Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাণিজ্য সংগঠনের স্বচ্ছতা নিশ্চিতে ‘বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫’ গেজেট প্রকাশ
    অর্থনীতি

    বাণিজ্য সংগঠনের স্বচ্ছতা নিশ্চিতে ‘বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫’ গেজেট প্রকাশ

    ইভান মাহমুদমে 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাণিজ্য সংগঠনের স্বচ্ছতা নিশ্চিতে ‘বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫’ গেজেট প্রকাশ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের বাণিজ্য সংগঠনগুলোর গঠন, কার্যক্রম, নিবন্ধন, তদারকি ও শৃঙ্খলা রক্ষায় নতুন নির্দেশনা দিয়ে ‘বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫’ গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। গত মঙ্গলবার ২০ মে এই গেজেট জারি করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, নতুন বিধিমালা কার্যকর হলে ব্যবসায়িক সংগঠনগুলোর মধ্যে পেশাদারিত্ব ও শৃঙ্খলা বৃদ্ধি পাবে এবং সরকারের নজরদারিও আরও শক্তিশালী হবে।

    নতুন বিধিমালায় বাণিজ্য সংগঠনের সদস্যপদ অর্জন ও নবায়ন, নির্বাচন প্রক্রিয়া, বার্ষিক সাধারণ সভা (এজিএম), নিরীক্ষা প্রতিবেদন জমা এবং সংগঠন বাতিলের সুস্পষ্ট প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংযোজন করা হয়েছে একাধিক ধারা, যা বাণিজ্য সংগঠনগুলোর প্রশাসনিক কাঠামোতে জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক হবে।

    বিধিমালায় দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর কাঠামোতেও আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী, এফবিসিসিআই’র পরিচালনা পর্ষদে মোট ৪৬ জন পরিচালক থাকবেন। এদের মধ্যে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি এবং দুইজন সহ-সভাপতি। এই পরিচালনা পর্ষদ গঠনে কোটাভিত্তিক প্রতিনিধি নির্বাচন ব্যবস্থা চালু করা হয়েছে, যেখানে চেম্বার গ্রুপ, অ্যাসোসিয়েশন গ্রুপ এবং সাবস্ক্রাইবার গ্রুপ থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।

    নির্বাচনে অংশগ্রহণকারী কোনো সংগঠনকে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের নবায়ন সনদ, নিরীক্ষিত আর্থিক বিবরণী, বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণীসহ প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে। এছাড়া, পরিচালকের প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট সংগঠনের বৈধ ও সক্রিয় সদস্য হতে হবে এবং পূর্ববর্তী কার্যক্রমে তাঁর সক্রিয় অংশগ্রহণের প্রমাণ থাকতে হবে।

    সাধারণ পরিষদ বা জেনারেল বডির সদস্য হওয়া নিয়েও বিধিমালায় নতুন মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। কোনো সংগঠন সাধারণ পরিষদের সদস্য হতে চাইলে তাদের অবশ্যই সময়মতো সদস্যপদ নবায়ন করতে হবে, নিরীক্ষা প্রতিবেদন দাখিল করতে হবে, আর্থিক দায়মুক্তির সনদ সংগ্রহ করতে হবে এবং সদস্যপদ ফি যথাসময়ে পরিশোধ করতে হবে। এই শর্তগুলো পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সংগঠন সাধারণ পরিষদের সদস্য হওয়ার যোগ্যতা হারাবে।

    নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে গঠন করা হবে একটি স্বতন্ত্র নির্বাচন বোর্ড। এই বোর্ড নির্বাচন পরিচালনার সম্পূর্ণ দায়িত্বে থাকবে এবং কোনো ধরণের জাল কাগজপত্র, ভোটার তালিকায় অনিয়ম বা প্রভাব খাটানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট সদস্যপদ বাতিল বা প্রার্থিতা স্থগিত করার ক্ষমতাও থাকবে তাদের হাতে।

    সংশ্লিষ্টরা মনে করছেন, ‘বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫’ বাস্তবায়নের মাধ্যমে দেশের বাণিজ্যিক সংগঠনগুলো আরও সুশৃঙ্খল, পেশাদার এবং জবাবদিহিমূলক হয়ে উঠবে। ফলে, ব্যবসায়িক পরিবেশ হবে আরও স্বচ্ছ যা সামগ্রিকভাবে অর্থনীতির গতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে সহায়তা করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.