Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০ ব্যাংকে তিন মাসেই বেড়েছে ১ লাখ ১৮ হাজার কোটি টাকা মূলধন ঘাটতি
    অর্থনীতি

    ২০ ব্যাংকে তিন মাসেই বেড়েছে ১ লাখ ১৮ হাজার কোটি টাকা মূলধন ঘাটতি

    ইভান মাহমুদমে 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের ব্যাংক খাতের অব্যবস্থাপনা ও দীর্ঘদিনের লুটপাটের বাস্তব চিত্র ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, মাত্র তিন মাসের ব্যবধানে ২০টি ব্যাংকে মূলধন ঘাটতি বেড়েছে ১ লাখ ১৮ হাজার ৫৩৪ কোটি টাকা। ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকের মধ্যে এই ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৭৮৯ কোটি টাকায় যেখানে এর আগের প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এই ঘাটতির পরিমাণ ছিল ৫৩ হাজার ২৫৩ কোটি টাকা।

    যদিও কিছু ব্যাংকে মূলধন উদ্বৃত্ত রয়েছে, তবে সার্বিকভাবে ব্যাংক খাতের মোট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৪৭ কোটি টাকা। এই অস্বাভাবিক ঘাটতির পেছনে রয়েছে বছরের পর বছর ধরে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় পরিচালিত অনিয়ম ও দুর্নীতি।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ডিসেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকেই রয়েছে সর্বোচ্চ ঘাটতি ৫২ হাজার ৮৯১ কোটি টাকা। এরপর রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, যার ঘাটতির পরিমাণ ১৮ হাজার ১৯৯ কোটি। এছাড়া ইউনিয়ন ব্যাংক ১৫ হাজার ৬৯০ কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১৩ হাজার ৯৯১ কোটি, ইসলামী ব্যাংক ১২ হাজার ৮৮৫ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংক ১১ হাজার ৭০৯ কোটি, আইএফআইসি ব্যাংক ৯ হাজার ২৯ কোটি, ন্যাশনাল ব্যাংক সাত হাজার ৭৯৯ কোটি, রূপালী ব্যাংক পাঁচ হাজার ১৯২ কোটি এবং পদ্মা ব্যাংক চার হাজার ৯৮৫ কোটি টাকার মূলধন ঘাটতির মধ্যে রয়েছে।

    এছাড়া অগ্রণী ব্যাংক ৪ হাজার ৬৮৬ কোটি, বেসিক ব্যাংক ৩ হাজার ১৫৬ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক ২ হাজার ৯০৫ কোটি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ২ হাজার ৪৭০ কোটি, আইসিবি ইসলামিক ব্যাংক ১ হাজার ৯১০ কোটি, স্ট্যান্ডার্ড ব্যাংক ১ হাজার ৮৬২ কোটি, বাংলাদেশ কমার্স ব্যাংক ১ হাজার ৬৫৬ কোটি, এবি ব্যাংক ৫১৮ কোটি, আল আরাফাহ ইসলামী ব্যাংক ২৫৪ কোটি এবং বিদেশি হাবিব ব্যাংক ১২ কোটি টাকার ঘাটতিতে রয়েছে।

    মূলধন ঘাটতির সঙ্গে সঙ্গে ব্যাংক খাতের সামগ্রিক ঝুঁকিও বেড়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে ব্যাংক খাতের সম্মিলিত মূলধন ও ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত (সিআরএআর) কমে দাঁড়িয়েছে মাত্র ৩.০৮ শতাংশে যেখানে সেপ্টেম্বরে ছিল ৬.৮৬ শতাংশ। অথচ আন্তর্জাতিক মানদণ্ড ব্যাসেল-৩ অনুযায়ী, প্রতিটি ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের অন্তত ১০ শতাংশ বা ৫০০ কোটি টাকা (যেটি বেশি) মূলধন সংরক্ষণ বাধ্যতামূলক। এই মান পূরণে ব্যর্থ ব্যাংকগুলোকেই মূলধন ঘাটতির আওতায় ধরা হয়।

    মূলধনের এই অর্থ সাধারণত ব্যাংকের উদ্যোক্তাদের প্রাথমিক বিনিয়োগ ও অর্জিত মুনাফা থেকে সংরক্ষিত হয়। কোনো ব্যাংকে এই ঘাটতি দেখা দিলে তা লভ্যাংশ বিতরণে অক্ষম হয়ে পড়ে এবং বিদেশি ব্যাংকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গঠনের ক্ষেত্রেও সমস্যায় পড়ে। কারণ আন্তর্জাতিক লেনদেনের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলো প্রথমেই মূলধনের স্বাস্থ্য যাচাই করে।

    মূলধন ঘাটতির বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বলেন, উচ্চ হারে খেলাপি ঋণের কারণে প্রভিশন সংরক্ষণের ঘাটতি দেখা দিয়েছে। যার ফলে অনেক ব্যাংক তাদের মুনাফা থেকেও মূলধন সংরক্ষণে ব্যর্থ হয়েছে। এসব ব্যাংক দীর্ঘদিন ধরে লোকসান বহন করছিল কিন্তু আগের সরকার দ্বারা প্রভাবিত হওয়ায় তা গোপন রাখা হয়েছিল। এখন সেগুলোই প্রকাশ পাচ্ছে।

    তিনি আরও বলেন, মূলধন ঘাটতির কারণে ব্যাংকের ঋণ বিতরণ সক্ষমতা কমে যায় এবং আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে প্রভিশন বজায় রাখতে না পারলে তারা লভ্যাংশ দিতে পারে না এবং গ্রাহক হারানোর সম্ভাবনাও থাকে। এই পরিস্থিতিতে ব্যাংকের সুনাম ক্ষুণ্ন হয়, ক্রেডিট রেটিং পড়ে যায় এবং বিদেশি ব্যাংকগুলো লেনদেনে সতর্কতা অবলম্বন করে। এমনকি এলসি খোলার সময় মার্জিন বাড়ার আশঙ্কাও থাকে। তার মতে, এই পরিস্থিতি মোকাবেলায় ধৈর্য ও কার্যকর ঋণ আদায়ের উদ্যোগ নেওয়ার পাশাপাশি ব্যাংকগুলোকে নতুন ব্যবসার দিকেও নজর দিতে হবে।

    বাংলাদেশ ব্যাংকের আরেক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালের ডিসেম্বরে দেশের ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৪ কোটি টাকা। যেখানে ২০২৩ সালের ডিসেম্বরে এই পরিমাণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ২ লাখ কোটি টাকা নতুন করে খেলাপি ঋণে পরিণত হয়েছে। একই সময়ে ঋণ অবলোপনের পরিমাণ দাঁড়িয়েছে ৮১ হাজার ৫৭৮ কোটি টাকা যা আগের বছরের তুলনায় ৯ হাজার ৭৬১ কোটি টাকা বেশি। একই সময়ে ৩ লাখ ৪৫ হাজার ১২২ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করেছে ব্যাংকগুলো। সবমিলিয়ে ব্যাংক খাতের আর্থিক ভিত্তি এক ভয়াবহ সংকটে পড়েছে।

    এই পরিস্থিতি সম্পর্কে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, দেশের আর্থিক খাতের ওপর গত ১৫ বছরে যে পতিত সরকার চরম নৈরাজ্য চাপিয়ে দিয়েছিল তা অতীতের যেকোনো সময়কে ছাড়িয়ে গেছে। এরই ফলাফল হিসেবে আজ প্রায় ৫০ শতাংশ ব্যাংকের অবস্থা ভয়াবহ। ৬১টি ব্যাংকের মধ্যে প্রায় ৩০টির আর্থিক অবস্থা ভালো নয়। তিনি জানান, কিছু ব্যাংক এমনকি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা দিতে পারছে না। অনেক নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আমানতকারীদের অর্থ ফেরত দিতে পারছে না।

    সবমিলিয়ে দেশের ব্যাংক খাত এখন এক গভীর সংকটে নিমজ্জিত। দীর্ঘদিনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পরিচালিত লুটপাট, অনিয়ম ও অব্যবস্থাপনার ফল এখন জনগণের অর্থনৈতিক নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা, জবাবদিহিমূলক ব্যাংক পরিচালনা এবং কঠোর নিয়ন্ত্রণ নীতি। নয়তো ব্যাংক খাতের এই রুগ্ন অবস্থা দেশের সামগ্রিক অর্থনীতিকেও ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.