Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজনীতি থেকে সরে গিয়ে টেসলায় মনোযোগী হওয়ার ঘোষণা ইলন মাস্কের
    অর্থনীতি

    রাজনীতি থেকে সরে গিয়ে টেসলায় মনোযোগী হওয়ার ঘোষণা ইলন মাস্কের

    ইভান মাহমুদমে 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রাজনীতি থেকে সরে গিয়ে টেসলায় মনোযোগী হওয়ার ঘোষণা ইলন মাস্কের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের ধনকুবের ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক জানিয়েছেন, তিনি ভবিষ্যতে রাজনৈতিক অনুদান উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবেন। কাতারে অনুষ্ঠিত এক অর্থনৈতিক সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। মাস্ক বলেন, রাজনীতিতে তিনি যা করার দরকার ছিল তা-ই করেছেন। তবে এতে তার কোনো অনুশোচনা নেই।

    ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম শীর্ষ দাতা হিসেবে আলোচনায় ছিলেন ইলন মাস্ক। সম্মেলনে তিনি নিশ্চিত করেন, ট্রাম্পের প্রচারে তিনি ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি ডলারের বেশি ব্যয় করেছেন। তবে এখন রাজনৈতিক খরচের প্রয়োজন দেখছেন না বলেও মন্তব্য করেন মাস্ক। তাঁর ভাষায়, “আমি মনে করি ইতিমধ্যেই যথেষ্ট করেছি। ভবিষ্যতে যদি প্রয়োজন দেখি তখন করব।”

    রাজনৈতিক অঙ্গনে মাস্কের সক্রিয়তা গত বছর থেকে শুরু হলেও তার পর থেকেই তার মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারি নজরদারি বাড়ে। তার প্রতিষ্ঠিত রকেট নির্মাতা সংস্থা স্টারলিংক এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এই দুটিকে ঘিরেই মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন মাস্ক। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনে তার প্রভাবশালী অবস্থান নিয়েও সমালোচনার ঝড় ওঠে। কারণ মাস্কের কিছু প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও অন্য কয়েকটির বিরুদ্ধে সরকারি তদন্তও চলছে।

    এই প্রেক্ষাপটে মাস্ক কয়েক সপ্তাহ আগে ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যয় হ্রাসে হোয়াইট হাউস যে বিতর্কিত ‘ডজি’ (DOGE) বিভাগ গঠন করেছিল এবং যার নেতৃত্বে তাকে বসানো হয়েছিল সেখান থেকে তিনি সরে দাঁড়াবেন। যদিও কাতারের সম্মেলনে তিনি এই কর্মসূচির পক্ষেই অবস্থান নেন এবং বলেন, “ডজি প্রকল্প সরাসরি কোনো সিদ্ধান্ত নিতে পারে না আমরা কেবল উপদেষ্টা। সেই জায়গা থেকে বললে, আমরা ভালোই করছি।”

    কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। মাস্ক ডজির মাধ্যমে যে ‘লাখ কোটি ডলার সাশ্রয়ের’ প্রতিশ্রুতি দিয়েছিলেন তার ধারে-কাছেও পৌঁছানো যায়নি। উল্টো জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি, এ ব্যয় সংকোচন কর্মসূচির ফলে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম বিশেষ করে এইচআইভি/এইডস প্রতিরোধ কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব অভিযোগ মাস্ক অস্বীকার করেছেন।

    রাজনীতিতে সক্রিয় হওয়ার পর মাস্ক ব্যক্তিগত ও ব্যবসায়িকভাবে চাপে পড়েছেন। তিনি স্বীকার করেছেন, টেসলার ওপর হামলাসহ রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে যে সমালোচনার মুখোমুখি হয়েছেন তাতে তিনি আঘাত পেয়েছেন। কিন্তু তবুও অনুশোচনা নেই বলেই জানান মাস্ক।

    রাজনৈতিক জড়িতির প্রেক্ষাপটে টেসলার ব্যবসা যে চাপে পড়েছে, তারও প্রমাণ রয়েছে। ‘ডজি’ কর্মসূচির মাধ্যমে ফেডারেল কর্মী ছাঁটাই এবং সরকারি তথ্যের প্রবেশাধিকার দেওয়াকে কেন্দ্র করে টেসলার বিরুদ্ধে বিক্ষোভ ও পণ্য বর্জনের ডাক ওঠে। এরপর থেকেই কোম্পানির বিক্রি কমতে শুরু করে। বিষয়টি নিয়ে টেসলার পরিচালনা পর্ষদ এবং বিনিয়োগকারীরাও প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে, মাস্ক হয়তো আর কোম্পানির মূল কর্মকাণ্ডে যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না যেই প্রতিষ্ঠানের মাধ্যমেই তিনি শতকোটি ডলারের মালিক হয়েছেন।

    চলতি বছরের শুরুতে মাস্কের প্রভাবেরও ভাটা পড়তে শুরু করে। উইসকনসিন সুপ্রিম কোর্টে মাস্ক সমর্থিত প্রার্থী পরাজিত হন। যদিও ওই প্রার্থীর পেছনে মাস্ক ও তার ঘনিষ্ঠ গোষ্ঠীর পক্ষ থেকে ২০ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করা হয়েছিল।

    সম্মেলনের একপর্যায়ে ব্লুমবার্গের সাংবাদিক মিশাল হোসেন মাস্ককে জিজ্ঞেস করেন, টেসলার নেতৃত্বে তার থাকার ঘোষণা কি পারিশ্রমিকের ওপর নির্ভর করছে কি না। প্রসঙ্গত, মাস্ক দাবি করছেন, তিনি ইতিহাসের সর্বোচ্চ বেতন পেতে চান যদিও যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত সেই দাবি দুবার খারিজ করেছে।

    এই প্রশ্নের উত্তরে মাস্ক জানান, বিষয়টি টাকা নয় বরং ‘যৌক্তিক নিয়ন্ত্রণের’। অর্থাৎ, টেসলায় নেতৃত্ব দেওয়ার বিষয়টি তার মতে ব্যক্তিগত কর্তৃত্ব ও দৃষ্টিভঙ্গির প্রশ্ন।

    তবে রাজনৈতিক বিতর্ক সত্ত্বেও মাস্ক জানান, ইউরোপের বাইরে টেসলার ব্যবসা ভালো চলছে। তিনি বলেন, “ইতিমধ্যেই ব্যবসা ঘুরে দাঁড়িয়েছে। শেয়ারের দাম বেড়েছে। চাহিদা নিয়ে কোনো সমস্যা নেই।”

    এই অবস্থান থেকেই ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, তিনি আগামী পাঁচ বছর টেসলার প্রধান নির্বাহী হিসেবে থাকতে চান। রাজনীতির মাঠে তার অবস্থান কিছুটা শিথিল হলেও ব্যবসায়িক ক্ষেত্রে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ই এখন তার প্রধান লক্ষ্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.