Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এনবিআর বিলুপ্ত করে রাজস্ব বিভাগ বিভাজনের সিদ্ধান্তে টিআইবি’র উদ্বেগ
    অর্থনীতি

    এনবিআর বিলুপ্ত করে রাজস্ব বিভাগ বিভাজনের সিদ্ধান্তে টিআইবি’র উদ্বেগ

    ইভান মাহমুদমে 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এনবিআর বিলুপ্ত করে রাজস্ব বিভাগ বিভাজনের সিদ্ধান্তে টিআইবি'র উদ্বেগ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনাকে দুটি আলাদা বিভাগে ভাগ করে নতুন একটি অধ্যাদেশ জারি করেছে সরকার। সরকারের এ সিদ্ধান্তে রাজস্ব ব্যবস্থা নির্বাহী বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে যা একটি উদ্বেগজনক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

    শনিবার এক বিবৃতিতে টিআইবি জানায়, সরকার কয়েকটি যুক্তিগ্রাহ্য কারণ দেখিয়ে এই অধ্যাদেশ জারি করেছে। এর মধ্যে রয়েছে- নীতিনির্ধারণের ক্ষেত্রে স্বাধীনতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ করা। কিন্তু বাস্তবে এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজস্ব ব্যবস্থাপনায় নির্বাহী বিভাগ থেকে স্বাধীনতার যে সামান্য সুযোগ ছিল সেটিও আর থাকবে না।

    টিআইবি আরও বলেছে, এনবিআর সংস্কারে গঠিত পরামর্শক কমিটির সুপারিশগুলো উপেক্ষা করে তড়িঘড়ি করে এ অধ্যাদেশ জারি করা হয়েছে। এই পদক্ষেপ স্বাভাবিক প্রক্রিয়াকে এড়িয়ে যাওয়ার বিষয়টি স্পষ্ট করে, ফলে এর পেছনে উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। তাই সংস্থাটি অবিলম্বে এ অধ্যাদেশ সংশোধনের দাবি জানিয়েছে।

    টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিবৃতিতে বলেন, দীর্ঘদিন ধরে রাজস্ব খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব আলাদা করার দাবি জানানো হচ্ছিল। কারণ, একক কাঠামোর মধ্যে এই দুই গুরুত্বপূর্ণ কাজ পরিচালিত হওয়ায় অনেক সময় স্বার্থের দ্বন্দ্ব, অভ্যন্তরীণ যোগসাজশ, দুর্নীতি এবং দীর্ঘসূত্রতার কারণে রাজস্ব আহরণে ব্যর্থতা দেখা দেয়। এসব পরিস্থিতি শুধু দেশের অভ্যন্তরে নয় আন্তর্জাতিক পর্যায়েও বিব্রতকর হয়ে দাঁড়ায়।

    তিনি আরও বলেন, রাজস্ব ব্যবস্থা বিকেন্দ্রীকরণ নিয়ে সংশ্লিষ্ট অংশীজন ও পরামর্শক কমিটিও সুপারিশ করেছিল। সেই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার যেহেতু একটি নীতিগত সংস্কার উদ্যোগ নিয়েছে টিআইবি তা স্বাগত জানাতে চায়। তবে প্রশ্ন হচ্ছে- যখন একটি পরামর্শক কমিটি গঠন করা হয়েছিল এবং তারা সুস্পষ্ট সুপারিশ দিয়েছিল। তখন সেসব সুপারিশকে পাশ কাটিয়ে কেন হঠাৎ অধ্যাদেশ জারি করা হলো? কাদের স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হলো? বিকেন্দ্রীকরণকে সামনে রেখে যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলা হচ্ছে, সেই প্রক্রিয়াটিই আদৌ স্বচ্ছ কিনা এমন প্রশ্নও এখন উঠছে যা একেবারেই অমূলক নয়।

    টিআইবির মতে, কার্যকর ও টেকসই রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে শুধু প্রশাসনিক কাঠামোর পরিবর্তন নয় প্রয়োজন সুসংগঠিত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ। না হলে কাঠামোগত সংস্কারের আড়ালে দুর্বৃত্তায়নের ঝুঁকি থেকেই যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.