Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিধিনিষেধে বাংলাদেশ নিয়ে উদ্বেগ দেখছেন না ভারতীয় ব্যবসায়ীরা
    অর্থনীতি

    বিধিনিষেধে বাংলাদেশ নিয়ে উদ্বেগ দেখছেন না ভারতীয় ব্যবসায়ীরা

    ইভান মাহমুদমে 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিধিনিষেধে বাংলাদেশ নিয়ে উদ্বেগ দেখছেন না ভারতীয় ব্যবসায়ীরা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ থেকে ভারত স্থলবন্দর দিয়ে তৈরি পোশাকসহ সাতটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। ১৭ মে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরপরই তৈরি পোশাকবোঝাই বেশ কিছু ট্রাক ভারতের সীমান্তে প্রবেশ করতে না পেরে ফিরে আসতে শুরু করেছে। তবে ভারতীয় শিল্প সংশ্লিষ্টদের মতে, এই নিষেধাজ্ঞা দেশটির বাজারে বড় কোনো প্রভাব ফেলবে না।

    সাধারণত প্রতিদিন শতাধিক ট্রাক ভারত সীমান্তে প্রবেশ করে যা শীতকালে ২০০ ছাড়িয়ে যায়। এই চালানগুলোর বড় একটি অংশ গন্তব্য করে নেয় নেপাল ও ভুটানে, যেখানে শীতকালীন পোশাকের চাহিদা বেশি। তবে ভারতের স্থলবন্দর বন্ধ থাকলেও বাংলাদেশ চাইলে এই দুই দেশে পোশাক রপ্তানি অব্যাহত রাখতে পারবে।

    এই নিষেধাজ্ঞার পেছনে ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান বাণিজ্য টানাপোড়েনের একটি সূক্ষ্ম প্রেক্ষাপট রয়েছে। এর আগে ভারতীয় সুতা আমদানি বাংলাদেশে স্থলবন্দর দিয়ে বন্ধ হয়ে গেলে ভারত পাল্টা প্রতিক্রিয়ায় হিলি ও বেনাপোল দিয়ে চাল রপ্তানি বন্ধ করে দেয়। মূলত বাংলাদেশের আরোপিত উচ্চ ট্রানজিট চার্জ নিয়ে ভারতের অসন্তোষ থেকেই এ ধরনের পদক্ষেপ এসেছে। এর ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো কাঁচামাল সংগ্রহ ও উৎপাদিত পণ্য বিক্রিতে সমস্যার মুখে পড়ছে।

    যদিও এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে সীমিত আকারে প্রভাব ফেলতে পারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে, তবে তা দীর্ঘমেয়াদে উল্লেখযোগ্য হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ বাংলাদেশ এখনো দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) ও স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে ভারতীয় বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। যেখানে অন্য দেশগুলোকে প্রায় ২০ শতাংশ শুল্ক দিতে হয়।

    ফলে ভারতীয় বাজারে বাংলাদেশের পোশাক খাতের প্রবেশাধিকার সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে না। এর মধ্যে ভারতীয় ফাস্ট মুভিং কনজ্যুমার গুডস (এফএমসিজি) কোম্পানিগুলোর অনেকেই জানাচ্ছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়েনি। এমনকি যেসব বিদেশি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ রেখেছে, তারাও ব্যবসা আগের মতোই চালিয়ে যেতে পারছে।

    গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলছেন, এইচঅ্যান্ডএম, জারা, প্রাইমার্ক, ইউনিক্লো এবং ওয়ালমার্টের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে পোশাক সংগ্রহ করে থাকে যার একটি অংশ ভারতীয় বাজারে বিক্রি হয়। ভারতীয় উৎপাদনকারীরা অনেক আগে থেকেই এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন। কারণ তারা স্থানীয়ভাবে সংগৃহীত কাপড়ের উপর ৫ শতাংশ জিএসটি দিতে বাধ্য হলেও বাংলাদেশি রপ্তানিকারকরা চীন থেকে শুল্কমুক্তভাবে কাপড় এনে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানিতে সরকারিভাবে প্রণোদনা পেয়ে থাকেন। এতে করে তারা প্রায় ১০ থেকে ১৫ শতাংশ দামে সুবিধা পায় ভারতীয় পণ্যের তুলনায়।

    ভারতের অ্যাপারেল এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের মহাসচিব মিথিলেশ্বর ঠাকুর এই বিষয়ে বলেন, বাংলাদেশের কোম্পানিগুলো সাফটা এবং এলডিসি সুবিধা ভোগ করার ফলে তাদের উৎপাদন খরচ অনেক কম যা ভারতীয় উৎপাদকদের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে রাখে।

    এমন প্রেক্ষাপটে, ভারতের তৈরি পোশাক খাতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগগুলো এই নিষেধাজ্ঞা থেকে সুবিধা পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, বাংলাদেশ এখন থেকে শুধু মুম্বাইয়ের নক সেবা এবং কলকাতার কিদারপুর ও হলদিয়া বন্দর ব্যবহার করে ভারতে পোশাক রপ্তানি করতে পারবে। ফলে বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য সমুদ্রপথে পণ্য পাঠানো বাধ্যতামূলক হয়ে যাবে যা পরিবহন খরচ বাড়াবে এবং রপ্তানি সময় দীর্ঘায়িত করবে। এতে করে ভারতীয় বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা হ্রাস পেতে পারে।

    ভারতের ক্লথিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি সন্তোষ কাটারিয়া এই নিষেধাজ্ঞাকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভারতীয় শিল্পে কম দামে বাংলাদেশি পোশাক প্রবাহ নিয়ে যে উদ্বেগ ছিল তা এই পদক্ষেপে কিছুটা প্রশমিত হবে। পাশাপাশি এটি ভারতীয় পোশাক শিল্পের আত্মনির্ভরতা বাড়াতেও ভূমিকা রাখবে।

    বাংলাদেশ থেকে সাধারণত যেসব পোশাক ভারতে রপ্তানি হয় তার মধ্যে রয়েছে পুরুষদের কটন ট্রাউজার ও সিন্থেটিক ফাইবারের জ্যাকেট বা ব্লেজার। এই পণ্যগুলো স্টাইল ইউনিয়ন, মার্কস অ্যান্ড স্পেন্সার এবং জারার মতো খুচরা ব্র্যান্ড চেইনগুলোর জন্য আমদানি করা হয়ে থাকে।

    চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে মোট ৬৭৭ দশমিক ৫ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে যা আগের অর্থবছরের ৫৯৫ দশমিক ৫ মিলিয়নের তুলনায় ১৩ দশমিক ৮ শতাংশ বেশি। এর মধ্যে শুধু পেট্রাপোল স্থলবন্দর দিয়েই আমদানি হয়েছে ৫১৫ দশমিক ৩ মিলিয়ন ডলার মূল্যের পোশাক যা ভারতীয় বাজারে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৭৬ শতাংশ।

    এই স্থলবন্দরেই সবচেয়ে বেশি নির্ভরশীল ছিলেন বাংলাদেশের মাঝারি আকারের পোশাক কারখানাগুলো যাদের জন্য স্থলপথে পরিবহন তুলনামূলক সাশ্রয়ী ও দ্রুত। নিষেধাজ্ঞার ফলে এই কারখানাগুলো সরাসরি প্রভাবিত হতে পারে।

    এই বাণিজ্য উত্তেজনার মধ্যেও ভারত-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক একেবারে থেমে নেই। ভারতীয় রেলওয়ের রপ্তানি শাখা রাইটস লিমিটেড ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত মোট ১ হাজার ৩৬০ কোটি রুপির ক্রয়াদেশ পেয়েছে। এর মধ্যে বাংলাদেশেই যাচ্ছে ৯০০ কোটি রুপির যাত্রীবাহী ২০০টি কোচ। বাকি অর্ডারগুলো এসেছে মোজাম্বিক ও দক্ষিণ আফ্রিকা থেকে।

    সব মিলিয়ে, নিষেধাজ্ঞার কারণে সীমান্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেলেও ভারতীয় বাজারে বাংলাদেশের পোশাকের ভবিষ্যৎ এখনো পুরোপুরি অনিশ্চিত হয়ে ওঠেনি। তবে পরিবহন ব্যবস্থায় পরিবর্তনের কারণে রপ্তানিতে বাড়তি খরচ ও সময় লেগে যেতে পারে যা মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.