Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জব্দ অর্থ ব্যবহারে আইনি কাঠামো অনুসরণ নিশ্চিত করা হবে: গভর্নর
    অর্থনীতি

    জব্দ অর্থ ব্যবহারে আইনি কাঠামো অনুসরণ নিশ্চিত করা হবে: গভর্নর

    ইভান মাহমুদমে 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জব্দ অর্থ ব্যবহারে আইনি কাঠামো অনুসরণ নিশ্চিত করা হবে: গভর্নর
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জব্দ করা অর্থ ব্যবহারের পুরো প্রক্রিয়াই কঠোরভাবে আইনি কাঠামোর মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, আদালতের সিদ্ধান্ত ও প্রয়োজনে আইন সংশোধনের মাধ্যমে একটি ফান্ড গঠনের পরিকল্পনা রয়েছে যা ব্যাংককে ক্ষতিপূরণ এবং জনহিতকর কাজে ব্যবহারের জন্য কাজে লাগানো হবে।

    সোমবার (১৯ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে অর্থপাচার হয়ে যাওয়া অর্থ দেশে ফেরত আনার বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, যত শেয়ার জব্দ হয়েছে তার বাজারমূল্য কত এবং কেউ অপরাধ প্রমাণিত হওয়ার আগে কীভাবে তার টাকা বা সম্পদ জব্দ করা সম্ভব? উত্তরে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “আমরা সবকিছুই আইন অনুযায়ী করব। আদালতের রায় ছাড়া কোনো অর্থ বা সম্পদ জব্দ করার প্রশ্নই আসে না। আইনের যথাযথ ধারা অনুসরণ করে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট আইন সংশোধনের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

    তিনি আরও বলেন, “এ বিষয়ে আইন মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হবে। যদি বর্তমান আইনে কাজ সম্ভব হয়, সেটিই অনুসরণ করা হবে। তবে প্রয়োজনে আইনি সংস্কারও করা হতে পারে।”

    গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী দুটি পৃথক ফান্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমত, যেসব অর্থ ব্যাংক লুটের মাধ্যমে পাচার হয়েছে, তা ফিরিয়ে এনে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটি ফান্ড গঠন করা হবে। দ্বিতীয়ত, যেসব অর্থ দুর্নীতি বা অন্য কোনো অবৈধ উপায়ে উপার্জিত হয়েছে এবং ব্যাংকের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, সেগুলো সরকার পৃথক একটি ফান্ডে এনে জনহিতকর কাজে ব্যয় করবে। প্রতিটি ধাপেই আইনের শাসন কঠোরভাবে মানা হবে বলে আশ্বাস দেন তিনি।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম।

    বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়ন হলে দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার এবং তা জনস্বার্থে ব্যবহারে একটি সুসংগঠিত ও বৈধ কাঠামো তৈরি হবে। একইসঙ্গে এটি দেশের ব্যাংক খাতের আস্থা পুনরুদ্ধারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.