Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সিঙ্গাপুর থেকে এলএনজি, মরক্কো থেকে সার আমদানির সিদ্ধান্ত সরকারের
    অর্থনীতি

    সিঙ্গাপুর থেকে এলএনজি, মরক্কো থেকে সার আমদানির সিদ্ধান্ত সরকারের

    ইভান মাহমুদUpdated:মে 21, 2025মে 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সিঙ্গাপুর থেকে এলএনজি, মরক্কো থেকে সার আমদানির সিদ্ধান্ত সরকারের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য বড় অঙ্কের কেনাকাটার অনুমোদন দিয়েছে। যার মধ্যে রয়েছে এলএনজি আমদানি, বিভিন্ন ধরনের সার ক্রয়, সড়ক ও রেল অবকাঠামো উন্নয়ন, হাসপাতাল নির্মাণ এবং স্মার্ট কার্ড সংগ্রহ। এসব অনুমোদন দেওয়া হয়েছে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে।

    বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, স্পট মার্কেট থেকে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে একটি কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। এই গ্যাস আমদানিতে ব্যয় হবে ৫৮৬ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৫৯ টাকা।

    এছাড়া কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩২৪ কোটি ৫২ লাখ টাকা যেখানে প্রতি টন সারের দাম নির্ধারণ করা হয়েছে ৬৬৫ ডলার।

    শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাবিত আরেকটি প্রকল্প অনুযায়ী, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৫২ কোটি ৭১ লাখ ৩৫ হাজার টাকা যার প্রতিটন ইউরিয়ার মূল্য ৪১৭ দশমিক ২৫ ডলার।

    রেলপথ মন্ত্রণালয়ের অধীনে “দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমার সীমান্তবর্তী ঘুনধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়াল গেজ ট্র্যাক নির্মাণ” প্রকল্পের আওতায় লট-১ এর ডব্লিউডিআই নির্মাণ প্যাকেজে প্রথম ভ্যারিয়েশন অনুমোদন দেওয়া হয়েছে। নতুন ভ্যারিয়েশনের ফলে ব্যয় ৪২১ কোটি ৭৫ লাখ ৯৪ হাজার ২৫৫ টাকা বেড়ে চুক্তির মোট মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫১ কোটি ১২ লাখ ৮০ হাজার ৩০৩ টাকা।

    সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় দুটি বড় প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক এবং সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের (সরাইল থেকে বলভদ্র সেতু পর্যন্ত) প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের দরপত্র পুনঃপ্রক্রিয়াকরণের সিদ্ধান্ত। অপর প্রকল্পটি সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও কালভার্ট পুনঃনির্মাণ ও পুনর্বাসন সম্পর্কিত। এতে ডব্লিউপি-১৫ প্যাকেজের কাজে ১৪২ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ১২২ টাকা এবং ডব্লিউপি-১৬ প্যাকেজের জন্য ১৫৩ কোটি ১৪ লাখ ৭৮ হাজার ৭১৩ টাকা ব্যয় অনুমোদিত হয়েছে।

    ফেনী জেলার সড়ক উন্নয়নের জন্যও একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। ফেনী (মোহাম্মদ আলী বাজার)-ছাগলনাইয়া-করেরহাট সড়ক (ঢাকা-চট্টগ্রাম পুরনো মহাসড়ক) প্রশস্তকরণ এবং ফেনী নদীর ওপর শুভপুর সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ডব্লিউপি-৫ প্যাকেজের কাজ বাস্তবায়নে ব্যয় হবে ১৩৯ কোটি ৬২ লাখ ১৭ হাজার ৫৮৭ টাকা।

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে কক্সবাজার ও যশোরে দুটি হাসপাতাল নির্মাণের জন্য ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর মধ্যে কক্সবাজারের হাসপাতালে ব্যয় ধরা হয়েছে ২৩৭ কোটি ৯৩ লাখ ৮২ হাজার ১৮৩ টাকা এবং যশোরের হাসপাতালে ব্যয় হবে ২৩১ কোটি ৯৫ লাখ ২ হাজার ১২৮ টাকা।

    এছাড়া কুমিল্লায় বাংলাদেশ পুলিশের জন্য আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের ব্যয় ভ্যারিয়েশন অনুমোদন দেওয়া হয়েছে। নতুন চুক্তিমূল্য অনুযায়ী ৬ কোটি ৬৮ লাখ ৯ হাজার ৩৮৪ টাকা ব্যয় বেড়ে সংশোধিত মোট ব্যয় দাঁড়িয়েছে ৭২ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৪৬ টাকা।

    সবশেষে, নির্বাচন কমিশনের জন্য ব্ল্যাংক স্মার্ট কার্ড সংগ্রহেরও অনুমোদন দিয়েছে কমিটি। এ কার্ডগুলো বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিএমটিএফ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহ করা হবে যাতে ব্যয় হবে ৪০৬ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার ৮৪০ টাকা।

    সার্বিকভাবে এসব সিদ্ধান্ত দেশের জ্বালানি, কৃষি, অবকাঠামো, স্বাস্থ্য এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.