Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » স্থলপথে ভারতে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা বিপাকে বাংলাদেশি রপ্তানিকারকরা
    অর্থনীতি

    স্থলপথে ভারতে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা বিপাকে বাংলাদেশি রপ্তানিকারকরা

    ইভান মাহমুদমে 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    স্থলপথে ভারতে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা বিপাকে বাংলাদেশি রপ্তানিকারকরা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য সবচেয়ে সহজ, দ্রুত ও সাশ্রয়ী মাধ্যম হলো স্থলপথ। এই পথ ব্যবহারে সময় ও খরচ কম হওয়ায় বাংলাদেশের মোট রপ্তানির বড় একটি অংশ এই পথে যায়, বিশেষ করে তৈরি পোশাকের ৭৬ শতাংশই সরবরাহ হয় স্থলপথে। তবে গত শনিবার ভারত হঠাৎ করে বাংলাদেশ থেকে স্থলপথে পোশাক আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যার ফলে সবচেয়ে কার্যকর রপ্তানি পথটি বন্ধ হয়ে গেছে।

    স্থলপথে ভারতে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা বিপাকে বাংলাদেশি রপ্তানিকারকরা

    ভারত সমুদ্রপথে দুইটি রুট মুম্বাইয়ের নভো সেবা ও পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর খোলা রাখলেও এই পথগুলো ব্যবহার করা খুবই জটিল ও ব্যয়বহুল। চট্টগ্রাম থেকে নভো সেবা বন্দরে সরাসরি কোনো কনটেইনার জাহাজ চলাচল করে না শ্রীলঙ্কার কলম্বো ঘুরে যেতে হয়। অন্যদিকে চট্টগ্রাম-কলকাতা রুটে ছোট দুটি কনটেইনার জাহাজ থাকলেও তা বেশিরভাগ সময় অনিয়মিত ফলে নির্ভরযোগ্য নয়।

    নিষেধাজ্ঞা শুধু পোশাকের ক্ষেত্রে নয়। ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এই চার রাজ্যে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়সহ আরও বেশ কিছু পণ্যের প্রবেশও বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের চেংড়াবান্ধা ও ফুলবাড়ী শুল্ক স্টেশনও এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। আপাতত কেবল বেনাপোল, সোনামসজিদ ও ভোমরা স্থলবন্দর এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে, তবে এগুলোর মাধ্যমে প্রধানত পশ্চিমবঙ্গে পণ্য রপ্তানি হয় যেখানে বাংলাদেশের বাজার তুলনামূলকভাবে ছোট।

    রপ্তানিকারকরা বলছেন, বিকল্প পথে বিশেষ করে সমুদ্রপথে পণ্য পাঠাতে সময় এবং ব্যয় অনেক বেড়ে যাবে। এতে করে ভারতের বাজার ধরে রাখা কঠিন হয়ে পড়বে। এতে প্রভাব পড়বে ভারতের সাত রাজ্যের (সেভেন সিস্টার্স) উত্তর-পূর্বাঞ্চলে গড়ে ওঠা বাংলাদেশের বড় রপ্তানি বাজারের ওপর।

    ভারতের এই নতুন অশুল্ক বাধা এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার আরোপ করা হলো। এর আগে ৯ এপ্রিল ভারত বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য কলকাতা বিমানবন্দর ব্যবহার করে পণ্য পাঠানোর সুবিধা বাতিল করেছিল। এরপর ১৫ এপ্রিল বাংলাদেশও পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত থেকে স্থলপথে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দেয়।

    বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ভারতে বাংলাদেশের রপ্তানি হয়েছে প্রায় ১৫৭-১৫৯ কোটি ডলারের পণ্য। এর মধ্যে নিষেধাজ্ঞার আওতায় পড়া পণ্যের পরিমাণ প্রায় ৫০ কোটি ডলার, যা মোট রপ্তানির প্রায় ৩১ শতাংশ। তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৫৫ কোটি ডলার, যার মধ্যে ৭৬ শতাংশই গেছে স্থলপথে। প্রায় ৫৩০টি প্রতিষ্ঠান এই পথে পণ্য রপ্তানি করেছে। ভারতীয় কোম্পানির পাশাপাশি মার্কস অ্যান্ড স্পেন্সার, লেভি স্ট্রসের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডও বাংলাদেশ থেকে এই পথে পণ্য নিয়েছে।

    স্থলপথে শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে একেএইচ ফ্যাশন লিমিটেড। তারা গত অর্থবছরে স্থলপথে ১ কোটি ২২ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে। একেএইচ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কাশেম জানান, আগে স্থলপথে এক-দুই দিনেই পণ্য পাঠানো যেত, এখন সমুদ্রপথে ২১ দিন পর্যন্ত লাগবে। এতে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।

    তৈরি পোশাক ছাড়াও প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, আসবাব, সুতার উপজাতসহ বিভিন্ন পণ্যের রপ্তানি আটকে গেছে। গত বছর এই রুটে ৭ কোটি ৬৬ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে ১৬৬টি প্রতিষ্ঠান যাদের বড় অংশই ভারতের উত্তরাঞ্চলের সাত রাজ্যে বাজার গড়েছে।

    এই পণ্যের বড় রপ্তানিকারকদের মধ্যে রয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি ওই সাত রাজ্যে দীর্ঘদিন ধরে বাজার গড়ে তুলেছে এবং গত অর্থবছরে ৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে যার ৬৮ শতাংশই নিষিদ্ধ স্থলপথ দিয়ে গেছে। নিষেধাজ্ঞার ফলে গত রোববার বুড়িমারী-চেংড়াবান্ধা পথে প্রাণের ১৭ ট্রাক পণ্য আটকে যায়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আহসান খান চৌধুরী জানান, এই বাজার এখন ধরে রাখা কঠিন হয়ে যাবে। তিনি দুই দেশের মধ্যে গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান।

    একইভাবে আসবাব উৎপাদনকারী প্রতিষ্ঠান হাতিলও ক্ষতিগ্রস্ত হবে। গত বছর তারা বেনাপোল ও বুড়িমারী স্থলপথে সাড়ে ছয় লাখ ডলারের আসবাব রপ্তানি করেছে, যার ৮৭ শতাংশ গিয়েছে বুড়িমারী দিয়ে। হাতিলের চেয়ারম্যান সেলিম এইচ রহমান বলেন, বেনাপোল রুটে খরচ বেড়ে যাবে। তাছাড়া ভারত আসবাব রপ্তানিতে বিআইএস সনদ বাধ্যতামূলক করেছে যা আগস্ট থেকে কার্যকর হবে। এসব পদক্ষেপ একের পর এক অশুল্ক বাধা তৈরি করছে।

    বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাবেক সদস্য মোস্তফা আবিদ খান বলেন, ভারতের সেভেন সিস্টার্স এলাকায় সমুদ্রবন্দর নেই। ফলে বাংলাদেশের পক্ষে এসব রাজ্যে সমুদ্রপথে রপ্তানি প্রায় অসম্ভব। স্থলপথই একমাত্র কার্যকর মাধ্যম ছিল।

    নভো সেবা বন্দরে পণ্য পাঠাতে চট্টগ্রাম থেকে শ্রীলঙ্কার কলম্বো হয়ে যেতে হয়। কলম্বো বন্দরের জটের কারণে পরিবহন সময় এখন দ্বিগুণ হয়ে গেছে। মেডিটেরানিয়ান শিপিং কোম্পানির আজমীর হোসেন চৌধুরী জানান, আগে যেখানে এক সপ্তাহ লাগত এখন লাগে দুই-তিন সপ্তাহ। এতে খরচও বাড়ছে যার ফলে ভারতীয় ক্রেতারা বাংলাদেশের পণ্যে আগ্রহ হারাতে পারেন।

    চট্টগ্রাম-কলকাতা রুটে যে দুটি কনটেইনার জাহাজ চলে, সেগুলোর একটি অনিয়মিতভাবে চলে এবং অন্যটি (এমভি শ্যামায়েল) মাঝেমধ্যেই বন্ধ থাকে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় প্রতিনিধি আলভী লাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন।

    নীতি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, এ ধরনের অশুল্ক বাধা শুধু বাংলাদেশের জন্য নয় ভারতের আমদানিকারকদের জন্যও ক্ষতিকর। তিনি বলেন, দুই দেশের স্বার্থ বিবেচনায় বাণিজ্য সহযোগিতা বাড়ানো উচিত এবং বর্তমান নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা দরকার। পাশাপাশি তিনি আঞ্চলিক প্ল্যাটফর্মগুলোর (যেমন সাফটা) কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন যেগুলো কার্যকর হলে এমন সমস্যার সমাধান সহজ হতো।

    ভারত ও বাংলাদেশের ভূ-রাজনৈতিক বাস্তবতায় একে অপরের বিকল্প নেই। এই নিষেধাজ্ঞা দুই দেশের পারস্পরিক অর্থনৈতিক স্বার্থে ধাক্কা দিচ্ছে। এখন প্রয়োজন, দ্রুত ও গঠনমূলক আলোচনার মাধ্যমে এই সমস্যার টেকসই সমাধান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.