Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নগদকে ঘিরে বিভ্রান্তিকর প্রতিবেদনের প্রতিবাদে কর্তৃপক্ষের সুস্পষ্ট ব্যাখ্যা
    অর্থনীতি

    নগদকে ঘিরে বিভ্রান্তিকর প্রতিবেদনের প্রতিবাদে কর্তৃপক্ষের সুস্পষ্ট ব্যাখ্যা

    ইভান মাহমুদমে 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নগদকে ঘিরে বিভ্রান্তিকর প্রতিবেদনের প্রতিবাদে কর্তৃপক্ষের সুস্পষ্ট ব্যাখ্যা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাম্প্রতিক সময়ে কয়েকটি গণমাধ্যমে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ সম্পর্কে বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য সম্বলিত কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদন নগদ কর্তৃপক্ষ এবং সরকারের সংশ্লিষ্ট মহলের নজরে এসেছে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে নগদ কর্তৃপক্ষ বলেছে, প্রকাশিত প্রতিবেদনগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি রাষ্ট্রীয় সেবাপ্রতিষ্ঠানকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা মাত্র।

    নগদ কর্তৃপক্ষ অভিযোগের বিষয়ে সুস্পষ্ট তথ্যপ্রমাণ রাখে এবং তাদের বক্তব্য অনুযায়ী, প্রতিবেদনে উল্লেখিত অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। যেমন—ভুয়া বিল-ভাউচার ব্যবহার করে অর্থ উত্তোলন, ডেটা মুছে ফেলা, ইভেন্ট ও মেইনটেন্যান্স খাতে টাকা সরানোর মতো কোনো ঘটনা নগদে কখনও ঘটেনি। প্রতিষ্ঠানটি প্রতিটি লেনদেন স্বচ্ছতা, জবাবদিহি এবং তথ্য নিরাপত্তা নীতিমালা অনুযায়ী সম্পন্ন করে থাকে।

    এ বিষয়ে উল্লেখ করা প্রয়োজন, ২০২৫ সালের ২৮ মে থেকে ডাক বিভাগের একটি তত্ত্বাবধায়ক দল নগদের কার্যক্রম তদারকি করছে এবং এসব অভিযোগ তারা পর্যালোচনার আওতায় এনেছে।

    সম্প্রতি নগদের একজন শীর্ষ কর্মকর্তাকে একটি সরকারি গোয়েন্দা সংস্থা আলোচনার জন্য ডেকেছিল, যেটিকে কিছু সংবাদমাধ্যম অতিরঞ্জিতভাবে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করেছে। এমনকি একটি প্রতিবেদনে প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারীকে বিষয়টির সঙ্গে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হয়েছে। প্রকৃতপক্ষে, ওই কর্মকর্তা সম্পর্কে কিছু তথ্য জানতেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যা যেকোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। জিজ্ঞাসাবাদের পর তাকে সম্মানের সঙ্গে বিদায় দেওয়া হয় এবং নগদে যাতে কোনো অস্থিরতা না হয়, সে বিষয়ে সচেতন থাকার পরামর্শও দেওয়া হয়।

    নগদের নিয়োগসংক্রান্ত একটি প্রক্রিয়া নিয়েও কিছু গণমাধ্যমে প্রশ্ন তোলা হয়েছে। এতে বলা হয়, জাকিয়া সুলতানা জুঁইয়ের নিয়োগ যথাযথ ছিল না। তবে নগদের বক্তব্য, তার নিয়োগ যথাযথ বিধিবিধান অনুসরণ করেই সম্পন্ন হয়েছে। একাডেমিক ফলাফল, পেশাগত যোগ্যতা এবং পূর্ব অভিজ্ঞতা মূল্যায়নের ভিত্তিতে তার নিয়োগ হয়েছে। তবুও যেহেতু এ বিষয়ে প্রশ্ন উঠেছে, তাই কর্তৃপক্ষ পুনঃপর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে।

    একাধিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, শুক্রবার অফিস চলাকালে ডেটাবেইস ধ্বংস করার পরিকল্পিত প্রচেষ্টা চলেছে। নগদের মতে, এই অভিযোগ একেবারেই কল্পিত ও হাস্যকর। প্রকৃতপক্ষে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নগদ কয়েকটি বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করছে এবং দীর্ঘ ছুটির সময় গ্রাহকসেবা চালু রাখতেই শুক্রবার কর্মীরা কাজ করেছেন। করপোরেট প্রতিষ্ঠানগুলোতে এমন কাজের সংস্কৃতি অস্বাভাবিক নয়। নগদ নিশ্চিত করেছে, তাদের কোনো ডেটা ধ্বংস করা হয়নি; বরং একাধিক সার্ভারে ডেটা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে।

    আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ উঠে এসেছে, কিছু কর্মীকে বাংলাদেশ ব্যাংক ও কেপিএমজিকে সহযোগিতা করার অভিযোগে বিনা নোটিশে বরখাস্ত করা হয়েছে। নগদ এই অভিযোগ নাকচ করে বলেছে, ডিজিটাল ব্যাংকের জন্য নিয়োগপ্রাপ্ত এসব কর্মীদের বাংলাদেশ ব্যাংক কর্তৃক ডিজিটাল ব্যাংকের লাইসেন্স স্থগিত হওয়া সত্ত্বেও সামগ্রিক আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় রেখে ছাঁটাই করা হয়নি। বিষয়টি তদন্তের জন্য ডাক বিভাগ একটি কমিটি গঠন করেছে, যা সত্য উদঘাটনে সহায়ক হবে বলে প্রতিষ্ঠানটি আশা করে।

    অন্যদিকে, কিছু কর্মকর্তার বকেয়া বেতন প্রাপ্তি নিয়েও অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে নগদ পরিষ্কারভাবে জানিয়েছে, সংশ্লিষ্টদের বেতন সবসময় যথাযথ অনুমোদন নিয়ে নির্ধারিত থাকলেও নানা কারণে তা ছাড় করা হতো না। বাংলাদেশ ব্যাংকের প্রশাসক থাকা অবস্থায় এই পরিস্থিতি তৈরি হয়েছিল। পরবর্তীতে দেশের একজন শীর্ষ আইনজীবীর পরামর্শ নিয়ে প্রচলিত শ্রম আইন অনুযায়ী এই বেতন ছাড় করা হয়। এতে কোনো আইনগত বা নীতিগত ব্যত্যয় ঘটেনি।

    নগদ কর্তৃপক্ষ মনে করে, এসব বিভ্রান্তিকর প্রচারণা একটি জাতীয় প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে। তারা আশা করে, বিষয়গুলো সঠিক তদন্ত ও বিশ্লেষণের মাধ্যমে পরিষ্কার হবে এবং দেশের জনগণ প্রকৃত সত্য জানার সুযোগ পাবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.