আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর শর্ত পূরণের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে রাজস্ব আদায়, ঘাটতি নিয়ন্ত্রণ এবং ভর্তুকি হ্রাসে বিশেষ জোর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট বিশ্লেষণে অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, এবারের বাজেট পুরোপুরি ‘আইএমএফমুখী’।
প্রস্তাবিত বাজেটের আকার দাঁড়িয়েছে ৮ লক্ষ ৫৩ হাজার ৫০০ কোটি টাকা, যা জিডিপির প্রায় ১৫.২ শতাংশ। এর মধ্যে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ২ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা— যা জিডিপির ৫.১ শতাংশ। এই ঘাটতি সামলাতে সরকার বাড়তি কর আহরণ এবং বিদেশি ঋণের ওপর নির্ভর করছে।
কর কাঠামোয় বড় রদবদল:
রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর জন্য ৫ লক্ষ কোটি টাকার টার্গেট নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি। ভ্যাট, আয়কর ও কাস্টমসে হার বাড়ানো, ছাড় সীমিতকরণ এবং করজালের পরিধি বিস্তারের মাধ্যমে এ লক্ষ্য অর্জনের পরিকল্পনা করা হয়েছে। মোবাইল ফোন, পানীয় ও বিলাসবহুল পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে।
বিশেষজ্ঞদের মতামত:
অর্থনীতিবিদ ড. জমিলুর রহমান বলেন, “এই বাজেট বাস্তবায়ন নির্ভর করবে কতটা দক্ষতার সঙ্গে সরকার আইএমএফের শর্ত পূরণ করতে পারে এবং জনগণের ওপর নতুন করের চাপ কতটা সঠিকভাবে বোঝাতে পারে।”
এদিকে অর্থবিভাগের একটি সূত্র জানায়, আগামী বাজেটে কমানো হবে ১৩৫ পণ্যের শুল্ক। এতে এসব পণ্যের দাম কিছুটা কমবে। তবে পাশাপাশি আইএমএফের পরামর্শে ৩১টি শিল্পের কর অবকাশ সুবিধা প্রত্যাহার এবং আইটি ব্যবসার আয়কে করের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এ ছাড়া ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের মতো ২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত সরকারি গেজেটভুক্তদেরও আয়করে বিশেষ সুবিধা দেওয়া হতে পারে আগামী বাজেটে।
সূত্রমতে, এ বছর বিশেষ এক সময়ের নতুন বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর শর্ত পূরণের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে রাজস্ব আদায়, ঘাটতি নিয়ন্ত্রণ এবং ভর্তুকি হ্রাসে বিশেষ জোর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট বিশ্লেষণে অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, এবারের বাজেট পুরোপুরি ‘আইএমএফমুখী’।