Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সিন্ডিকেট, ঋণ খেলাপি ও রপ্তানি সংকটে কোরবানির চামড়ার বাজারে স্থবিরতা
    অর্থনীতি

    সিন্ডিকেট, ঋণ খেলাপি ও রপ্তানি সংকটে কোরবানির চামড়ার বাজারে স্থবিরতা

    ইভান মাহমুদমে 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রতি বছর কোরবানির পর দেশে পশুর কাঁচা চামড়া নিয়ে এক ধরনের অস্থিরতা দেখা দেয়, যা এক যুগেরও বেশি সময় ধরে চলমান। বাজারে ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কা এবারও রয়েই গেছে। মাঠ পর্যায়ে চামড়া সংগ্রহ করা মৌসুমি ব্যবসায়ীরা যেমন উদ্বিগ্ন, তেমনি ক্ষুদ্র ব্যবসায়ীরাও ব্যাংক ঋণ না পাওয়ায় হতাশ। এ খাতে উৎপাদন ও রপ্তানি প্রায় স্তিমিত হয়ে পড়ায় পুরো চামড়া শিল্পই সংকটাপন্ন হয়ে উঠেছে।

    কোরবানির সময় অনেকেই চামড়া বিভিন্ন মাদ্রাসায় দান করেন। মৌসুমি ব্যবসায়ীরা এসব মাদ্রাসা থেকেই চামড়া কিনে থাকেন। কিন্তু বাজারে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। চামড়া শিল্প রক্ষা কমিটি নামের একটি প্ল্যাটফর্ম যা বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদের সমন্বয়ে গঠিত, তারা ন্যায্যমূল্য নির্ধারণের দাবি জানিয়েছে। প্ল্যাটফর্মের আহ্বায়ক ও জাতীয় ইমাম পরিষদের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া অভিযোগ করেছেন, সিন্ডিকেটের কারণে বাজারে চামড়ার সঠিক দাম পাওয়া যাচ্ছে না। তার মতে, সিন্ডিকেট ভেঙে সরাসরি মাদ্রাসা থেকে চামড়া কেনার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, “সব পণ্যের দাম বাড়লেও কোরবানির চামড়ার দাম বাড়েনি। মাদ্রাসার ছাত্র ও আলেমরা পশু কোরবানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সরকার নির্ধারিত দামও পাওয়া যায় না।”

    সিন্ডিকেট, ঋণ খেলাপি ও রপ্তানি সংকটে কোরবানির চামড়ার বাজারে স্থবিরতা

    মুফতি ইয়াহইয়া আরও জানান, একটি চামড়া লবণ দিয়ে প্রক্রিয়াজাত করতে গড়ে খরচ পড়ে ২৭০ থেকে ৩২০ টাকা পর্যন্ত। অনেক সময় এই খরচই উঠে আসে না ফলে অনেকেই আগের বছরগুলোতে চামড়া বিক্রি না করে নষ্ট করে ফেলেছেন।

    চামড়া শিল্পে দীর্ঘদিনের আর্থিক বিশৃঙ্খলার একটি বড় প্রমাণ বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য। ব্যাংকের তথ্যমতে, এ খাতে বিতরণ করা মোট ৫ হাজার ১২২ কোটি টাকার ঋণের মধ্যে ৪ হাজার ১৪৫ কোটি টাকা খেলাপি হয়ে গেছে। যা মোট ঋণের ৯১ শতাংশেরও বেশি। এর মধ্যে সরকারি ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ৯২ শতাংশই খেলাপি। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, এসব খেলাপির ৯৬ শতাংশই বহু পুরনো, যার মধ্যে ২ হাজার ৬০০ কোটি টাকা আদায়ে ব্যর্থ হয়ে অবলোপন করেছে ব্যাংকগুলো। চামড়া রফতানিতে ২ হাজার ২০০ কোটি ও চামড়াজাত পণ্যে ৬০০ কোটি টাকা ঋণ দেওয়া হলেও বড় একটি অংশ গিয়েছে শিল্প ও চলতি মূলধন খাতে, যার বেশিরভাগই আর ফেরত আসেনি।

    অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে ১২ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় করতে হলে খাতটিতে প্রতিবছর ৪০ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে। এর জন্য আন্তর্জাতিক মান বজায় রাখা জরুরি। কিন্তু বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) মতে, আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ না থাকায় প্রতিবছর প্রায় ৫০০ মিলিয়ন ডলার রপ্তানি আয় হারাচ্ছে বাংলাদেশ।

    বিটিএর সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ বলেন, “বিদেশিরা পরিবেশগত কারণে আমাদের কাছ থেকে পণ্য নেয় না। অথচ সিইটিপি প্ল্যান্ট থাকলেও তা কার্যকর নয়। ২০১৩ সালে এ প্লান্টের কাজ চীনা একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছিল যারা ১৮ মাসের কাজ আট বছরেও শেষ করেনি। শেষে ২০২১ সালে বিসিক কাজ বুঝে নিলেও আজও তা সম্পূর্ণ হয়নি। এ দায় যারা সৃষ্টি করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া উচিত।”

    তিনি আরও বলেন, “ট্যানারিগুলোর কমপ্লায়েন্স না থাকা ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বড় ব্র্যান্ডগুলো বাংলাদেশের পণ্য নেয় না। ফলে ব্যবসায়ীরা বাধ্য হয়ে কম দামে চীনে প্রসেসড চামড়া বিক্রি করে, যা পরে চীন বিশ্ববাজারে উচ্চ দামে বিক্রি করে দেয়।” তার ভাষায়, “চামড়ার দাম বিগত ১৫ বছরে অন্তত ৫০ শতাংশ কমে গেছে। পর্যাপ্ত রফতানি না হওয়া, বিনিয়োগে প্রত্যাশিত লাভ না পাওয়া ও বাজার সংকুচিত হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা আগ্রহ হারাচ্ছেন।”

    চামড়ার বাজার মূল্য ও শিল্পের ভবিষ্যৎ প্রসঙ্গে সাভার চামড়া শিল্পনগরীর নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান (রিজওয়ান) বলেন, “চলতি বছর দাম কেমন হবে এখনই বলা যাচ্ছে না। তবে ভালো দাম নিশ্চিত করার চেষ্টা চলছে।” তিনি মনে করেন, আন্তর্জাতিক সনদের দিকে না তাকিয়ে বরং দেশের বাজারে নিজস্ব ব্র্যান্ড গড়ে তোলা উচিত। “আফ্রিকাসহ অনেক দেশেই এলডব্লিউজি সনদের দরকার পড়ে না কিন্তু আমরা সেসব বাজারও ধরতে পারছি না। তাই নিজস্ব উদ্যোগে বাজার তৈরি করলেই কাঁচা চামড়ার দাম বাড়বে,” বলেন তিনি।

    গত কয়েক বছরের কোরবানির পশুর চামড়ার সরকার নির্ধারিত মূল্য পর্যালোচনা করলে দেখা যায়, ২০১৯ সালে ঢাকায় গরুর চামড়ার দাম ছিল প্রতি বর্গফুট ৪৫-৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫-৪০ টাকা। ছাগলের চামড়া ছিল ১৮-২০ টাকা। পরবর্তী বছরগুলোতে এই মূল্য ওঠানামা করলেও সামগ্রিকভাবে দাম বেড়েছে খুবই ধীর গতিতে। ২০২৪ সালে ঢাকায় গরুর চামড়ার সর্বোচ্চ দাম নির্ধারিত হয় ৬০ টাকা, ঢাকার বাইরে ৫৫ টাকা, আর ছাগলের চামড়া ২০-২৫ টাকার মধ্যে। কিন্তু প্রকৃত বাজারে অনেক সময়ই এই দামও পাওয়া যায় না।

    চামড়া শিল্প একসময় রাজধানীর হাজারীবাগে গড়ে উঠেছিল। ১৯৫০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এ এলাকাই ছিল শিল্পটির মূল কেন্দ্র। কিন্তু সেখানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব এবং জনবসতির কাছাকাছি হওয়ায় বুড়িগঙ্গা নদী ভয়াবহভাবে দূষিত হয়। ২০০৩ সালে সরকার হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে সাভারে নিতে উদ্যোগ নেয় এবং মোট ১২ দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ১ হাজার ১৫ কোটি টাকা ব্যয়ে হেমায়েতপুরে গড়ে তোলে সাভার চামড়া শিল্পনগরী। ২০১৭ সালে ট্যানারি সরানো হলেও কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন প্লান্ট (সিইটিপি) এখনও পুরোপুরি কার্যকর নয়। ফলে এলডব্লিউজির ১৭টি মানদণ্ডের মধ্যে ২০২৪ সাল পর্যন্ত মাত্র তিনটি মান পূরণ করতে পেরেছে বাংলাদেশ। এর ফলে দূষিত পানি ধলেশ্বরী নদীতে গিয়ে পড়ছে এবং পুরনো সমস্যাগুলোর পুনরাবৃত্তি ঘটছে।

    এই ধারা অব্যাহত থাকলে রপ্তানিতে আশানুরূপ উন্নয়ন সম্ভব নয় বরং মাঠপর্যায়ের মৌসুমি ব্যবসায়ীরাও হতাশ হবে। তাই প্রয়োজন সিন্ডিকেট ভেঙে একটি স্বচ্ছ বিপণন ব্যবস্থা, আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করা, ট্যানারি অঞ্চলে প্রকৃত পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ এবং দেশীয় ব্র্যান্ড গড়ে তোলার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে নতুন করে অবস্থান সৃষ্টি। অন্যথায় চামড়া খাত তার সম্ভাবনার পূর্ণতা পাবে না বরং প্রতিবছর কোরবানির সময় একই সংকটের পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.