Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ১০০ ব্যবসায়ী নিয়ে ঢাকায় চীনের বাণিজ্যমন্ত্রী
    অর্থনীতি

    ১০০ ব্যবসায়ী নিয়ে ঢাকায় চীনের বাণিজ্যমন্ত্রী

    এফ. আর. ইমরানমে 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিমানবন্দরে ওয়াং ওয়েনতাওকে অভ্যর্থনা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও একটি বিশাল ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিনিধিদল নিয়ে ঢাকায় এসেছেন। শনিবার (৩১ মে) দুপুরে তিনি ঢাকায় পৌঁছান বলে সরকারের এক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন।

    ওয়েনতাওয়ের নেতৃত্বে সফররত প্রতিনিধি দলে রয়েছেন প্রায় ১০০ জন চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারী। সব মিলিয়ে প্রতিনিধিদলের সদস্য সংখ্যা প্রায় ২০০ জন বলে জানা গেছে।

    সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার বিকেলে তিনি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। রোববার দিনব্যাপী তিনি পাঁচটি সেশনে বাংলাদেশের ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ‘ম্যাচমেকিং’ বৈঠকে অংশ নেবেন। দিনটির উদ্বোধনী অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকার কথা রয়েছে।

    সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আগামী ২ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চীন যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিশনের বৈঠক। এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং চীনের পক্ষে নেতৃত্ব দেবেন ওয়াং ওয়েনতাও নিজেই।

    এ ছাড়া সফরসূচি অনুযায়ী একই দিনে গার্মেন্টস খাতের উদ্যোক্তাদের সঙ্গে পৃথকভাবে চীনা বিনিয়োগকারীদের ম্যাচমেকিং সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি, চীনা প্রতিনিধিদলের একটি অংশ গাজীপুরে অবস্থিত একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবেন বলেও জানানো হয়েছে।

    সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, চীনা বাণিজ্যমন্ত্রীর এই সফরের মূল লক্ষ্য বাংলাদেশ-চীন যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিশনের বৈঠকে অংশ নেওয়া। সফরে আসা প্রতিনিধিদলের মধ্যে থাকা প্রায় ১০০ জন চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারী বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা করবেন। সফরকালেই কয়েকটি সম্ভাব্য বিনিয়োগ ঘোষণার আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।

    বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সূত্রে জানা গেছে, সফর চলাকালে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান বাধা দূরীকরণ এবং ব্যবসায়িক পরিবেশ সহজীকরণে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে চীন গত মার্চ মাসে একটি খসড়া প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছে।

    চীনা প্রতিনিধি দলের এ সফরকে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    ঢাকা গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.