Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এনবিআরের কলম বিরতিতে থমকে গেছে বাণিজ্য কার্যক্রম
    অর্থনীতি

    এনবিআরের কলম বিরতিতে থমকে গেছে বাণিজ্য কার্যক্রম

    ইভান মাহমুদমে 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে সরকার দুইটি নতুন বিভাগ ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ গঠনের সিদ্ধান্ত কার্যকর করতেই দেশজুড়ে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৫ সালের ১২ মে রাতে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ অনুমোদন দেন। এর পরদিনই এনবিআর বিলুপ্ত হয় এবং নবগঠিত দুই বিভাগের অধীনে রাজস্ব প্রশাসনের কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। তবে এই রূপান্তর প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের সঙ্গে কোনো পূর্ব আলোচনা না করেই সিদ্ধান্ত কার্যকর করায় সারা দেশে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় এবং তারা কলম বিরতির মতো কর্মবিরতি কর্মসূচিতে যান।

    এই কর্মসূচির কারণে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে মারাত্মক ব্যাঘাত দেখা দিয়েছে। কাস্টমস অফিস ও বিভিন্ন বন্দর চরম অচলাবস্থার মধ্যে পড়েছে। ফলে আমদানিকারক ও রপ্তানিকারকসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী মহল, সিএন্ডএফ এজেন্ট, ট্রান্সপোর্টার এবং অন্যান্য অংশীজনেরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

    এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন (এফবিসিসিএফএএ)। সংগঠনটির সভাপতি মো. মিজানুর রহমান ও মহাসচিব এসএম সাইফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব প্রস্তুতি ছাড়াই এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা না করে হঠাৎ এই কাঠামোগত রূপান্তর চালু করা হয়েছে যার ফলে রাজস্ব খাত ও বাণিজ্য কার্যক্রমে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত চার দিন ধরে কাস্টমস অফিস ও বন্দরের স্বাভাবিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়েছে। এতে করে একদিকে যেমন আমদানি ও রপ্তানি কার্যক্রম থেমে গেছে অন্যদিকে পণ্যের ছাড়পত্র ও পরিবহনে ব্যাপক দেরি হচ্ছে। বন্দরে সৃষ্টি হয়েছে পণ্যজট যার প্রভাব সরাসরি পড়ছে জরুরি সেবা, শিল্প উৎপাদন ও ভোক্তাপণ্য সরবরাহ ব্যবস্থার ওপর। রপ্তানিমুখী শিল্প খাতে কাঁচামাল সরবরাহ ব্যাহত হওয়ায় কিছু কারখানা উৎপাদন বন্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    সংগঠনটি সতর্ক করে জানায়, চলমান অচলাবস্থার ফলে সরকার প্রতি দিন হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। একই সঙ্গে আমদানি পণ্যের সরবরাহে ঘাটতির কারণে বাজারে পণ্যমূল্য বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এতে করে একদিকে সরকারের আয় কমছে অন্যদিকে সাধারণ জনগণের জীবনযাত্রায় চাপ বাড়ছে।

    এফবিসিসিএফএএ মনে করে, সিএন্ডএফ এজেন্টরা জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের কার্যক্রম ব্যাহত হলে তা পুরো অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। এ অবস্থায় সংগঠনটি অবিলম্বে সব অংশীজনকে নিয়ে একটি কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

    তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, সংকট নিরসনে দ্রুত উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে করে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয় এবং দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসে। সংকট যদি দীর্ঘায়িত হয় তবে তা কেবল বাণিজ্য খাতে নয় সামগ্রিক অর্থনীতিতে গভীর অভিঘাত সৃষ্টি করতে পারে এবং সারাদেশে অস্থিরতা দেখা দেওয়ার ঝুঁকি রয়েছে।

    এই পরিস্থিতিতে সরকার এবং সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত আলোচনায় বসে সমাধানের পথ খুঁজে বের করতে হবে এটাই এখন সময়ের দাবি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.