Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশের অর্থনীতিতে আটটি বড় চ্যালেঞ্জ চিহ্নিত করেছে সরকার
    অর্থনীতি

    দেশের অর্থনীতিতে আটটি বড় চ্যালেঞ্জ চিহ্নিত করেছে সরকার

    ইভান মাহমুদUpdated:মে 22, 2025মে 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অর্থনীতি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    একাধিক বছর ধরেই বাংলাদেশের অর্থনীতি নানা চাপের মুখে রয়েছে। গত বছর আগস্টে এক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়। রাজনৈতিক এই পালাবদলের পর কিছু ইতিবাচক প্রবণতা দেখা দিলেও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসেনি। এই পটভূমিতেই একটি অন্তর্বর্তীকালীন সরকার আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে অর্থ মন্ত্রণালয় দেশের অর্থনীতির সামনে থাকা আটটি বড় চ্যালেঞ্জ চিহ্নিত করেছে।

    দেশের অর্থনীতিতে আটটি বড় চ্যালেঞ্জ চিহ্নিত করেছে সরকার

    বাজেট প্রণয়নের প্রাক্কালে অর্থ মন্ত্রণালয়ের তৈরি এক প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও কর্মসংস্থান বৃদ্ধি, আর্থসামাজিক সুরক্ষা জোরদার করা, রাজস্ব আয় বাড়ানো, বিনিয়োগ ও বাণিজ্য পরিবেশ উন্নয়ন, এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি এবং শিল্প খাতের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এই আটটি বিষয়ের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

    অর্থ মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতি মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার ঘাটতি ও দীর্ঘমেয়াদি জ্বালানি সংকটের মতো একাধিক সমস্যার মধ্য দিয়ে গেছে। এসব সংকটে শিল্প উৎপাদন ও বিনিয়োগ কার্যত স্থবির হয়ে পড়ে। গত জুলাইয়ের অভ্যুত্থানের পর বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিক বিক্ষোভ এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন দেখা দেয় যার ফলে কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়ে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে বৈশ্বিক মন্দার আশঙ্কাও বেড়েছে যা দেশের রপ্তানিনির্ভর খাতের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।

    এমন পরিস্থিতিতে একটি ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত বাজেট তৈরি করা সরকারের জন্য কঠিন একটি কাজ হয়ে দাঁড়িয়েছে। বাজেট প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, এবারের বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে নিম্ন আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে চলমান আটটি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ভাতা বাড়ানো এবং কিছু কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে।

    বিনিয়োগে ভাটা, কর্মসংস্থানে ধীরগতি

    বর্তমান অস্থিরতা বিনিয়োগকারীদের আস্থা ও পরিকল্পনায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। অনেক প্রতিষ্ঠান ব্যবসা সংকুচিত করেছে নতুন বিনিয়োগের উদ্যোগও স্থগিত রেখেছে। যার সরাসরি প্রভাব পড়েছে কর্মসংস্থানে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য খোলা ঋণপত্র (এলসি) গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ কমে গেছে। একই সময় এ সংক্রান্ত ঋণপত্র নিষ্পত্তিও কমেছে প্রায় ২৫ শতাংশ। অন্যদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে এক বছরে বেকারের সংখ্যা বেড়েছে প্রায় ৩ লাখ ৩০ হাজার। ২০২৪ সালের শেষ প্রান্তিকে দেশে মোট বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ৩০ হাজার যা আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

    অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, অভ্যুত্থানের পর তৈরি পোশাকসহ কিছু গুরুত্বপূর্ণ শিল্পখাতে শ্রমিকদের আন্দোলনের কারণে কারখানা বন্ধ হয়ে যায় যার ফলে হাজারো শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। তাই নতুন বাজেটে কর্মসংস্থান সৃষ্টি একটি বড় অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। গ্রামীণ অবকাঠামো, বিশেষ করে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

    রাজস্ব আয় লক্ষ্যমাত্রায় ঘাটতি, ঋণের বোঝা ও সুদ পরিশোধে চাপ

    ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয় ৫ লাখ ৫৬ হাজার কোটি টাকা ধরা হচ্ছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদায় করবে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। বাকি ৬১ হাজার কোটি টাকা আসবে এনবিআর বহির্ভূত উৎস থেকে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা।

    তবে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে এনবিআর রাজস্ব আদায় করেছে মাত্র ২ লাখ ৫৬ হাজার ৪৮৬ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৬৫ হাজার কোটি টাকা কম। রাজস্ব ঘাটতি কমাতে শুল্ক ও কর অব্যাহতি সীমিত করা, অটোমেশন জোরদার করা এবং নতুন কিছু খাতে ভ্যাট ও কর বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

    বর্তমানে দেশি ও বিদেশি উৎস মিলিয়ে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১৮ লাখ কোটি টাকা। আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়নে নতুনভাবে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুধু সুদ পরিশোধেই ব্যয় ধরা হচ্ছে ১ লাখ ৩৩ হাজার কোটি টাকা, যা চলতি বছরের তুলনায় প্রায় ২০ হাজার কোটি টাকা বেশি।

    বাজেটের আকার ও কাঠামো

    নতুন অর্থবছরের বাজেটের মোট ব্যয় ধরা হচ্ছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। তবে পরিচালন বা অনুন্নয়ন খাতে বরাদ্দ বাড়িয়ে ৫ লাখ ৫০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হচ্ছে, যেখানে উন্নয়ন খাতে বরাদ্দ কিছুটা কমিয়ে ২ লাখ ৪০ হাজার কোটি টাকা রাখা হচ্ছে। জাতীয় অর্থনৈতিক পরিষদ ইতোমধ্যে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে।

    সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান মনে করেন, বাজেটে প্রত্যক্ষ কর বাড়িয়ে রাজস্ব আদায়ে নজর দেওয়া উচিত। করের হার না বাড়িয়ে করের ভিত্তি বাড়ানো এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরিতে কার্যকর পরিকল্পনা থাকতে হবে।

    বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন মনে করেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উচ্চাকাঙ্ক্ষী। এটি বাস্তবায়নযোগ্য করতে বাজেটের আকার আরও ছোট করা উচিত।

    সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ বলেন, বাজেট বড় করলে তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আগের মতো রাজনৈতিক বিবেচনায় বড় প্রকল্প নেওয়ার প্রবণতা থেকে বিরত থাকতে হবে।

    সার্বিকভাবে বলা যায়, একটি রাজনৈতিকভাবে সংবেদনশীল সময়ে আগামী বাজেট একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে যাচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও রাজস্ব আয় বাড়ানোর মতো বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকারকে একটি কার্যকর ও জনমুখী বাজেট প্রণয়ন করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.