Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দুর্বল ব্যাংকের বড় আমানতকারীদের শেয়ার-বন্ড দেওয়ার প্রস্তাব অর্থ উপদেষ্টার
    অর্থনীতি

    দুর্বল ব্যাংকের বড় আমানতকারীদের শেয়ার-বন্ড দেওয়ার প্রস্তাব অর্থ উপদেষ্টার

    ইভান মাহমুদমে 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দুর্বল ব্যাংকের বড় আমানতকারীদের শেয়ার-বন্ড দেওয়ার প্রস্তাব অর্থ উপদেষ্টার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দুর্বল ব্যাংকগুলোর বিষয়ে বড় অঙ্কের আমানতকারীদের জন্য কঠোর সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, এসব ব্যাংকে বড় অঙ্কের জমার সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে না। পরিবর্তে আমানতকারীদের দেওয়া হবে ব্যাংকের শেয়ার। কেউ শেয়ার নিতে না চাইলে ট্রেজারি বন্ড নেওয়ার সুযোগ রাখা হবে। তবে ক্ষুদ্র আমানতকারীরা তাদের সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন।

    সোমবার (১৯ মে) দেশের এক গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা এত তাড়াহুড়ো করে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট ও এনবিআর বিভক্তির অর্ডিন্যান্স করেছি কারণ রাজনৈতিক সরকার এলে এগুলো আর করা সম্ভব হবে না।”

    অর্থ উপদেষ্টা জানান, দুর্বল আর্থিক প্রতিষ্ঠানের পরিস্থিতি যাচাই করে ইতোমধ্যে ছয়টি ব্যাংকের দুর্বল সম্পদ ও তহবিল সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। ডিসেম্বরের মধ্যেই সংস্কার সম্পন্ন করে বড় আমানতকারীদের জন্য দুটি বিকল্প উপস্থাপন করা হবে ব্যাংকের শেয়ার গ্রহণ অথবা ট্রেজারি বন্ড গ্রহণ। এক্ষেত্রে পুরো অর্থ এককালীন ফেরত পাওয়ার সুযোগ থাকবে না। এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, “আপনি হয় ব্যাংকের শেয়ার নেবেন না হয় ট্রেজারি বন্ড। একটি বেছে নিতে হবে।”

    ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দিতে একটি বিশেষ তহবিল গঠন করা হবে, যা পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক। মন্ত্রণালয়ের সরাসরি সম্পৃক্ততা না থাকলেও তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পরামর্শ করবে। এ জন্য প্রয়োজনীয় অর্থের একটি সম্ভাব্য হিসাবও বাংলাদেশ ব্যাংক প্রস্তুত করেছে।

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভক্তি ও সচিব নিয়োগ নিয়ে কর্মকর্তাদের চলমান আন্দোলনের বিষয়ে উপদেষ্টা সাফ জানিয়ে দেন, “আমরা কোনো আপস করব না।” ২০০৮ সালে কাস্টমস কর্মকর্তারা অটোমেশন ঠেকানোর চেষ্টা করেছিলেন বলেও তিনি স্মরণ করিয়ে দেন। যদি সে সময় অটোমেশন ও প্রশাসনিক ব্যবস্থাপনা আলাদা করা যেত তবে রাজস্ব সংগ্রহে আজকের বাস্তবতা ভিন্ন হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি আশাবাদ ব্যক্ত করেন, ডিসেম্বরের মধ্যেই এনবিআরের পূর্ণাঙ্গ পুনর্গঠন শেষ হবে। যদিও অর্গানোগ্রাম চূড়ান্তে কিছুটা সময় লাগতে পারে তবে নীতি বিভাগটি একটি সুগঠিত কাঠামো পাবে বলে তিনি আশ্বস্ত করেন।

    সচিব নিয়োগে এনবিআরের নিজস্ব ক্যাডার থেকে নেওয়ার দাবি প্রসঙ্গে তিনি বলেন, “ভেটিংয়ের সময় আইন মন্ত্রণালয় বলেছে, সচিব পদের জন্য নির্দিষ্ট ক্যাডার উল্লেখ করলে খসড়া ভেটিংয়ে পাস করা যাবে না।” তিনি স্মরণ করিয়ে দেন এনবিআরের অধিকাংশ সচিব প্রশাসন ক্যাডার থেকেই এসেছেন আর কাস্টমস, ভ্যাট ও আয়করের নিজস্ব কর্মকর্তা সচিব হয়েছেন খুবই কম।

    এনবিআর কর্মকর্তারা দুই বিভাগের সচিবই নিজেদের ক্যাডার থেকে চাওয়ার বিষয়টিকে তিনি অবাস্তব দাবি হিসেবে আখ্যা দেন।

    গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির আশঙ্কা নাকচ করে অর্থ উপদেষ্টা জানান, আগামী অর্থবছরে এ দুটি খাতে দাম বাড়বে না। তিনি বলেন, “জ্বালানি উপদেষ্টাকে আমি বলেছি, গ্যাসের দাম আর বাড়ানোর দরকার নেই। সিস্টেম লস ও অপচয় কমিয়ে ভর্তুকি নিয়ন্ত্রণে রাখুন। যতটুকু প্রয়োজন হবে সরকার তা দেবে। তবে জনগণের ওপর বাড়তি চাপ দেওয়া যাবে না।”

    আইএমএফের ঋণচুক্তির অংশ হিসেবে কর-জিডিপি অনুপাতে বৃদ্ধির প্রয়োজনীয়তা থাকলেও সাধারণ করদাতাদের ওপর কোনো অতিরিক্ত চাপ সৃষ্টি করা হবে না বলেও তিনি জানান। বরং রাজস্ব ব্যবস্থায় ব্যাপক দুর্নীতির কথা তুলে ধরে তিনি বলেন, “শুল্ক, আয়কর ও ভ্যাট থেকে যে অর্থ উঠে, তার বড় অংশ রাষ্ট্রীয় কোষাগারে পৌঁছায় না। আমরা যদি তা তুলতে পারি, তাহলে জনগণের ওপর করের চাপও কমবে।”

    এ প্রসঙ্গে তিনি একটি দুর্নীতির উদাহরণ দেন- একজন কর কমিশনার এক ব্যবসায়ীর ১০০ কোটি টাকার কর ১০ কোটি টাকায় মীমাংসা করে ৬০ কোটি টাকা ঘুষ নিয়েছেন। এনবিআর চেয়ারম্যান বিষয়টি ধরার পর উপদেষ্টা তাকে তাৎক্ষণিক সাসপেন্ড করে পুলিশের হাতে দেওয়ার নির্দেশ দেন।

    কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না জানিয়ে সালেহউদ্দিন বলেন, “আমি কাউকে অন্যায্য সুবিধা দেব না।” তিনি জানান, জমির মূল্য বাড়িয়ে করহার কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে কালো টাকা সাদা না করেই বৈধ হয় এবং সরকারও রাজস্ব পায়।

    করমুক্ত আয়সীমা বাড়ানোর বিষয়ে তিনি জানান, বর্তমান সীমা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আগের মতোই থাকবে। তার ভাষায়, “রিটার্ন জমাকারীদের ৭৫ শতাংশ কোনো কর দেন না। করমুক্ত আয়সীমা বাড়ালে এটি ৮০ শতাংশে পৌঁছাবে। তাই এই সীমা বাড়ানোর পরিকল্পনা নেই।”

    পুঁজিবাজারের চলমান অস্থিরতা নিয়েও মত দেন সালেহউদ্দিন। বিএসইসি চেয়ারম্যান মাকসুদকে একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যাংকার উল্লেখ করে তিনি বলেন, “অনেকে তার অপসারণ চায় আমারও অপসারণ চায় কারণ আমি এনবিআর ভাগ করেছি।”

    তিনি প্রশ্ন তোলেন, “তাকে সরিয়ে কাকে আনবেন? শিবলি রুবাইয়াতকে? যিনি আইসিবি থেকে তিন হাজার কোটি টাকা সালমান এফ রহমানকে দিয়েছেন?” সুকুক বন্ডসহ আরও বিভিন্নভাবে পুঁজিবাজার থেকে বিপুল অর্থ তোলা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    বিনিয়োগকারীদের আশ্বস্ত করে উপদেষ্টা বলেন, “বিনিয়োগকারীদের বুঝতে হবে, শেয়ারবাজার কোনো নিয়মিত আয়ের উৎস নয়। শেয়ারের দাম বাড়বে ধরে নিয়ে কেনা হয় কিন্তু মাস শেষে লাভে বিক্রি করার নিশ্চয়তা নেই।”

    পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে আইপিও বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। এ জন্য আইসিবিকে তিন হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, যার মধ্যে দুই হাজার কোটি সুকুক বন্ডের সুদ পরিশোধে ব্যবহৃত হয়েছে আর বাকি এক হাজার কোটি বিনিয়োগে ব্যবহৃত হবে।

    ব্যবসায় সমান সুযোগ তৈরির লক্ষ্যে বাজেটে কিছু মৌলিক পরিবর্তনের আভাস দিয়েছেন উপদেষ্টা। “একই ব্যক্তি ব্যাংক, বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান চালান এটা একচেটিয়াত্ব তৈরি করে,” বলেন তিনি। এ ধরনের প্রভাব যেন না থাকে সেজন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান।

    বীমা খাতের দুরবস্থা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। কিছু কোম্পানি গ্রাহকের অর্থ আত্মসাৎ করছে এবং ডিরেক্টররা নিয়ম মানছেন না এমন পরিস্থিতির অবসানে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

    স্বাস্থ্য ও শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়ে উপদেষ্টা জানান, আগামী বাজেটে এই দুটি খাতে পরিচালন ও উন্নয়ন বরাদ্দ বাড়বে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পেনশনসহ নানা সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি হাসপাতালে যন্ত্রপাতি পড়ে থাকার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

    ৩ হাজার ডাক্তারকে সুপার নিউমারারি পদোন্নতি দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এতে সম্মান ও উৎসাহ বাড়বে। তিনি আশাবাদী, স্বাস্থ্য ও শিক্ষায় বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে সেবার মানোন্নয়ন সম্ভব হবে।

    বিভিন্ন দাবিতে চলমান বিক্ষোভ ও অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, “সরকারের শুরুতেই বলা উচিত ছিল আমরা কোনো দাবি মানব না, শুধু সংস্কার করব।” এমন কৌশলগত ভুলের কারণে দাবিদাররা আরও সক্রিয় হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

    ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংক নতুন তহবিল গঠন করবে বলেও জানান উপদেষ্টা। ব্যাংকগুলো এই তহবিল থেকে ৫ শতাংশ সুদে অর্থ পাবে আর এসএমই উদ্যোক্তারা ১০ শতাংশ সুদে ঋণ পাবেন।

    অবশেষে, সরকারি ব্যয়ে কৃচ্ছ্রতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে সালেহউদ্দিন বলেন, “গাড়ি কেনা, অনুষ্ঠান করা, বিদেশ সফর সব বন্ধ করা হয়েছে। এসব ব্যয় নিয়ন্ত্রণে থাকবে। আগামী অর্থবছরেও একই কৌশল অব্যাহত থাকবে।”

    সর্বোপরি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, “আমরা আশাবাদী, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশের মধ্যে নামিয়ে আনতে পারব। ডিসেম্বরের মধ্যেই তা ৭.৫ থেকে ৮ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য আছে।” মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা হবে বলেও জানান তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.