Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রকে সুবিধা দিতে ১০০ পণ্যের শুল্ক কমাচ্ছে সরকার
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রকে সুবিধা দিতে ১০০ পণ্যের শুল্ক কমাচ্ছে সরকার

    ইভান মাহমুদমে 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রকে সুবিধা দিতে ১০০ পণ্যের শুল্ক কমাচ্ছে সরকার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের আরোপ করা অতিরিক্ত শুল্কের প্রেক্ষিতে বাণিজ্য ভারসাম্য রক্ষা এবং মার্কিন বাজারে রপ্তানি সুবিধা ধরে রাখতে আসন্ন বাজেটে অন্তত ১০০ ধরনের আমদানি পণ্যের শুল্ক কমাতে যাচ্ছে সরকার। এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে দেওয়া আগের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে।

    সোমবার (১৯ মে) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ বিষয়ে নীতিগত অনুমোদন দেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, আয়কর, ভ্যাট ও শুল্ক অনুবিভাগের নীতি শাখার সদস্যসহ প্রথম ও দ্বিতীয় সচিবরা।

    বৈঠক সূত্রে জানা গেছে, এনবিআর বৈঠকে যুক্তরাষ্ট্রের আমদানিকৃত পণ্য বিবেচনায় রেখে ১০০টি ট্যারিফ লাইনের পণ্যের শুল্ক শূন্য করার প্রস্তাব দেয়। এ সময় প্রধান উপদেষ্টা প্রশ্ন তোলেন, শুধু যুক্তরাষ্ট্রের জন্য এই সুবিধা কীভাবে সম্ভব? এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, এই শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি সুবিধা দেবে কারণ এ তালিকাভুক্ত বেশিরভাগ পণ্যই যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয়ে থাকে।

    ট্যারিফ লাইন বা এইচএস কোড হলো এক বা একাধিক সমজাতীয় পণ্যের নির্দিষ্ট শুল্ক নির্ধারণের পদ্ধতি যার মাধ্যমে আমদানি পণ্যের শুল্কায়ন করা হয়। এনবিআরের প্রস্তাবিত তালিকায় তেল, গ্যাস, অস্ত্র, ফাইটার বিমানের যন্ত্রাংশ ও মিসাইলের মতো প্রায় ১৫-১৬টি পণ্য রয়েছে, যেগুলো মূলত সরকারি পর্যায়ে কেনা হয়ে থাকে। এসব ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা সাধারণত দ্বিপাক্ষিক চুক্তির আওতায় দেওয়া হয় এবং এতে রাজস্ব হারানোর আশঙ্কা থাকে না।

    বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বছরে প্রায় ৮ দশমিক ৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে এবং আমদানি করে ২ বিলিয়ন ডলারের পণ্য। এই বাণিজ্য ঘাটতির দোহাই দিয়ে চলতি বছরের এপ্রিল থেকে ট্রাম্প প্রশাসন বিশ্বের শতাধিক দেশের ওপর শুল্ক আরোপ শুরু করে। বাংলাদেশের পণ্যের ওপর আগে থেকেই ১৫ শতাংশ শুল্ক ছিল। নতুন করে ৩৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় এখন সব মিলিয়ে ৫২ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হতে পারে যা বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য বড় হুমকি।

    বিশেষ করে তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ে, কারণ যুক্তরাষ্ট্র এই খাতের সবচেয়ে বড় বাজার। নতুন শুল্কের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পকে এক চিঠিতে উদ্বেগ জানিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান। সেখানে তিনি তিন মাসের জন্য শুল্কারোপ স্থগিত রাখার আবেদনও করেন। বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশসহ বহু দেশই মার্কিন পণ্যের ওপর শুল্ক হ্রাসের উদ্যোগ নেয়। অনেক দেশ ইতিমধ্যে শুল্ক হার শূন্য করার ঘোষণাও দিয়েছে।

    বাংলাদেশও এর অংশ হিসেবে আগে থেকেই ১৯০ ধরনের মার্কিন পণ্যের শুল্ক হার শূন্য রেখেছে। এবার আরও ১০০ পণ্যের তালিকা যুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র প্রশাসনকে চিঠি দিয়েছে।

    বৈঠকে কর কাঠামোতেও বেশ কিছু পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সাধারণ মানুষের ওপর করের চাপ না বাড়িয়ে রাজস্ব আদায়ে ব্যালান্স রাখার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তাই বাজেটে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা বাড়ানোর কথা এসেছে। পাশাপাশি সর্বনিম্ন কর ৫ হাজার টাকা এবং সর্বোচ্চ করহার ৩০ শতাংশ নির্ধারণের প্রস্তাবও নীতিগতভাবে অনুমোদন পেয়েছে।

    এছাড়া করপোরেট করহার অপরিবর্তিত রাখার কথা বলা হলেও, শর্ত পূরণে কিছুটা শিথিলতা আনার প্রস্তাবও গৃহীত হয়েছে। এরই অংশ হিসেবে এমন কিছু কর ছাড় সুবিধা তুলে নেওয়া হচ্ছে যা বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তি বা প্রশাসনিক কর্মকর্তারা মৎস্য, ডেইরি ও পোলট্রি খাতে বিনিয়োগ দেখিয়ে নিয়েছেন। এসব খাতে শুল্ক ও কর ছাড়ের অপব্যবহার রোধে সরকার এবার কঠোর অবস্থানে যাচ্ছে।

    এই সব পরিবর্তনের মাধ্যমে সরকার যেমন বৈদেশিক বাণিজ্য সম্পর্ক রক্ষা করতে চায় তেমনি অভ্যন্তরীণ রাজস্ব আহরণেও ভারসাম্য আনতে চাইছে। আসন্ন বাজেটেই এসব সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.