Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকারি অবহেলায় ধুঁকছে দেশের ওষুধ শিল্প
    অর্থনীতি

    সরকারি অবহেলায় ধুঁকছে দেশের ওষুধ শিল্প

    সিভি ডেস্কমে 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ওষুধের দাম নিয়ন্ত্রণসহ স্বাস্থ্য খাতে সংস্কারের দাবি অধিকাংশ মানুষের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের সম্ভাবনাময় খাতগুলোর একটি হলো ওষুধ শিল্প। বর্তমানে বাংলাদেশে ব্যবহৃত প্রায় ৯৮ শতাংশ ওষুধ দেশেই তৈরি হচ্ছে। এসব ওষুধ রপ্তানি হচ্ছে বিশ্বের নানা দেশে। অর্জিত হচ্ছে মূল্যবান বৈদেশিক মুদ্রা।

    তবে এই খাতটি এখন বড় এক সংকটে পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অর্ধশতাধিক নিয়ন্ত্রক সংস্থার বিধিনিষেধ, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের অভাব, আইনগত সহায়তা না থাকা এবং অনেক ওষুধ লোকসানে বিক্রি করতে বাধ্য হওয়ায় এই শিল্প হুমকিতে পড়েছে।

    এই ধারা চলতে থাকলে দেশীয় ওষুধ শিল্প বিপর্যয়ের মুখে পড়তে পারে। উৎপাদন ব্যাহত হতে পারে। তখন ওষুধ আমদানি করতে হবে বেশি দামে। এতে দেশের স্বাস্থ্যসেবা ও অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে।

    মূল্য না বাড়ায় লোকসান গুনছে উৎপাদকরা

    প্রতিষ্ঠানগুলো বলছে, সরকার নিজের নীতিমালাই মানছে না। আইন অনুযায়ী, প্রতি বছর মূল্যস্ফীতির সঙ্গে ওষুধের দাম বাড়ানোর কথা। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। দেশীয় উৎপাদকদের গড়ে ২০ শতাংশ কম দামে ওষুধ বিক্রি করতে হচ্ছে।

    সরকার নির্ধারিত ১১৭টি অত্যাবশ্যকীয় ওষুধের প্রতিটি ইউনিটেই লোকসান হচ্ছে। তবু মানবিক দিক বিবেচনায় উৎপাদন চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানগুলো। কিন্তু তারা বলছে, দীর্ঘদিন ধরে লোকসানে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব নয়।

    দাম বাড়েনি, বেড়েছে সব খরচ

    একটি শীর্ষ ওষুধ কোম্পানির বিপণন প্রধান জানান, উৎপাদন ব্যয় ক্রমাগত বাড়ছে। এ বছর ডলারের দাম বেড়েছে ৪৩ শতাংশ। গ্যাস ও বিদ্যুতের দাম দ্বিগুণ। ব্যাংক ঋণের সুদও বেড়েছে দ্বিগুণ হারে। শ্রমিকদের বেতন বেড়েছে ৩০ শতাংশ।

    তাছাড়া যন্ত্রপাতি আমদানিতে ৯০ শতাংশ শুল্ক দিতে হচ্ছে। মান বজায় রাখতে কোয়ালিটি ম্যানেজমেন্টেও খরচ বেড়েছে। প্যাকেজিং সামগ্রীর দামও অনেক বেড়েছে। ইনগ্রেডিয়েন্ট আমদানির ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন দামে আমদানি করতে হচ্ছে।

    বায়োইকুইভেলেন্স পরীক্ষার জন্য একটি ওষুধে ৩ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এসব ব্যয় পণ্যের দামে যুক্ত না হওয়ায় ক্ষতির বোঝা আরও বাড়ছে।

    ৬০০ ব্র্যান্ডের দাম সমন্বয়ের আবেদন, মেলে মাত্র ৩০টির অনুমোদন

    ওষুধ শিল্প সমিতির তথ্য অনুযায়ী, গত দুই বছরে ৬০০ ব্র্যান্ডের দাম পুনর্নির্ধারণের আবেদন করা হয়েছিল। কিন্তু সরকার অনুমোদন দিয়েছে মাত্র ৩০-৩৫টির। ফলে বাকিগুলোতে বিপুল লোকসান হচ্ছে।

    ডেঙ্গু পরিস্থিতিতে বিদেশ থেকে স্যালাইন আমদানি

    ডেঙ্গুর প্রকোপ বাড়ায় দেশে স্যালাইনের চাহিদা বেড়ে যায়। ২০২৩ সালে সরকার ২০ লাখ ব্যাগ স্যালাইন কেনার সিদ্ধান্ত নেয়। এর জন্য বরাদ্দ হয় ২৯ কোটি ১৯ লাখ টাকা। প্রতি ব্যাগের দাম ধরা হয় ১৪৫ টাকা ৯৫ পয়সা।

    অথচ ভারতের বাজারে ৫০০ মিলি স্যালাইন বিক্রি হয় ৩৬ টাকায়। ১০০০ মিলির দাম ৬০ টাকা ৬৩ পয়সা। তাও এসব আমদানিকৃত পণ্যে কোনো ভ্যাট বা ট্যাক্স নেই। পরিবহন ব্যয় ও ঠিকাদারের লাভসহ ৮৬ টাকা অতিরিক্ত খরচ ধরা হয়েছে।

    বিপরীতে, দেশের বেসরকারি প্রতিষ্ঠানের উৎপাদিত স্যালাইনের দাম ৯০ থেকে ১১০ টাকার মধ্যে।

    আন্তর্জাতিক তুলনায় বাংলাদেশে ওষুধের দাম এখনো কম

    অনেক কম আয়ের দেশেও বাংলাদেশের তুলনায় ওষুধের দাম বেশি। যেমন, বাংলাদেশে মন্টেলুকাস ১০ এমজি ট্যাবলেটের দাম ১০-১৭ টাকা। কিন্তু নাইজেরিয়ায় ৬১ টাকা, ভারতে ২৩ টাকা।

    অ্যাজিথ্রোমাইসিন ৫০০ এমজি ট্যাবলেট বাংলাদেশে ৩০-৪৫ টাকা। ফিলিপাইনে ৪০ টাকা, ভারতে ৪৬ টাকা, শ্রীলঙ্কায় ১৪৯ টাকা, সৌদি আরবে ১৪৯ টাকা।

    এমনকি ভারতের বাজারেও অনেক ওষুধের দাম বেশি। যেমন প্যান্টোপ্রাজল ২০ এমজি বাংলাদেশে ৭ টাকা, ভারতে ৯ টাকা। প্যারাসিটামল সিরাপ ১০০ মিলি বাংলাদেশে ৫০ টাকা, ভারতে ৮৭ টাকা।

    আর ক্যান্সারের ওষুধ পেমব্রোলাইজুমাব বাংলাদেশে ৬০ হাজার টাকা। ভারতে সেই একই ওষুধের দাম প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।

    আইনি বাধা ও পুরোনো নীতিমালার দায়

    ১৯৯৪ সালের একটি নির্দেশনায় বলা হয়েছে, তালিকাভুক্ত নয় এমন ওষুধের দাম নির্ধারণের অধিকার থাকবে উৎপাদক প্রতিষ্ঠানের। তবে সেটা প্যাকেটে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এর চেয়ে বেশি দামে বিক্রি করা যাবে না।

    “নীতিগত ভুলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় শিল্প”

    ওষুধ শিল্প সমিতির মহাসচিব ডা. জাকির হোসেন বলেন, সরকারের ভুল নীতির কারণেই দেশীয় শিল্প ক্ষতির মুখে পড়ছে। গ্যাস, বিদ্যুৎ, ডলার, কাঁচামাল—সব কিছুর দাম বেড়েছে। অথচ ওষুধের দাম বাড়ানোর চেষ্টা করলেই তা আটকে দেওয়া হয়।

    তিনি আরও বলেন, ২০২৩ সালে দেশীয় প্রতিষ্ঠান থেকে ১০০ টাকায় স্যালাইন না কিনে সরকার বিদেশ থেকে ১৪৬ টাকায় আমদানি করে। এতে দেশীয় শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

    দেশে মাত্র চার-পাঁচটি প্রতিষ্ঠান স্যালাইন তৈরি করে। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় তারাও উৎপাদন কমিয়ে দিয়েছে।

    সমাধান কী?

    ওষুধ উৎপাদকরা বলছেন, এই সংকট থেকে বেরিয়ে আসতে হলে বাস্তবভিত্তিক নীতিমালা দরকার। ওষুধের ন্যায্য দাম নিশ্চিত করতে হবে। নইলে দেশের স্বাস্থ্যসেবা ও অর্থনীতির ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.