Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » টেলিকম খাতে রাজস্ব কমলেও ব্যয় সাশ্রয়ে রবির মুনাফা বেড়েছে
    অর্থনীতি

    টেলিকম খাতে রাজস্ব কমলেও ব্যয় সাশ্রয়ে রবির মুনাফা বেড়েছে

    ইভান মাহমুদমে 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    টেলিকম খাতে রাজস্ব কমলেও ব্যয় সাশ্রয়ে রবির মুনাফা বেড়েছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশের টেলিকম খাতের শীর্ষ দুই অপারেটর গ্রামীণফোন ও রবি আজিয়াটার ব্যবসা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। তবে ব্যবসা কমলেও ব্যয় সাশ্রয়ের ফলে রবি সামান্য মুনাফা বাড়াতে সক্ষম হয়েছে। অপরদিকে গ্রামীণফোন ব্যবসা ও মুনাফা দুই ক্ষেত্রেই বড় ধসের মুখে পড়েছে।

    গ্রামীণফোন এবং রবি আজিয়াটা সম্প্রতি তাদের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গ্রামীণফোন তাদের প্রতিবেদন প্রকাশ করে গত ২৭ এপ্রিল, আর রবি আজিয়াটার পরিচালনা পর্ষদ গত বৃহস্পতিবার প্রতিবেদন অনুমোদন করে। পরদিন শনিবার, তা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করে বিনিয়োগকারীদের জানানো হয়।

    প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে গ্রামীণফোনের ব্যবসা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩৫ কোটি টাকায়, যেখানে গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৩ হাজার ৯৩৩ কোটি টাকা। একই সময়ের মধ্যে কোম্পানিটির মুনাফা ১ হাজার ৩৩৮ কোটি টাকা থেকে নেমে এসেছে ৬৩৪ কোটি টাকায়। অর্থাৎ এক বছরে গ্রামীণফোনের মুনাফা কমেছে ৭০৪ কোটি টাকা যা ৫৩ শতাংশ হ্রাস নির্দেশ করে।

    অন্যদিকে রবি আজিয়াটার প্রথম প্রান্তিকে সমন্বিত ব্যবসা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪১ কোটি টাকায় যেখানে গত বছরের একই সময়ে এটি ছিল ২ হাজার ৫১৬ কোটি টাকা। অর্থাৎ কোম্পানিটির রাজস্ব কমেছে ১৭৫ কোটি টাকা। তবে আয় কমলেও রবি মুনাফা করেছে ১২৫ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১০৭ কোটি টাকা। সে হিসাবে এক বছরে রবির মুনাফা বেড়েছে ১৮ কোটি টাকা বা প্রায় ১৭ শতাংশ।

    রবির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, আয় কমলেও মুনাফা বাড়ার পেছনে রয়েছে তিনটি বড় কারণ- বিক্রি ও বিতরণ খাতে খরচ হ্রাস, ব্যাংকঋণের সুদ খরচ কমে যাওয়া এবং কর বাবদ ব্যয় হ্রাস পাওয়া। চলতি বছরের প্রথম তিন মাসে রবি বিক্রি ও বিতরণ খাতে ব্যয় করেছে ২৮০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৮৭ কোটি টাকা। ব্যাংকঋণের সুদ বাবদ ব্যয় ১৮৩ কোটি টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১৬৯ কোটিতে। একইভাবে কর বাবদ ব্যয় ১৬২ কোটি টাকা থেকে কমে এসেছে ১০৪ কোটিতে। এই তিন খাতে ব্যয় কমে যাওয়ায় কোম্পানিটি মুনাফা ধরে রাখতে সক্ষম হয়েছে।

    রবির রাজস্ব কমে যাওয়ার পেছনে মূল কারণ ব্যাখ্যা করে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান আর্থিক কর্মকর্তা এম রিয়াজ রশিদ বলেন, “গত এক বছরে আমরা ডেটার দাম প্রায় ২০ শতাংশ কমিয়েছি। এর ফলে গ্রাহকের ডেটা ব্যবহার বাড়লেও আয় তেমন বাড়েনি। বরং রাজস্ব বৃদ্ধির গতি অনেকটাই থেমে গেছে। ডেটার মূল্য ব্যাপকভাবে কমে যাওয়ায় সেটি আমাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি দেশে মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ব্যয় বেড়েছে, যার প্রভাব আমাদের আয়ের ওপরও পড়েছে।”

    তিনি আরও বলেন, “আমরা আশাবাদী যে দেশের সামগ্রিক অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াবে এবং ভবিষ্যতে আমাদের আয়ও স্থিতিশীল হবে।”

    তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে গ্রামীণফোন রবির চেয়ে প্রায় দেড় হাজার কোটি টাকা বেশি ব্যবসা করেছে এবং মুনাফাও করেছে প্রায় ৫ গুণ বেশি। তবে প্রবৃদ্ধির ধারা বিচারে রবি তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থানে রয়েছে। আর গ্রামীণফোন বড় ধসের মুখে পড়েছে যা বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.