Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কারখানাগুলো সময়মতো বেতন বোনাস দেবে তো?
    অর্থনীতি

    কারখানাগুলো সময়মতো বেতন বোনাস দেবে তো?

    হাসিব উজ জামানজুন 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কারখানাগুলো সময়মতো বেতন বোনাস দেবে তো?
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঈদুল আজহার আগে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের বিষয়টি নজরদারিতে রেখেছে শিল্প পুলিশ। তাদের তথ্য অনুযায়ী, দেশের আটটি শিল্প এলাকায় এখনো অধিকাংশ কারখানায় বোনাস পরিশোধ হয়নি।

    আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা ও সিলেট এই আট শিল্প অঞ্চলে মোট কারখানার সংখ্যা ৯ হাজার ৬৮৩টি। এসব কারখানায় গতকাল বিকেল ৪টা পর্যন্ত মাত্র ৩ হাজার ২১২টি কারখানা বোনাস পরিশোধ করেছে। শতাংশের হিসাবে যা ৩৩ দশমিক ১৭ শতাংশ। বাকি ৬ হাজার ৪৭১টি কারখানা এখনও বোনাস দেয়নি। এ সংখ্যা মোটের ৬৬ দশমিক ৮৩ শতাংশ।

    মে মাসের বেতন পরিশোধের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩ জুন। কিন্তু এখন পর্যন্ত মাত্র ৭৮৬টি কারখানা বেতন দিয়েছে। এটি মোট কারখানার মাত্র ৮ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ, ৮ হাজার ৮৯৭টি কারখানা এখনও বেতন পরিশোধ করেনি।

    শিল্প পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল গাজী জসীম উদ্দিন জানিয়েছেন, বড় দুটি সমস্যা ইতোমধ্যে সমাধান করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে টিএনজেড গ্রুপ। গ্রুপটির মালিক দেশ ছেড়ে চলে গেছেন। মন্ত্রণালয়ের মাধ্যমে সেখানে শ্রমিকদের বেতন-বোনাসের ব্যবস্থা করা হয়েছে। আরেকটি সমস্যা ছিল মাহমুদ ফ্যাশনস। সেটিও সমাধান হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাকি সমস্যা গুলো বড় আকার ধারণ করবে না। কিছু জায়গায় ছোটখাটো ঘটনা ঘটলেও তা সামাল দেওয়া গেছে। গাজীপুর ও নারায়ণগঞ্জে এ ধরনের কিছু ঘটনা ঘটেছে।

    গতকাল কালীয়াকৈর থানার সূত্রাপুর এলাকায় জিএমএস টেক্সটাইল লিমিটেডের শ্রমিকদের সঙ্গে আলোচনায় গেলে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে মারে। তখন শিল্প পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সকাল সাড়ে ৮টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

    গত ২৮ মে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এবং গার্মেন্টস খাতভিত্তিক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ এবং ট্যানারি খাতের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় সিদ্ধান্ত হয়, শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস ৩১ মের মধ্যে পরিশোধ করতে হবে। মে মাসের বেতন দিতে হবে ৩ জুনের মধ্যে।

    শিল্প পুলিশ সভায় এমন কারখানার তালিকা দেয়, যারা সময়মতো বেতন-বোনাস পরিশোধে ব্যর্থ হতে পারে। এসব তালিকা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিজিএমইএ, বিকেএমইএ এবং বিইএফ বরাবর পাঠানোর কথা বলা হয়। উদ্দেশ্য ছিল পরবর্তী পদক্ষেপ গ্রহণ।

    প্রাপ্ত তথ্যে দেখা গেছে, যেসব কারখানা বেতন-বোনাস দিতে ব্যর্থ হতে পারে, তার মধ্যে রয়েছে বিজিএমইএর ৬৯টি, বিকেএমইএর ২২টি, বিটিএমএর ২৪টি, বেপজার আওতাধীন ১২টি এবং অন্যান্য ৭১টি কারখানা। সব মিলিয়ে এমন ঝুঁকিপূর্ণ কারখানার সংখ্যা ১৯৮টি। তবে শিল্প পুলিশের সূত্র বলছে, এর মধ্যে কিছু কারখানা ইতোমধ্যে বেতন-বোনাস পরিশোধ করেছে। ফলে এই সংখ্যা আরও কমেছে।

    সভায় সিদ্ধান্ত হয়, যারা নির্ধারিত সময়ের মধ্যে বেতন-বোনাস পরিশোধে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা হয় ১৯ মে। সভা শেষে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ৩ জুনের মধ্যে শ্রমিকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস দিতে হবে। যদি কেউ অযৌক্তিক দাবিতে রাস্তায় নামে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।

    এরপর ২১ মে সচিবালয়ে এক সভা শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস ২৮ মের মধ্যে না দিলে মালিকদের জেলে যেতে হবে। ইতোমধ্যে পাঁচ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তারা দেশের বাইরে বা ঢাকার বাইরে যেতে পারবেন না।

    ঈদ সামনে রেখে শ্রমিকদের বেতন ও বোনাস নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। অনেক কারখানা এখনও পরিশোধ করেনি শ্রমিকদের প্রাপ্য অর্থ। তবে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। শ্রমিক অসন্তোষ যেন না বাড়ে এবং ঈদের আগেই সকল শ্রমিক তাদের পাওনা বুঝে পান, সেই লক্ষ্যে কাজ চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.