Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজস্ব আদায়ে চট্টগ্রাম কাস্টম হাউসের ১৩ শতাংশ প্রবৃদ্ধি
    অর্থনীতি

    রাজস্ব আদায়ে চট্টগ্রাম কাস্টম হাউসের ১৩ শতাংশ প্রবৃদ্ধি

    ইভান মাহমুদমে 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রাজস্ব আদায়ে চট্টগ্রাম কাস্টম হাউসের ১৩ শতাংশ প্রবৃদ্ধি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম কাস্টম হাউস চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) রাজস্ব আদায়ে ১৩.১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে আদায় হয়েছে ৬২ হাজার ৮১৮ কোটি ৯২ লাখ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি। এপ্রিল মাসে এই প্রবৃদ্ধির হার দাঁড়ায় ২৩.৬৭ শতাংশে যা দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে একটি ব্যতিক্রমী অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

    দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমের বড় অংশ চট্টগ্রাম বন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে পরিচালিত হয়। ফলে চট্টগ্রাম কাস্টম হাউসের পারফরম্যান্স জাতীয় রাজস্ব প্রবাহ এবং সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। চলতি অর্থবছরের এপ্রিল মাসে কাস্টম হাউস রাজস্ব আদায় করেছে ৭ হাজার ৩৮২ কোটি ৬৫ লাখ টাকা, যেখানে গত অর্থবছরের একই মাসে আদায় ছিল ৫ হাজার ৯৬৯ কোটি ৪৯ লাখ টাকা। বছরের ব্যবধানে এপ্রিল মাসে রাজস্ব আদায় বেড়েছে প্রায় ১ হাজার ৪১৩ কোটি টাকা।

    রাজস্ব আদায়ে চট্টগ্রাম কাস্টম হাউসের ১৩ শতাংশ প্রবৃদ্ধি

    তবে এই প্রবৃদ্ধির পরেও চট্টগ্রাম কাস্টম হাউস এখনো লক্ষ্যমাত্রা পূরণে পিছিয়ে রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যে সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তার ভিত্তিতে প্রথম ১০ মাসে রাজস্ব আয়ের লক্ষ্য ছিল ৭০ হাজার ৬৩১ কোটি টাকা। সেই অনুযায়ী আদায়ের ঘাটতি দাঁড়ায় ৭ হাজার ৮১২ কোটি ৯০ লাখ টাকা, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ১১.০৬ শতাংশ। পুরো অর্থবছরের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০ হাজার ৪০২ কোটি টাকা। অর্থাৎ মে ও জুন মাসে রাজস্ব আদায় করতে হবে আরও ১৭ হাজার ৫৮৩ কোটি টাকা যা পূরণ করা কষ্টসাধ্য হয়ে উঠতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

    চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তাদের মতে, বছরের শুরুটা ছিল নানা চ্যালেঞ্জে ভরা। বৈষম্যবিরোধী আন্দোলন, সড়ক অবরোধ, ইন্টারনেট সংযোগ বন্ধ এবং পরবর্তীকালে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বন্যার কারণে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে ব্যাঘাত ঘটে। এর প্রভাব পড়ে রাজস্ব আদায়ে, বিশেষ করে জুলাই ও আগস্ট মাসে। তবে পরিস্থিতির উন্নতি ঘটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর। তখন থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হয় এবং রাজস্ব আদায়ে গতি ফিরে আসে।

    চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও ডেপুটি কমিশনার সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, “অর্থনৈতিক চাপের এ সময়েও রাজস্ব আদায়ে ইতিবাচক প্রবৃদ্ধি নিঃসন্দেহে দেশের অর্থনীতির জন্য ভালো খবর। শুল্ক ফাঁকি রোধ, জালিয়াতি প্রতিরোধ এবং চোরাচালান বন্ধে কাস্টমসের কঠোর নজরদারি রাজস্ব বাড়াতে বড় ভূমিকা রেখেছে।”

    তিনি আরও জানান, কাস্টমসের কার্যক্রমে অটোমেশন, আধুনিকায়ন এবং পণ্য খালাস প্রক্রিয়ার ডিজিটাল রূপান্তর রাজস্ব আহরণে ইতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি অনিয়মে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ফলেও আদায়ে গতি এসেছে।

    রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ঘাটতির বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষের ব্যাখ্যা, এনবিআর প্রতিবছর আগের বছরের আদায়কেই ভিত্তি ধরে পরবর্তী বছরের লক্ষ্য নির্ধারণ করে। এতে বাস্তব পরিস্থিতি ও লক্ষ্যের মধ্যে কিছুটা ব্যবধান থেকে যায়। তবে তারা আশা করছেন, বাকি দুই মাসে রাজস্ব আদায়ের বর্তমান গতি বজায় থাকলে বছরের শেষে আদায় ৭৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

    চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য এবং ফাল্গুনী ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল খান বলেন, “অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম কাস্টম হাউসে শৃঙ্খলা ফিরে এসেছে। রাজস্ব প্রবৃদ্ধির এই ধারা দেশের অর্থনীতির স্থিতিশীলতারও বার্তা দেয়।”

    রাজস্ব আদায়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে অর্থবছরের শেষ দিকে ঘাটতি কমিয়ে আনা সম্ভব হতে পারে। তবে সামগ্রিক লক্ষ্যমাত্রা পূরণে এখনো নীতিগত দক্ষতা, প্রযুক্তি ব্যবহার এবং শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার ওপর নির্ভর করছে কাস্টম হাউসের সফলতা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.