Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চা বাগানের ফাঁকা জমিতে নবায়নযোগ্য জ্বালানি ও ইকো-ট্যুরিজম উদ্যোগ
    অর্থনীতি

    চা বাগানের ফাঁকা জমিতে নবায়নযোগ্য জ্বালানি ও ইকো-ট্যুরিজম উদ্যোগ

    ইভান মাহমুদমে 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চা বাগানের ফাঁকা জমিতে নবায়নযোগ্য জ্বালানি ও ইকো-ট্যুরিজম উদ্যোগ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের চা বাগানগুলোর অব্যবহৃত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে এবং বিকল্প জ্বালানি উৎস গড়ে তোলার লক্ষ্যে সরকার নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প ও ইকো-ট্যুরিজম চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন বাগানগুলোর আয় বাড়বে, তেমনি বিদ্যুৎ সংকট মোকাবিলায়ও সহায়তা মিলবে।

    এই লক্ষ্যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর সঙ্গে সরকারের আলোচনা হয়েছে। প্রতিষ্ঠানটি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

    বুধবার (২১ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘৫ম জাতীয় চা দিবস’ উপলক্ষে ‘চা দিবসের প্রতিশ্রুতি, চা শিল্পের অগ্রগতি’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, “চা বাগানের অনেক জমিই অনাবাদি পড়ে আছে। চা উৎপাদন অনেক হলেও তা বিক্রি করে খরচ ওঠে না। তাই এসব জমিকে কার্যকরভাবে কাজে লাগাতে সরকার নবায়নযোগ্য জ্বালানির পথে হাঁটছে।”

    তিনি আরও জানান, সরকার বর্তমানে বিদ্যমান চা নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে। যেসব বাগান মালিক শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করছে না, সেখানে সরকারের পক্ষ থেকে আর্থিক দায় নিতে হলে সেই বাগানগুলোর মালিকানা রাষ্ট্রের অধীনে আনা উচিত বলে মত দেন সচিব।

    বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামরান তানভীর রহমান জানান, দেশের চা বাগানগুলোর প্রায় ৪৫ শতাংশ জমি চা চাষের জন্য উপযুক্ত নয়। এসব জমির অন্তত ২০ শতাংশ সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হলে প্রায় ১৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব যা দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে। একই সঙ্গে বাগানগুলোর বিকল্প আয় বাড়বে।

    কামরান তানভীর রহমান আরও বলেন, চা বাগানের অনাবাদি জমিতে ইকো-ট্যুরিজম গড়ে তুললে নতুন আয়ের উৎস তৈরি হবে। তিনি উল্লেখ করেন, ২০২২ সালে শ্রমিক ধর্মঘটের কারণে চা শিল্পে প্রায় ৪০০ কোটি টাকার ক্ষতি হয় যা এখনো পূরণ হয়নি। এই প্রেক্ষাপটে তিনি চা শিল্পের উন্নয়নে ৪৫০০ কোটি টাকার একটি পুনঃচলনযোগ্য তহবিল গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি বর্তমানে চায়ের ন্যূনতম অকশন মূল্য ১৬০ টাকা হলেও তা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

    চা শিল্পে জমি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, সরকার চা শিল্পের অব্যবহৃত জমিগুলোকে কাজে লাগিয়ে ভালো রিটার্ন নিশ্চিত করতে চায়। তিনি বলেন, “নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি পর্যটন কেন্দ্র গড়ে তোলার সুযোগ রয়েছে। তবে চা উৎপাদনই থাকবে শিল্পটির মূল ভিত্তি।”

    তিনি চা শিল্পে শুল্ক ও কর ব্যবস্থাপনায় প্রচলিত বিশৃঙ্খলার প্রতি ইঙ্গিত করে বলেন, এই অরাজকতা রোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে। খরচ কমিয়ে, উৎপাদন বাড়িয়ে এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে চা শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব বলে তিনি মত দেন। উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, চা শিল্পে যে সমস্যাগুলো রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে এবং এগুলোর বাস্তবসম্মত সমাধান হবে।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন। বক্তব্য দেন টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান শাহ মঈন উদ্দিন হাসান। অনুষ্ঠানে দেশের চা শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ মোট আটটি ক্যাটাগরিতে ‘জাতীয় চা পুরস্কার ২০২৫’ প্রদান করা হয়।

    এবারের পুরস্কারপ্রাপ্ত চা বাগানগুলোর মধ্যে রয়েছে ডিনস্টন, মধুপুর, দি কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি, মির্জাপুর, কাজী অ্যান্ড কাজী টি, মরগেন টি ইন্ডাস্ট্রিজ এবং সুপ্রিম টি। ব্যক্তি পর্যায়ে পুরস্কার পেয়েছেন পঞ্চগড়ের এবিএম আখতারুজ্জামান এবং নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার।

    সরকারের নতুন এই উদ্যোগ চা শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। অনাবাদি জমিকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং ইকো-ট্যুরিজম গড়ে তোলার মাধ্যমে শুধু অর্থনৈতিক উন্নয়নই নয় পরিবেশগত ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.