Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » হিলি স্থলবন্দরে ১০ মাসে রাজস্ব ঘাটতি ৪৬ কোটি টাকা
    অর্থনীতি

    হিলি স্থলবন্দরে ১০ মাসে রাজস্ব ঘাটতি ৪৬ কোটি টাকা

    ইভান মাহমুদমে 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সার্ভার জটিলতা কাটিয়ে হিলি দিয়ে পণ্য আমদানি শুরু
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দিনাজপুরের হিলি স্থলবন্দরে রাজস্ব আহরণে ঘাটতি দাঁড়িয়েছে ৪৬ কোটি ৭৬ লাখ টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সময়ে ৬২৮ কোটি ২৮ লাখ টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আদায় হয়েছে ৫৮১ কোটি ৫২ লাখ টাকা। এই ঘাটতির জন্য আমদানিতে নানা জটিলতাকেই দায়ী করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে কাস্টমস কর্তৃপক্ষের আশা, আসন্ন ঈদুল আজহা সামনে রেখে মসলা জাতীয় পণ্যের আমদানি বাড়লে ঘাটতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

    হিলি স্থল শুল্ক স্টেশন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ বন্দর থেকে পুরো অর্থবছরে ৭৪০ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে মাসওয়ারি বিশ্লেষণে দেখা গেছে, প্রায় প্রতিটি মাসেই লক্ষ্য অনুযায়ী রাজস্ব আহরণ সম্ভব হয়নি। যেমন জুলাইয়ে ৪৫ কোটি ৯ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৪৫ কোটি ৭৬ লাখ, আগস্টে ৬০ কোটি ৮৯ লাখের বিপরীতে ৫৮ কোটি ৩৯ লাখ, সেপ্টেম্বরে ৫৯ কোটি ৬৬ লাখের স্থলে ৫৫ কোটি ৭ লাখ এবং অক্টোবরে ৬২ কোটি ৬৫ লাখ টাকার বিপরীতে ৬১ কোটি ৮৯ লাখ টাকা আদায় হয়েছে।

    নভেম্বর থেকে ঘাটতির মাত্রা আরও বেড়ে যায়। ওই মাসে ৬৫ কোটি ১৯ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে মাত্র ৪৩ কোটি ৮৯ লাখ। ডিসেম্বরেও ঘাটতি অব্যাহত থাকে আদায় হয় ৫৩ কোটি ৫৬ লাখ টাকা যা লক্ষ্যমাত্রা ৬৯ কোটি ২১ লাখ টাকার তুলনায় অনেক কম। জানুয়ারিতে ৬৭ কোটি ৮৫ লাখ টাকার বিপরীতে আদায় হয় ৪৯ কোটি ৩১ লাখ। যদিও ফেব্রুয়ারি ও মার্চে কিছুটা ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হয়—ফেব্রুয়ারিতে লক্ষ্যমাত্রা ছিল ৫১ কোটি ৬১ লাখ, আর আদায় হয় ৭০ কোটি ২ লাখ টাকা। মার্চে লক্ষ্যমাত্রা ৭৬ কোটি ৩০ লাখ ছাড়িয়ে আদায় হয় ৯৫ কোটি ৭৭ লাখ। কিন্তু এপ্রিল মাসে আবার ঘাটতির ধারায় ফিরে আসে বন্দরটি—৬৯ কোটি ৮৩ লাখ টাকার বিপরীতে রাজস্ব আহরণ হয় ৪৭ কোটি ৮৬ লাখ টাকা।

    এ অবস্থার জন্য বন্দরের নানা সমস্যা ও নীতিগত জটিলতাকেই দায়ী করছেন সংশ্লিষ্ট আমদানিকারকরা। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, এ বন্দর দিয়ে শুল্কযুক্ত পণ্য আমদানির ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক আদায় করা হয়। অনেক সময় এইচএস কোডের ফাঁদে ফেলে অনাকাঙ্ক্ষিত শুল্ক চাপিয়ে দেওয়া হয়। অথচ একই পণ্য দেশের অন্য বন্দরে তুলনামূলকভাবে কম মূল্যে শুল্কায়িত হয়। এতে আমদানিকারকদের বাড়তি খরচ গুনতে হয় যার ফলে তারা হিলি বন্দর ব্যবহার করতে নিরুৎসাহিত হচ্ছেন।

    তিনি আরও বলেন, বন্দরে যুগ্ম কমিশনারসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তার পদায়ন না থাকায় আমদানি কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ফলে ব্যবসায়ীরা যেমন সময়মতো পণ্য পাচ্ছেন না তেমনি পণ্য দেরিতে ছাড় করাতে গিয়ে গুনতে হচ্ছে অতিরিক্ত মাশুল। পাশাপাশি বন্দরের অবকাঠামো উন্নয়ন না হওয়ায় ভারী যন্ত্রপাতি ওঠানামার জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্টের অভাব দেখা দিয়েছে যা বাড়তি ব্যয়ের আরেকটি বড় কারণ। তাছাড়া, ফল আমদানিতে ট্রাকের চাকা অনুযায়ী শুল্ক নির্ধারণের কারণে সম্প্রতি এ ধরনের পণ্য আমদানি একরকম বন্ধ হয়ে আছে। এসব সমস্যার কারণে পণ্য আমদানি কমে যাওয়াটাই স্বাভাবিক বলে মনে করেন তিনি।

    হিলি স্থলবন্দরে একসময় প্রতিদিন গড়ে শতাধিক ট্রাকে পাথর আমদানি হতো বলে জানিয়েছেন আমদানিকারক দয়াল মোল্লা। তার ভাষায়, দেশের অন্যান্য বন্দর দিয়ে পাথর আমদানির ক্ষেত্রে সব শুল্ক পরিশোধ করে আমদানিকারকরা নিজেদের ইয়ার্ডে পণ্য নিতে পারেন। কিন্তু হিলি বন্দরে তা সম্ভব নয় কারণ এখানে পাথর বন্দরের ভেতরেই রাখতে হয়। এতে পরিবহন ও সংরক্ষণ ব্যয় বাড়ে। এই বাড়তি খরচই পাথর আমদানিকে নিরুৎসাহিত করছে বলে জানান তিনি।

    হিলি আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, এই বন্দর দিয়ে সাধারণত চাল, পেঁয়াজ, ভুট্টা, খৈল ও ভুসি জাতীয় পণ্য বেশি আমদানি হয়। তবে বর্তমানে চাল ও পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) বন্ধ থাকায় এ দুটি প্রধান পণ্য আমদানি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার কারণে পাঞ্জাব ও হরিয়ানা থেকে পণ্য আসা ব্যাহত হচ্ছে। এতে আমদানির পরিমাণ কমে গেছে এবং তা রাজস্ব আহরণেও প্রভাব ফেলছে।

    তিনি আরও বলেন, ফলসহ অন্যান্য পণ্যের আমদানি চালু রাখতে কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। খুব শিগগিরই ফল আমদানি শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তার মতে, সময় মতো নীতি সহায়তা ও সমন্বয় হলে অন্যান্য পণ্যের আমদানিও বাড়বে।

    এদিকে হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে আমদানিতে কিছুটা ভাটা পড়েছে। তাছাড়া, রেয়াতি শুল্কে চাল আমদানির মেয়াদ ১৫ এপ্রিল শেষ হওয়ায় এর পর থেকে চাল আমদানিও বন্ধ রয়েছে। একসময় হিলি বন্দরে যে পরিমাণ ভুসি আমদানি হতো, তাও এখন একপ্রকার বন্ধ হয়ে গেছে। এসব কারণেই রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে বলে জানান তিনি।

    তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ঈদুল আজহাকে সামনে রেখে মসলা জাতীয় পণ্যের আমদানি বাড়বে। এতে করে চলতি অর্থবছরের বাকি সময়ে রাজস্ব ঘাটতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.