Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কাঠামোগত সীমাবদ্ধতায় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা প্রশ্নবিদ্ধ
    অর্থনীতি

    কাঠামোগত সীমাবদ্ধতায় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা প্রশ্নবিদ্ধ

    ইভান মাহমুদUpdated:মে 21, 2025মে 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চট্টগ্রাম বন্দরে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম বন্দরের ভৌগোলিক অবস্থান দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও নাব্য সংকট ও কাঠামোগত সীমাবদ্ধতা একে আন্তর্জাতিক মানের বন্দরে পরিণত হতে দিচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, ড্রেজিং সত্ত্বেও জোয়ারের সময় বন্দরের গভীরতা সর্বোচ্চ সাড়ে নয় মিটার এবং ভাটার সময় তা নেমে আসে ছয় থেকে সাত মিটারে। এ অপ্রতুল গভীরতার কারণে বড় জাহাজ ভিড়তে পারে না বন্দরে। এর সঙ্গে যুক্ত হয়েছে কাস্টমসে জটিলতা ও দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে দুর্বল সংযোগ যা চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা প্রশ্নবিদ্ধ করছে।

    বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত আধুনিক কনটেইনার জাহাজগুলোর জন্য ১২ থেকে ১৫ মিটার গভীরতার চ্যানেল প্রয়োজন। অথচ বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্রবন্দর চট্টগ্রামে সর্বোচ্চ গভীরতা পাওয়া যায় কেবল সাড়ে নয় মিটার তাও শুধু জোয়ারের সময়। তুলনায় সিঙ্গাপুর বন্দরে ১৬ মিটার, শ্রীলংকার কলম্বোতে ১৮ মিটার এবং ভিয়েতনামের কাই মেপ বন্দরে ১৬ থেকে ১৮ মিটার গভীরতার সুবিধা রয়েছে যেখানে বড় জাহাজ অনায়াসে প্রবেশ করতে পারে। এসব বন্দরের সঙ্গে প্রতিযোগিতায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ক্রমেই পিছিয়ে পড়ছে।

    চট্টগ্রাম বন্দরে বড় আকারের কার্গো ভেসেল বা কনটেইনার জাহাজ প্রবেশ করতে না পারায় সেগুলোকে প্রথমে সিঙ্গাপুর বা কলম্বোর মতো বন্দরে নোঙর করতে হয়। সেখান থেকে ছোট আকারের জাহাজে (যেগুলোর ধারণক্ষমতা এক থেকে দুই হাজার একক কনটেইনার) পণ্য স্থানান্তর করে আনা হয় চট্টগ্রামে। এ প্রক্রিয়াটি সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এমনকি চাল, গম, চিনি, জ্বালানি তেল ও কয়লার মতো নিত্যপ্রয়োজনীয় খোলা পণ্য আনা হয় যে বড় কার্গো ভেসেলগুলোতে তাদেরও ড্রাফট কমপক্ষে ১২ মিটার থেকে ২৫ মিটার পর্যন্ত হয়ে থাকে। ফলে এই জাহাজগুলোও সরাসরি চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে না এবং গভীর সমুদ্রে নোঙর করে লাইটার জাহাজে করে পণ্য আনতে হয়। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা ধর্মঘটের মতো পরিস্থিতিতে লাইটার জাহাজ চলাচল ব্যাহত হলে সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দেয়।

    নেদারল্যান্ডসের ক্লিঙ্গেন্ডেল ইনস্টিটিউটের এক গবেষণা বলছে, কর্ণফুলী নদীর মোহনায় চ্যানেলের প্রশস্ততা ও গভীরতা ক্রমেই কমছে। সময়মতো ড্রেজিং না করলে জেটির মুখে পলি জমে যার ফলে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটে। এমন পরিস্থিতি চলতে থাকলে এক সময় চট্টগ্রামসহ অনেক সমুদ্রবন্দরই অভ্যন্তরীণ নদীবন্দরে পরিণত হতে পারে।

    এ বিষয়ে বিশিষ্ট পানিসম্পদ বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত মনে করেন, চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ সংকটাপন্ন। তার ভাষায়, ‘নাব্য সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। নদীর যে বাঁক রয়েছে তা কেটে নতুন চ্যানেল তৈরি করার সুযোগ ছিল ৫০ বছর আগে। এখন অবকাঠামো গড়ে ওঠায় সে পদক্ষেপ আর নেওয়া সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘নাব্য বাড়ানো না গেলে যত দক্ষ অপারেটরই আনা হোক না কেন বড় জাহাজ আসবে না। ফলে বন্দরের সক্ষমতাও বাড়বে না।’

    তবে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিউমুরিং টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আগের সরকার আর বর্তমান সরকার তা বাস্তবায়নে এগোচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, চট্টগ্রাম বন্দরকে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তর করা হবে এবং প্রতিবেশী দেশগুলোর জন্য ব্যবহারের সুযোগ সৃষ্টি করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। একে নেপাল ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সঙ্গে যুক্ত করতে হবে। এতে তারা যেমন উপকৃত হবে আমরাও হব। যারা যুক্ত হবে না তারা পিছিয়ে পড়বে।’

    তবে বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি অপারেটর এলেও কাঠামোগত দুর্বলতা এবং সংযুক্তির অভাবে চট্টগ্রাম বন্দরের কার্যক্ষমতা বাড়বে না। চট্টগ্রাম বন্দরের সাবেক পর্ষদ সদস্য জাফর আলম বলেন, ‘বন্দরের সক্ষমতা শুধু জেটি বা গ্যান্ট্রি ক্রেন দিয়ে নির্ধারিত হয় না। কার্যকর মাল্টিমোডাল কানেক্টিভিটি ছাড়া আঞ্চলিক বন্দর হয়ে ওঠা সম্ভব নয়। বিশ্বমানের টার্মিনাল অপারেটর এলেও দুর্বল অবকাঠামো দিয়ে উৎপাদনশীলতা বাড়ানো কঠিন।’

    উন্নত বন্দরে যেখানে কনটেইনার খালাসে লাগে এক থেকে তিনদিন সেখানে এনবিআরের তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দরে গড়ে সময় লাগে সাত থেকে দশ দিন। কলম্বো বন্দরে পণ্য খালাসে সময় লাগে তিনদিন, সিঙ্গাপুরে দুদিনের মধ্যেই কাস্টমস, ক্লিয়ারিং ও ডেলিভারি সম্পন্ন হয়। অথচ চট্টগ্রাম বন্দরে কাস্টমস কার্যক্রমের দুর্বলতা ও দেশের বিভিন্ন অর্থনৈতিক হাবের সঙ্গে ভালো যোগাযোগের অভাব দীর্ঘ সময়ক্ষেপণের জন্য দায়ী। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার বা কুমিল্লার মতো শিল্প অঞ্চলের সঙ্গে চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনে আলাদা কোনো করিডোর নেই। সড়কপথে কনটেইনার গন্তব্যে পৌঁছাতে আরো দুই দিন লেগে যায় যা আন্তর্জাতিক মানে অগ্রহণযোগ্য।

    এই বাস্তবতায় দেশের আমদানি-রফতানি কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে। ব্যবসায়ীরা বলছেন, পণ্য উৎপাদনের তুলনায় দ্বিগুণ সময় লাগছে কেবল শিপমেন্টেই। প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকায় পণ্য পরিবহনের জন্য কোনো এক্সপ্রেস লজিস্টিক করিডোর নেই। সাধারণ যানবাহনের সঙ্গে প্রতিযোগিতা করে মালপত্র পরিবহন করতে হয়। রেলভিত্তিক কনটেইনার পরিবহনের ব্যবস্থাও সীমিত।’

    চট্টগ্রাম বন্দরের দুর্বলতা দূর করতে কর্তৃপক্ষ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে। বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ‘২০২৯ সালে মাতারবাড়ী বন্দরের অপারেশন শুরু হবে। এটি চালু হলে চট্টগ্রাম বন্দরের সীমাবদ্ধতা দূর হবে এবং এটি রিজিওনাল ট্রান্সশিপমেন্ট হাবে পরিণত হবে।’

    তবে ব্যবসায়ীরা বলছেন, শুধু গভীরতা ও জেটি নয় মাতারবাড়ীকে কার্যকর বানাতে হলে প্রয়োজন মাল্টি-লেভেল কানেক্টিভিটি, দক্ষ জনবল, আন্তর্জাতিক মানের অপারেশনাল কাঠামো এবং স্টেকহোল্ডারদের সমন্বয়। বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমের আলীহুসাইন বলেন, ‘মাতারবাড়ী এখন একটি সম্ভাবনাময় স্বপ্ন। কিন্তু যদি দেখা যায়, পণ্য কারখানায় পৌঁছাতে সময় ও খরচ বেড়ে যাচ্ছে, তাহলে এটি সহযোগিতার বদলে ব্যবসায় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে।’

    সব মিলিয়ে বলা যায়, চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বৃদ্ধিতে শুধু দক্ষ অপারেটর বা গভীর সমুদ্রবন্দর যথেষ্ট নয়। প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, উন্নত সংযোগ ব্যবস্থা এবং সময়োপযোগী কাঠামোগত সংস্কার। অন্যথায় এই গুরুত্বপূর্ণ বন্দরটি ধীরে ধীরে তার কৌশলগত গুরুত্ব হারাতে বসবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.