Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আগামী অর্থবছরে আবগারি শুল্কমুক্ত সীমা হচ্ছে ৩ লাখ!
    অর্থনীতি

    আগামী অর্থবছরে আবগারি শুল্কমুক্ত সীমা হচ্ছে ৩ লাখ!

    হাসিব উজ জামানজুন 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    nbr
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ক্ষুদ্র ও মধ্যম আয়ের ব্যাংক আমানতকারীদের জন্য আবগারি শুল্ক সহজ করতে চলেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী অর্থবছরে ব্যাংক জমায় আবগারি শুল্কমুক্ত সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হবে। ফলে নতুন করে ৭৫ লাখ আমানতকারী আবগারি শুল্কমুক্ত সুবিধা পাবেন।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এই ছাড়ের ফলে নিম্ন ও মধ্য-আয়ের মানুষের মোট করের বোঝা কমবে প্রায় ১১২ কোটি টাকা।

    এনবিআর কর্মকর্তারা বলছেন, সরকার নিম্ন ও মধ্য-আয়ের মানুষদের ব্যাংকিং সেবা আরও গতিশীল করতে এই পদক্ষেপ নিচ্ছে। এর ফলে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ক্ষুদ্র আমানতকারীরা ব্যাংকে টাকা জমাতে উৎসাহী হবেন।

    তাঁরা বলেন, বর্তমান অনেক ক্ষুদ্র বা ছোট আমানতকারী অন্য কোথাও টাকা না রেখে ব্যাংকে রাখে। ব্যাংকনির্ভরতা বাড়ানো ও মানুষের মধ্যে সঞ্চয়ের মনোভাব তৈরির অংশ হিসেবে সরকার আগামী অর্থবছরে এই সিদ্ধান্ত নিচ্ছে। তবে আবগারি শুল্ক বাড়ানোর ক্ষেত্রে বড় আমানতকারীদের গচ্ছিত টাকার দিকে নজর দেওয়া হতে পারে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের শেষ নাগাদ দেশে মোট ১৬ দশমিক ৩২ কোটি ব্যাংক আমানতকারী রয়েছে। এই অ্যাকাউন্টগুলোর বিপরীতে মোট আমানতের পরিমাণ ১৮ দশমিক ৮৩ লাখ কোটি টাকা। এর মধ্যে ১ টাকা থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ১৫ দশমিক ৪৭ কোটি—যা মোট ব্যাংক অ্যাকাউন্টের প্রায় ৯৫ শতাংশ।

    ব্যাংক এশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী বলেন, এটি ভালো পদক্ষেপ। এর ফলে ছোট ছোট গ্রাহকদের ব্যাংকে অংশগ্রহণ বাড়বে। নতুন করে আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে।

    তিন বলেন, “মানুষ ছোট চার্জও দিতে চায় না। আমানতকারীরা যখন জানতে পারবে তাদের আমানতের টাকার ওপর আবগারি শুল্ক কাটা হবে না, তখন ব্যাংকের প্রতি তাদের নতুন করে আগ্রহ তৈরি হবে”।

    ব্যাংকে কত টাকা থাকলে কী পরিমাণ আবগারি শুল্ক দিতে হবে: নতুন কাঠামো অনুযায়ী, ৩ লাখ টাকা পর্যন্ত আমানত আবগারি শুল্কমুক্ত থাকবে। ৩ লাখ টাকার বেশি থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আমানতের জন্য শুল্ক হবে ১৫০ টাকা। ৫ লাখ টাকার বেশি থেকে ১০ লাখ টাকা পর্যন্ত শুল্ক দিতে হবে ৫০০ টাকা।

    ১০ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত আমানতের জন্য ৩ হাজার টাকা এবং ৫০ লাখ টাকার বেশি থেকে ১ কোটি টাকা পর্যন্ত ৫ হাজার টাকা শুল্ক দিতে হবে। ১ কোটি টাকার বেশি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আমানতের জন্য ১০ হাজার টাকা এবং ২ কোটি টাকার বেশি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আমানতের জন্য ২০ হাজার টাকা শুল্ক দিতে হবে।

    আবগারি শুল্ক বছরে একবারই নেওয়া হয়। যদি কোনো ক্যালেন্ডার বছরে আমানত একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে, তবে একবারই শুল্ক আরোপ করা হয়। কোনো অ্যাকাউন্টে ১ এক লাখ টাকার কম থাকলে কোনো আবগারি শুল্ক কাটা হয় না। এনবিআর কর্মকর্তারা বলেন, অপেক্ষাকৃত কম টাকার অ্যাকাউন্টধারীদের কিছুটা স্বস্তি দেওয়ার পাশাপাশি বেশি টাকার হিসাবধারীদের কাছ থেকে বেশি আবগারি শুল্ক আদায় করতে চায় সরকার।

    শুল্কমুক্ত
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.