টাইমস–এর এক প্রতিবেদনে এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্য স্থলবন্দর দিয়ে আমদানিতে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

    বাংলাদেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক ও বিজিএমইএর সাবেক পরিচালক শামস মাহমুদ বলেন, “আমরা মনে করি, বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি বন্ধ করায় প্রতিক্রিয়া হিসেবেই ভারত এই পদক্ষেপ নিয়েছে।”

    তিনি আরও জানান, ভারতের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ব্যয় বাড়বে এবং তা ক্ষুদ্র ও মাঝারি রপ্তানিকারকদের জন্য বড় ধাক্কা হবে। তার মতে, “মার্কস অ্যান্ড স্পেন্সারের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের আউটলেট ভারতে রয়েছে যেখানে বাংলাদেশ থেকে পোশাক সরবরাহ করা হয়। সেই সঙ্গে অনেক ছোট রপ্তানিকারকও ভারতের বাজারে নিয়মিত পণ্য পাঠিয়ে থাকে। নতুন নিষেধাজ্ঞা তাদের জন্য সময় ও খরচ দুই দিক থেকেই সমস্যা তৈরি করবে।”

    তবে আশার জায়গা হলো, বাংলাদেশ এখনো সমুদ্রবন্দর দিয়ে ভারতীয় সুতা ও অন্যান্য পণ্য আমদানি বন্ধ করেনি। সে কারণে ভারতও কেবল সমুদ্রবন্দর ব্যবহার করেই বাংলাদেশের পণ্য আমদানির সুযোগ চালু রাখছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

    এই নিষেধাজ্ঞা পারস্পরিক বাণিজ্য সম্পর্কে চাপ তৈরি করলেও, সমুদ্রবন্দর দিয়ে আমদানি-রপ্তানির পথ খোলা থাকায় এখনো দ্বিপাক্ষিক বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, এর ফলে লজিস্টিকস খরচ ও সময় বেড়ে যাবে যা বাংলাদেশের রপ্তানিকারকদের প্রতিযোগিতায় পিছিয়ে দিতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.