Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যেই নিত্যপণ্যের দাম লাগামহীন
    অর্থনীতি

    মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যেই নিত্যপণ্যের দাম লাগামহীন

    ইভান মাহমুদমে 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যেই নিত্যপণ্যের দাম লাগামহীন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির পেছনে প্রধানত সরবরাহ ঘাটতি ও মধ্যস্বত্বভোগীদের অতি মুনাফার প্রবণতাকেই দায়ী করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, কৃষকের মাঠ থেকে বাজার পর্যন্ত প্রতিটি পণ্য চার থেকে পাঁচ স্তর পেরিয়ে ভোক্তার হাতে পৌঁছায়। অথচ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন সেই কৃষকই। লাভ–লোকসানের বড় হিস্যা গিয়ে পড়ে তাঁর কাঁধেই।

    চলতি বছরের জানুয়ারিতে দেশের ১৪টি জেলায় চাল, আলু, পেঁয়াজ, ডিম ও ব্রয়লার মুরগি এই পাঁচটি অত্যাবশ্যকীয় কৃষিপণ্যের ওপর একটি বিশেষ জরিপ চালায় বাংলাদেশ ব্যাংক। জরিপে স্পষ্ট হয় বছরের যেসব সময়ে ধান, আলু ও পেঁয়াজের উৎপাদন হয় না সেসব সময়েই পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর ফলে মৌসুমহীন সময়ে এসব পণ্যের আমদানিকে উৎসাহিত করার সুপারিশ করে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে এসব পণ্যে আমদানির ওপর শুল্ক কমানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।

    জরিপ অনুযায়ী, দেশের মানুষের দৈনন্দিন খাদ্য ব্যয়ের একটি বড় অংশ প্রায় এক চতুর্থাংশ খরচ হয় শুধু চাল কেনার পেছনে। কৃষকের উৎপাদন খরচ যেখানে প্রতি কেজি মোটা চালে প্রায় ৩৪ টাকা, সেখানে ওই চালই খুচরা বাজারে বিক্রি হয় ৬২ থেকে ৬৩ টাকায়। কারণ উৎপাদন পর্যায় থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত চাল পৌঁছাতে অন্তত পাঁচ থেকে ছয়বার হাতবদল হয় যেখানে প্রতিটি ধাপে যোগ হয় অতিরিক্ত মুনাফা।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত বছর বন্যা ও অতিরিক্ত পোকার আক্রমণের কারণে আমন ধানের উৎপাদন কমে যায়। একই সময়ে ডলার সংকটে আমদানিও ব্যাহত হয়। এসব মিলিয়ে চালের বাজারে ঘাটতি তৈরি হয় এবং মূল্য বাড়ে। পাশাপাশি ধানচাষে কৃষিজমির পরিমাণ কমে যাওয়া, বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি, সার, ডিজেল, শ্রমিকের মজুরি ও ঋণের উচ্চ সুদহার সবকিছু মিলিয়ে চালের দাম বাড়ার পেছনে বড় প্রভাব ফেলেছে।

    আলুর ক্ষেত্রেও মিলেছে প্রায় একই ধরনের চিত্র। দেশে বছরে আলুর চাহিদা আনুমানিক ৯০ লাখ টন, আর গত অর্থবছরে উৎপাদন হয়েছিল ১ কোটি ৬ লাখ টন। তা সত্ত্বেও গত বছরের নভেম্বর মাসে আলুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। উৎপাদন ও চাহিদার মাঝে তথ্যের অসামঞ্জস্য এবং হিমাগারে সংরক্ষিত আলুর অব্যবস্থাপনার সুযোগ নিয়েই মধ্যস্বত্বভোগীরা দাম বাড়িয়ে দেন। কৃষকেরা প্রতি কেজি আলু ১৭ টাকা খরচ করে উৎপাদন করেন এবং তা ১৮ থেকে ৩৫ টাকায় বিক্রি করেন। কিন্তু ভোক্তাদের তা কিনতে হয়েছে ৪০ থেকে ৯০ টাকা দরে। বিশেষ করে হিমাগার থেকে আলু ছাড়ার সময় বড় দামের পার্থক্য তৈরি হয়।

    এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক আলুর উৎপাদন ও চাহিদার সঠিক তথ্যভিত্তিক বিশ্লেষণের ওপর জোর দিয়েছে। তারা প্রতি মাসে বাজার পরিস্থিতি বিবেচনায় হিমাগার থেকে আলু ছাড়ের একটি সীমা নির্ধারণের সুপারিশ করেছে যাতে দাম স্থিতিশীল রাখা সম্ভব হয়।

    পেঁয়াজের বাজারেও দেখা গেছে চরম অস্থিরতা। ২০২৩ সালের ডিসেম্বরে এক কেজি পেঁয়াজের দাম উঠেছিল সর্বোচ্চ ২৫০ টাকায়। অতিবৃষ্টি ও বন্যায় ফসলহানি এবং মজুতদারির কারণে সরবরাহ সংকট তৈরি হয় যা দাম বাড়ার বড় কারণ হয়ে দাঁড়ায়। একই সঙ্গে কৃষক ও মধ্যস্বত্বভোগীদের অনিয়ন্ত্রিত মজুতও দায়ী। জরিপে বলা হয়েছে, মাঠ পর্যায়ে উৎপাদিত পেঁয়াজ অন্তত পাঁচবার হাতবদল হয়ে ভোক্তার হাতে পৌঁছে।

    তবে চলতি বছরে ‘মুড়িকাটা’ পেঁয়াজের দাম কমে গেছে উল্লেখযোগ্যভাবে, যার ফলে লোকসানে পড়েছেন কৃষকেরা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি বছর এক কেজি মুড়িকাটা পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছে ৫৪ টাকা। অথচ জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে কৃষকেরা সেটি বিক্রি করেছেন ৩৫ থেকে ৪৮ টাকায়। যেখানে আগের বছর ১৭৪ শতাংশ মুনাফা করতেন সেখানে এবার তাঁদের ২৪ শতাংশ পর্যন্ত লোকসান গুণতে হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, গত বছরের বেশি মুনাফা দেখে এ বছর অধিক হারে চাষাবাদ হয়েছে। অন্যদিকে জমি ইজারা, বীজ, শ্রমিকের মজুরি ও অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়াও লোকসানের পেছনে ভূমিকা রেখেছে।

    ডিম ও ব্রয়লার মুরগির ক্ষেত্রেও পণ্যের দামের সঙ্গে জড়িয়ে আছে ২-৩ স্তরের মধ্যস্বত্বভোগী। তবে সবচেয়ে বড় প্রভাব ফেলছে পোলট্রি খাদ্য ও মুরগির বাচ্চার দাম। জরিপে বলা হয়েছে, ডিম উৎপাদনের ৭৪ শতাংশ ও ব্রয়লার উৎপাদনের ৬৫ শতাংশ ব্যয় হয় খাদ্য খাতে। আর বাচ্চা কিনতে খরচ হয় ১৪ থেকে ২০ শতাংশ। পোলট্রি খাদ্যের প্রায় ৭০ শতাংশ উপকরণ আমদানিনির্ভর হওয়ায় বৈশ্বিক বাজারে দাম বাড়লে দেশের বাজারেও তার প্রভাব পড়ে। গত তিন–চার বছরে এ খাতে কাঁচামালের আন্তর্জাতিক মূল্যবৃদ্ধির কারণে দেশেও খাদ্যের দাম বেড়েছে। এতে করে খরচ সামলাতে না পেরে অনেক ছোট খামার বন্ধ হয়ে গেছে।

    এই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক পোলট্রি খাদ্য ও মুরগির বাচ্চার দাম কমাতে নীতিগত সহায়তা ও তদারকি জোরদারের পাশাপাশি ছোট ও মাঝারি খামারিদের সহজ শর্তে ঋণ প্রদানের সুপারিশ করেছে।

    বাংলাদেশ ব্যাংকের এই জরিপ স্পষ্ট করেছে, কৃষিপণ্যের দামের ওপর কৃষকের নিয়ন্ত্রণ নেই বললেই চলে। উৎপাদন ব্যয়, সরবরাহ ব্যবস্থার জটিলতা, মধ্যস্বত্বভোগীদের আধিপত্য এবং আমদানি নির্ভরতা সব মিলিয়ে লাভের ভাগ সবচেয়ে কম পান কৃষক, অথচ ঝুঁকি থাকে সর্বাধিক। কৃষি খাতে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও তথ্যভিত্তিক বাজারব্যবস্থা গড়ে তোলার দাবি এখন সময়ের অপরিহার্যতা হয়ে উঠেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.