Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনায় এগোচ্ছে সরকার
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনায় এগোচ্ছে সরকার

    ইভান মাহমুদমে 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনায় এগোচ্ছে সরকার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বাংলাদেশ সরকারের কাছে একটি চুক্তির খসড়া চেয়েছে যা ইঙ্গিত করে এফটিএ স্বাক্ষর নিয়ে তারা এবার আগ্রহী ও প্রস্তুত।

    গত মাসে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দপ্তরে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের একটি প্রতিনিধিদল অংশ নেয়। সেখানে বাণিজ্য সচিব নিজেও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে একটি এফটিএ প্রস্তাব দেয় যার জবাবে ইউএসটিআর চুক্তির খসড়া পাঠাতে বাংলাদেশকে অনুরোধ করে।

    বাণিজ্য সচিব জানান, অতীতে যুক্তরাষ্ট্রকে একাধিকবার এফটিএ স্বাক্ষরের প্রস্তাব দিলেও তারা সাড়া দেয়নি। এবার তারা আলোচনায় রাজি হয়েছে, যা বাংলাদেশের জন্য বড় একটি সুযোগ। ইতোমধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে এফটিএ’র খসড়া প্রস্তুতের কাজ শুরু হয়েছে।

    এই খসড়া তৈরির জন্য বাণিজ্য মন্ত্রণালয় গত ১২ মে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত সচিব (এফটিএ)। এই কমিটিকে ১৫ দিনের মধ্যে খসড়া তৈরি করে বাণিজ্য সচিবের কাছে জমা দিতে বলা হয়েছে।

    যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার, যেখানে দেশের মোট রপ্তানির প্রায় ১৭.০৯ শতাংশ এবং তৈরি পোশাক রপ্তানির ১৮ শতাংশের বেশি যায়। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোট ওভেন পোশাকের ২৬ শতাংশ, নিট পোশাকের ১১.৭১ শতাংশ এবং হোম টেক্সটাইলের ১৬.১২ শতাংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়।

    তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীরা বলছেন, এই খাতে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো বিশেষ করে ভিয়েতনাম ও ভারত ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে এফটিএ প্রস্তাব করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ভিয়েতনাম মাত্র ৭ শতাংশ শুল্ক দিয়ে পোশাক রপ্তানি করছে, অথচ বাংলাদেশকে ১৫ শতাংশেরও বেশি শুল্ক দিতে হয়। এই পার্থক্য বাংলাদেশের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার বড় কারণ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

    বিজিএমইএ-এর সাবেক সভাপতি ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) বর্তমান সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এফটিএ স্বাক্ষরিত হলে পোশাক খাত উল্লেখযোগ্যভাবে লাভবান হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা, স্ক্র্যাপ, সয়াবিন ও কৃষিপণ্য আমদানি করে, যার বেশিরভাগই শুল্কমুক্ত বা খুবই কম শুল্কে দেশে প্রবেশ করে। তাই এমন চুক্তি স্বাক্ষর হলে বাংলাদেশের রাজস্ব আহরণে উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব পড়বে না।

    বর্তমানে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র গড়ে ১৫ শতাংশ শুল্ক আদায় করে, অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসা পণ্যে গড় শুল্ক হার মাত্র ৬.১ শতাংশ। আমদানিকৃত প্রধান পণ্যের মধ্যে রয়েছে কাঁচা তুলা (০ শতাংশ শুল্ক) ও স্ক্র্যাপ লোহা (১ শতাংশ শুল্ক)। অথচ ২০১৩ সালের আগে পর্যন্ত স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকায় থাকাকালীন বাংলাদেশ ৯৭ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পেলেও তৈরি পোশাক ছিল এর বাইরে।

    পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার সময়। তার প্রশাসন বাংলাদেশি পণ্যের ওপর অতিরিক্ত ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব দেয়, যা আপাতত ঢাকার অনুরোধে তিন মাসের জন্য স্থগিত রয়েছে।

    বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ড. মোস্তফা আবিদ খান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এফটিএ স্বাক্ষরের সিদ্ধান্ত নিঃসন্দেহে ইতিবাচক হবে। তবে তিনি সতর্ক করে দেন, এর জন্য বাংলাদেশকে মেধাস্বত্ব অধিকার, শ্রম মানদণ্ড, পরিবেশগত নিয়ম-কানুন ও ব্যবসার পরিবেশ উন্নয়নে বাস্তব উদ্যোগ নিতে হবে।

    বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৭.৬০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৭.১৯ বিলিয়ন ডলার, যা দেশের মোট রপ্তানির ১৭.৮৭ শতাংশ। বিপরীতে, গত অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ২৮ হাজার ১৪৪ কোটি টাকার পণ্য আমদানি করেছে এবং চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে আমদানির পরিমাণ ২২ হাজার ১৬৮ কোটি টাকা।

    বাংলাদেশ ভারসাম্যপূর্ণ বাণিজ্য চুক্তি চায়—এমনটাই উঠে এসেছে ১৩ মে বাণিজ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক স্টেকহোল্ডার সভায়। বৈঠকে আলোচনা হয়, কীভাবে যুক্তরাষ্ট্রের ১০০টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার মাধ্যমে পাল্টা শুল্ক এড়ানো যায় এবং একইসঙ্গে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের বিদ্যমান শুল্ক কীভাবে কমানো যায়।

    এ সময় অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের ১০০টি পণ্যে যদি মোস্ট ফেভার্ড নেশন (এমএফএন) ভিত্তিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়, তাহলে অন্য দেশগুলোও একই সুবিধা দাবি করতে পারবে। তখন যুক্তরাষ্ট্রের পণ্য প্রতিযোগিতায় টিকতে না পারলে বাংলাদেশের আমদানি বাড়বে না। এ প্রেক্ষাপটে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি এফটিএ স্বাক্ষরের পক্ষে মত দেন।

    বৈঠকে অংশ নেওয়া এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, এফটিএ স্বাক্ষরের মাধ্যমে উভয় দেশের রপ্তানিযোগ্য পণ্যে শূন্য শুল্ক সুবিধা নিশ্চিত করার ব্যাপারে আলোচনা হয়েছে। যতদিন পর্যন্ত চুক্তি না হয় ততদিন বিদ্যমান টিকফা চুক্তির আওতায় সীমিত সংখ্যক পণ্যে যুক্তরাষ্ট্রকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা হবে বাংলাদেশের তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানি পণ্যের শুল্ক কমানোর জন্য।

    এদিকে জাপান ছাড়া অন্য দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনায় তেমন অগ্রগতি হয়নি। জাপানের সঙ্গে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) স্বাক্ষরের বিষয়ে আলোচনা চলমান রয়েছে এবং চলতি মাসেই টোকিওতে পঞ্চম দফা আলোচনা সম্পন্ন হয়েছে।

    তবে ইন্দোনেশিয়ার সঙ্গে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) চতুর্থ দফা আলোচনার পর আর অগ্রগতি হয়নি। উভয় দেশ একে অপরের তৈরি পোশাক পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিতে রাজি না হওয়ায় আলোচনা আটকে আছে। একইভাবে, শ্রীলঙ্কার সঙ্গেও আলোচনা চূড়ান্ত পর্যায়ে গিয়েও ব্যর্থ হয়েছে। সিঙ্গাপুরের সঙ্গে প্রথম দফার আলোচনা হয়েছে, তবে তা অগ্রসর হয়নি।

    ভারতের সঙ্গে সেপা (কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট) আলোচনায় নতুন করে কোনো উৎসাহ দেখা যাচ্ছে না। চীনের সঙ্গে এফটিএ আলোচনার উদ্যোগ গতবছর নেওয়া হলেও তা শুরু হয়নি। যদিও সরকার পরিবর্তনের পর বাংলাদেশ চীন নেতৃত্বাধীন আরসেপ ও আসিয়ানে যোগদানের আগ্রহ জানিয়ে চিঠি দিয়েছে তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সাড়া মেলেনি।

    অন্তবর্তীকালীন সরকার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সেপা স্বাক্ষরের উদ্যোগ নিলেও তা প্রাথমিক পর্যায়েই রয়েছে।

    সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এফটিএ চুক্তির আলোচনা শুরু হওয়া বাংলাদেশের বাণিজ্য কৌশলে একটি বড় অগ্রগতি। এই চুক্তি বাস্তবায়িত হলে রপ্তানি খাত বিশেষত তৈরি পোশাক নতুন এক দিগন্তে প্রবেশ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.