Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকা এডিপি অনুমোদন
    অর্থনীতি

    আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকা এডিপি অনুমোদন

    ইভান মাহমুদUpdated:মে 19, 2025মে 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকা এডিপি অনুমোদন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে। এডিপির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতকে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং এনইসি চেয়ারপার্সন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে সংশ্লিষ্ট উপদেষ্টাদের পাশাপাশি পরিকল্পনা কমিশনের সদস্য ও সচিবরাও উপস্থিত ছিলেন।

    এডিপির অনুমোদিত ২ লাখ ৩০ হাজার কোটি টাকার মধ্যে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে। বাকি ৮৬ হাজার কোটি টাকা আসবে প্রকল্প ঋণ ও অনুদানের মাধ্যমে। এ ছাড়াও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা যুক্ত হলে আগামী অর্থবছরের মোট এডিপির আকার দাঁড়াবে ২ লাখ ৩৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা।

    বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, এডিপিটি আগামী অর্থবছরের নতুন বাজেটের অংশ হিসেবে থাকবে যা ২ জুন ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগামী বাজেটের মূল লক্ষ্য হবে অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং একটি টেকসই কাঠামো গড়ে তোলা।

    পরিকল্পনা উপদেষ্টা বলেন, সরকার চায় না দেশ কোনো ঋণ ফাঁদে পড়ুক বা বিদেশি ও দেশি ঋণের চাপে উন্নয়ন ব্যয় চালাতে হিমশিম খাক। অতীতের মতো দুষ্টচক্রে পড়ার জায়গা থেকে বের হয়ে আসতে চায় সরকার। তিনি বলেন, রাতারাতি রাজস্ব আদায় বাড়ানো সম্ভব নয় তবে বাজেট ঘাটতি জিডিপির চার শতাংশের মধ্যে রাখার চেষ্টা থাকবে। মূল্যস্ফীতি বিবেচনায় ভর্তুকি হঠাৎ কমিয়ে দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

    ড. মাহমুদ বলেন, “এই বাজেট হবে শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট। দায়িত্বজ্ঞানহীন ব্যয় এড়িয়ে চলা হবে। এমন কোনও ব্যয় থাকবে না যা সাময়িকভাবে জনতুষ্টি সৃষ্টি করলেও দীর্ঘমেয়াদে বাজেটের ওপর চাপ সৃষ্টি করবে।”

    নতুন এডিপিতে বড় কোনো মেগা প্রকল্পের সংযোজন নেই। শুধুমাত্র জাপানের অর্থায়নে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পরিকল্পনা উপদেষ্টা জানান, সরকার কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও বিদেশি উন্নয়ন সহযোগীদের কাছে বকেয়া অর্থ পরিশোধে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, ৫ আগস্টের গণ-আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে এডিপির অনেক প্রকল্প যাচাই-বাছাই করে, অনিয়ম ঠেকাতে বরাদ্দ কমিয়ে দেয় ফলে বাস্তবায়নের গতি কিছুটা ধীর হয়েছে।

    তিনি আরও বলেন, পায়রা বন্দর, কর্ণফুলী টানেল এবং বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি)-এর মতো প্রকল্পগুলো দীর্ঘমেয়াদি ফলাফল বিবেচনা না করেই পূর্ববর্তী সরকার গ্রহণ করেছিল।

    চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা পরবর্তীতে সংশোধিত হয়ে দাঁড়ায় ২ লাখ ১৬ হাজার কোটি টাকা। আগামী ২০২৫-২৬ অর্থবছরের নতুন এডিপির আকার সংশোধিত এডিপির তুলনায় ১৪ হাজার কোটি টাকা বেশি যা শতকরা হিসেবে প্রায় ৬ দশমিক ৪৮ শতাংশ বৃদ্ধি।

    নতুন এডিপি প্রণয়ন করা হয়েছে টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়ন, উচ্চ প্রবৃদ্ধি অর্জন, মাথাপিছু আয় বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে। এতে কৃষি ও কৃষিভিত্তিক শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি এবং অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন খাতগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

    সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত- ৫৮ হাজার ৯৭৩ কোটি ৩৯ লাখ টাকা। এরপর রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত- ৩২ হাজার ৩৯২ কোটি ২৬ লাখ টাকা (১৪.৮ শতাংশ), শিক্ষা খাত- ২৮ হাজার ৫৫৭ কোটি ৪৩ লাখ টাকা (১২.৪২ শতাংশ), গৃহায়ন ও কমিউনিটি সুবিধা খাত- ২২ হাজার ৭৭৬ কোটি ৪০ লাখ টাকা (৯.৯০ শতাংশ) এবং স্বাস্থ্য খাত- ১৮ হাজার ১৪৮ কোটি ১৪ লাখ টাকা (৭.৮৯ শতাংশ)। এই পাঁচটি খাত মিলে মোট এডিপির প্রায় ৭০ শতাংশ বরাদ্দ পেয়েছে।

    শীর্ষ ১০টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ- ৩৬ হাজার ৯৯ কোটি টাকা। এরপর রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ- ৩২ হাজার ৩২৯ কোটি ৫৭ লাখ, বিদ্যুৎ বিভাগ- ২০ হাজার ২৮৩ কোটি ৬২ লাখ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ- ১৩ হাজার ৬২৫ কোটি ৩ লাখ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়- ১২ হাজার ১৫৪ কোটি ৫৩ লাখ, স্বাস্থ্য সেবা বিভাগ- ১১ হাজার ৬১৭ কোটি ১৭ লাখ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়- ১১ হাজার ৩৯৮ কোটি ১৬ লাখ, নৌপরিবহন মন্ত্রণালয়- ৯ হাজার ৩৮৭ কোটি ৬২ লাখ, পানি সম্পদ মন্ত্রণালয়- ৮ হাজার ৪৮৯ কোটি ৮৬ লাখ এবং রেলপথ মন্ত্রণালয়- ৭ হাজার ৭১৪ কোটি ৯৯ লাখ টাকা।

    নতুন এডিপিতে মোট ১ হাজার ১৭১টি প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে ৯৯৩টি বিনিয়োগ প্রকল্প, ১৯টি সম্ভাব্যতা যাচাই প্রকল্প, ৯৯টি কারিগরি সহায়তা প্রকল্প এবং ৬০টি প্রকল্প সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হবে।

    এছাড়া প্রস্তাবিত এডিপিতে ৭৯টি প্রকল্প পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় ২২৮টি প্রকল্প এবং আবশ্যিকভাবে শেষ করার জন্য ২৫৮টি প্রকল্প রাখা হয়েছে। এই ২৫৮টি প্রকল্পের মধ্যে রয়েছে ২১২টি বিনিয়োগ প্রকল্প, ১১টি সম্ভাব্যতা সমীক্ষা, ১৮টি কারিগরি সহায়তা প্রকল্প এবং ১৭টি নিজস্ব অর্থায়নের প্রকল্প।

    সামগ্রিকভাবে এই এডিপি পরিকল্পিতভাবে ব্যয় নিয়ন্ত্রণ, ঋণ ব্যবস্থাপনায় ভারসাম্য এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন কাঠামো গঠনের মাধ্যমে একটি স্থিতিশীল অর্থনৈতিক দিকনির্দেশনা দেওয়ার প্রয়াস হিসেবেই দেখা যাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.