Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দক্ষিণ এশিয়ায় আন্তবাণিজ্য বিশ্বের অন্য অঞ্চলের থেকে পিছিয়ে
    অর্থনীতি

    দক্ষিণ এশিয়ায় আন্তবাণিজ্য বিশ্বের অন্য অঞ্চলের থেকে পিছিয়ে

    ইভান মাহমুদUpdated:মে 21, 2025মে 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দক্ষিণ এশিয়ায় আন্তবাণিজ্য বিশ্বের অন্য অঞ্চলের থেকে পিছিয়ে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে দক্ষিণ এশিয়ায় আন্তবাণিজ্য সবচেয়ে কম। এই অঞ্চলের দেশগুলো যত পণ্য আমদানি–রপ্তানি করে তার খুবই সামান্য অংশ হয় নিজেদের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা, পারস্পরিক অবিশ্বাস, অবকাঠামোগত দুর্বলতা ও আমলাতান্ত্রিক জটিলতা সব মিলিয়ে এই অঞ্চলের বাণিজ্য সম্ভাবনা অগ্রগতির বদলে বাধাগ্রস্ত হচ্ছে।

    বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মোট বাণিজ্যের মাত্র ৬ শতাংশ ঘটে নিজেদের মধ্যে। এর পেছনে বড় কারণ সীমান্তে উচ্চ শুল্ক ও অশুল্ক বাধা, দুর্বল যোগাযোগ অবকাঠামো এবং উচ্চ লজিস্টিক ব্যয়। বিশেষজ্ঞদের মতে, এসব বাধার মূলে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক আস্থাহীনতা ও আঞ্চলিক নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব। এদিকে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ রাখা এবং বাংলাদেশের কিছু পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

    দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তথ্যমতে, ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ বাণিজ্য তাদের মোট বাণিজ্যের ৬৮ শতাংশ, আসিয়ান অঞ্চলে ২৭ শতাংশ এবং নাফটা অঞ্চলে ৪০ শতাংশ হলেও সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য হয় মাত্র ৬ শতাংশের মতো। যদিও ২০০৩ সালে সার্ক অঞ্চলের আন্তবাণিজ্য ছিল ৬০০ কোটি ডলার, যা ২০২২ সালে বেড়ে দাঁড়ায় ৪ হাজার কোটি ডলারে তারপরও তা সার্কের সম্ভাবনার তুলনায় নগণ্য।

    পরিসংখ্যানে দেখা যায়, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আমদানি মাত্র ৪ শতাংশ এবং রপ্তানি ৭ শতাংশ। দক্ষিণ এশিয়ার অভ্যন্তরীণ বাণিজ্য কাঠামো এতটাই দুর্বল যে ভারতের জন্য দক্ষিণ এশিয়ার কোনও দেশের সঙ্গে বাণিজ্য করার চেয়ে ব্রাজিলের কোম্পানির সঙ্গে বাণিজ্য করা ২০ শতাংশ সাশ্রয়ী। ফলে প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য করতে যেখানে বাড়তি খরচ হয় ও বাধা পেরোতে হয় সেখানে এই আন্তবাণিজ্য কার্যত অগ্রগতি হারাচ্ছে।

    এই দুরবস্থার একটি কারণ হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দুটি দেশের ভারত ও পাকিস্তানের চিরকালীন রাজনৈতিক উত্তেজনা। আঞ্চলিক নেতৃত্ব নিয়ে টানাপড়েন, অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক সমন্বয় ক্রমাগত হোঁচট খাচ্ছে। তুলনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার আসিয়ানভুক্ত দেশগুলো যৌথ শুল্কায়ন ও অবাধ পণ্যবাহী গাড়ি চলাচলের ব্যবস্থা চালু করে অভ্যন্তরীণ বাণিজ্যকে জোরদার করেছে।

    বিশ্লেষকেরা বলছেন, দক্ষিণ এশিয়ায় আন্তবাণিজ্য বাড়াতে প্রয়োজন অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে সড়ক, রেল ও বন্দর সংযোগে বিনিয়োগ বাড়ানো, একক কাস্টমস ও সনদ প্রত্যয়ন পদ্ধতি চালু করা এবং রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে কূটনৈতিক সংলাপ জোরদার করা। সেইসঙ্গে যৌথ শিল্পপার্ক ও অর্থনৈতিক অঞ্চল গঠন করে বাস্তবভিত্তিক বাণিজ্য কাঠামো গড়ে তুলতে হবে।

    দক্ষিণ এশীয় নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)–এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান মনে করেন, দক্ষিণ এশিয়ার পারস্পরিক বাণিজ্য সব সময়ই সীমিত ছিল তবে সাম্প্রতিক রাজনৈতিক টানাপড়েন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে ভারত–পাকিস্তানের সম্পর্কের অবনতির কারণে দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ রয়েছে যার প্রভাব পড়েছে গোটা অঞ্চলে। তার ওপর বাংলাদেশের কিছু পণ্যে ভারতের বিধিনিষেধ আমাদের রপ্তানি প্রবাহে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

    এই অবস্থায় ড. রায়হানের পরামর্শ, আঞ্চলিক সমন্বয়ের পাশাপাশি এখন দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদার করা জরুরি। দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মতো বিকল্প বাজারের দিকে নজর দিতে হবে। পাশাপাশি দেশের উৎপাদন সক্ষমতা, পণ্যের গুণগত মান এবং অবকাঠামোগত সুবিধা বাড়িয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার মতো প্রস্তুতি নিতে হবে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩–২৪ অর্থবছরে সার্কভুক্ত দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি হয়েছে ১৭৪ কোটি ৩৮ লাখ ডলারের আর এই দেশগুলো থেকে আমদানি হয়েছে ৯৭৬ কোটি ২৫ লাখ ডলারের পণ্য। অর্থাৎ সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের রপ্তানি মোট রপ্তানির মাত্র ৪ দশমিক ৪৭ শতাংশ, এবং আমদানি মাত্র ১৫ দশমিক ৪৪ শতাংশ। যা প্রমাণ করে

    দক্ষিণ এশিয়ার অভ্যন্তরীণ বাণিজ্য কতটা সম্ভাবনাহীন হয়ে পড়েছে।

    সার্ক প্রতিষ্ঠার প্রায় চার দশক পরও এই জোট কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ২০১৬ সালের পর এর আর কোনো শীর্ষ সম্মেলন হয়নি। ভারত–পাকিস্তান দ্বন্দ্বের প্রভাবে এই জোট থেকে কার্যকর ফল পাওয়ার আশা এখন অনেকটাই ফিকে। বিকল্প হিসেবে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বঙ্গোপসাগরীয় বহু খাতভিত্তিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বিমসটেককে সামনে আনা হয়েছিল। তবে বিশ্লেষকেরা বলছেন, বিমসটেকও এখন সার্কের পথেই হাঁটছে। ২০০৪ সালে এই জোটের মুক্ত বাণিজ্য চুক্তি সই হলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি।

    এই পরিস্থিতিতে বিশ্ব ব্যাংকের বিশ্লেষণে উঠে এসেছে, যদি আঞ্চলিক রাজনৈতিক সমস্যাগুলো কাটিয়ে সীমান্ত বাণিজ্য সচল করা যায় তাহলে দক্ষিণ এশিয়ার বাণিজ্য বর্তমানের চেয়ে চার গুণ বাড়তে পারে। আন্তদেশীয় রেল, সড়ক ও বিদ্যুৎ সংযোগ জোরদার করা গেলে উৎপাদন ও পরিবহন খরচ কমে যাবে এবং এর মাধ্যমে সবারই উপকার হবে।

    সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)–এর সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান মনে করেন, সার্কের আওতায় চালু হওয়া সাফটা চুক্তি কিছুটা কার্যকর হলেও এর সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। বাংলাদেশের তৈরি পোশাক ভারতে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেলেও অশুল্ক বাধার কারণে সেই সুবিধার পূর্ণতা আসছে না। তার মতে, এই সুবিধা আরও কয়েক বছর ধরে কার্যকর রাখার প্রয়োজন ছিল যেমনটি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য করেছে।

    তিনি আরও বলেন, ভারত–পাকিস্তান বাণিজ্য বন্ধ এবং বাংলাদেশ–ভারত সম্পর্কেও সাম্প্রতিক অবনতি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলছে। এ অবস্থায় বৃহত্তর আঞ্চলিক স্তরে রাজনৈতিক সংলাপ শুরু করা দরকার।

    যদিও ভারত বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে, বাংলাদেশ এখনো ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে পণ্য পাঠাতে পারছে। অর্থাৎ দক্ষিণ এশিয়ার অভ্যন্তরীণ বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়নি। তবে এখানেও ভারতের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় পরিবহন খরচ বেড়ে যাচ্ছে যা বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

    বিশেষজ্ঞদের মতে, এই সংকট থেকে উত্তরণের জন্য দরকার রাজনৈতিক সীমাবদ্ধতা পাশ কাটিয়ে অর্থনৈতিক কূটনীতি জোরদার করা এবং বহুমুখী ও বাস্তবভিত্তিক বাণিজ্য কৌশল গ্রহণ। দক্ষিণ এশিয়ার অচলাবস্থার মধ্যে বাংলাদেশের জন্য একটি সুপরিকল্পিত, দীর্ঘমেয়াদি কৌশলই হতে পারে সম্ভাবনার নতুন দিগন্ত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.