Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত রেমিট্যান্স কর ৫% বাংলাদেশের জন্য নতুন সংকটের আশঙ্কা
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত রেমিট্যান্স কর ৫% বাংলাদেশের জন্য নতুন সংকটের আশঙ্কা

    ইভান মাহমুদমে 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রে প্রবাসী আয়ে ৫ শতাংশ কর আরোপের উদ্যোগ নেওয়া হলে তা বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই কর আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এসেছে। এটি আইনে পরিণত হলে বিশেষ করে যেসব দেশ প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

    বাংলাদেশের ক্ষেত্রে প্রবাসী আয়ের অন্যতম প্রধান উৎস হচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই থেকে মার্চ পর্যন্ত) দেশের মোট প্রবাসী আয়ের প্রায় ১৮ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধু গত এপ্রিল মাসেই যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় এসেছে ৩৩ কোটি ৭ লাখ ডলার। আর পুরো অর্থবছরের (জুলাই-এপ্রিল) প্রথম ১০ মাসে এই আয় দাঁড়িয়েছে ৪২৭ কোটি ১০ লাখ ডলার, যা টাকায় প্রায় ৫২ হাজার ২৬ কোটি (১ ডলার = ১২২ টাকা ধরে)। ট্রাম্পের প্রস্তাবিত কর হার কার্যকর হলে এই অর্থের ওপর প্রবাসীদের দিতে হবে প্রায় ২১ কোটি ৮৫ লাখ ডলার বা ২ হাজার ৬৬৫ কোটি টাকার সমপরিমাণ কর।

    এমন পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র থেকে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর হার কমে যেতে পারে। অনেকেই এই কর এড়াতে অনানুষ্ঠানিক চ্যানেলে অর্থ পাঠাতে পারেন, যার ফলে সরকারের বৈধ পথে রেমিট্যান্স পাওয়ার পরিমাণ হ্রাস পাবে। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

    গত এক বছরে যুক্তরাষ্ট্র থেকে হঠাৎ করেই প্রবাসী আয় প্রবাহ বৃদ্ধি পেয়েছে। এর পেছনে কাজ করছে বৈশ্বিক রেমিট্যান্স ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। আগে যেখানে বড় বড় প্রতিষ্ঠান সরাসরি প্রবাসী আয় পাঠাত, এখন তারা ছোট ছোট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আয় কিনে একত্রিত করে নির্দিষ্ট একটি দেশ থেকে গন্তব্য দেশে পাঠায়। ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রামসহ এমন অনেক প্রতিষ্ঠান বর্তমানে এই ‘অ্যাগ্রিগেটেড মডেল’ বা সমন্বিত পদ্ধতিতে প্রবাসী আয় পাঠাচ্ছে।

    বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, ২০২৪–২৫ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ২ হাজার ৪৫৩ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময় এই পরিমাণ ছিল ১ হাজার ৯১১ কোটি ডলার। অর্থাৎ রেমিট্যান্স প্রবাহে ২৮ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।

    বিশ্বব্যাংকের ২০২৪ সালের তথ্য অনুযায়ী, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ভারতে-১২৯ বিলিয়ন ডলার বা ১২ হাজার ৯০০ কোটি ডলার। বাংলাদেশ এ তালিকায় ছিল ষষ্ঠ অবস্থানে। প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ২৬ দশমিক ৬ বিলিয়ন ডলার বা ২ হাজার ৬৬০ কোটি ডলার।

    প্রবাসী আয়কে বলা হয় দায়বিহীন বৈদেশিক মুদ্রার উৎস। কারণ, এ অর্থের বিপরীতে রাষ্ট্রকে কোনো দায় শোধ করতে হয় না। বিপরীতে, রপ্তানি আয়ের ক্ষেত্রে পণ্য উৎপাদনে কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। তাছাড়া বিদেশি ঋণ পরিশোধেও ডলার দরকার হয়। ফলে প্রবাসী আয় বাড়লে দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়ে।

    এই প্রেক্ষাপটে ট্রাম্পের প্রস্তাবিত ৫ শতাংশ কর বাস্তবায়িত হলে প্রবাসী আয়ের বৈধ পথ সংকুচিত হওয়ার আশঙ্কা প্রবল। এর ফলে বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশের দায়বিহীন বৈদেশিক মুদ্রা প্রাপ্তির সুযোগ হ্রাস পাবে। এমন একটি সিদ্ধান্ত বিশ্বজুড়ে প্রবাসী নির্ভর অর্থনীতিগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.