Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চলতি বছর ও পরের বছরে তামার মূল্য বৃদ্ধির সম্ভাবনা
    অর্থনীতি

    চলতি বছর ও পরের বছরে তামার মূল্য বৃদ্ধির সম্ভাবনা

    হাসিব উজ জামানজুন 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    তামার মূল্য
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বের সবচেয়ে বড় তামা উৎপাদনকারী দেশ চিলি সম্প্রতি তাদের তামার মূল্যসংক্রান্ত পূর্বাভাসে কিছু পরিবর্তন এনেছে। দেশটির সরকারি কপার কমিশন কোচিলকো জানাচ্ছে, বৈশ্বিক বাজারে সরবরাহে বিঘ্ন ঘটায় তামার বাজার এখন ঘাটতির দিকে এগোচ্ছে। একই সঙ্গে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য উত্তেজনা খানিকটা প্রশমিত হওয়ায় দাম বাড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।—এমনটাই জানিয়েছে মাইনিং ডটকম।

    কোচিলকোর সাম্প্রতিক তথ্য বলছে, ২০২৫ ও ২০২৬ সালে প্রতি পাউন্ড তামার গড় মূল্য দাঁড়াতে পারে ৪ ডলার ৩০ সেন্ট, যেখানে আগের পূর্বাভাস ছিল ৪ ডলার ২৫ সেন্ট। সামান্য এই পরিবর্তন বাজার বিশ্লেষকদের কাছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয় যে, তামার বাজারে স্থায়ী চাহিদা এবং সরবরাহ সংকট দুই-ই বাড়ছে।

    চিলির মতে, ২০২৫ সালে বিশ্বজুড়ে তামার চাহিদা বাড়তে পারে ২ দশমিক ৩ শতাংশ। কিন্তু বিপরীতে, চলতি বছর বৈশ্বিক তামার সরবরাহ বাড়বে মাত্র ১ দশমিক ৩ শতাংশ, যা আগের ৪ দশমিক ৭ শতাংশ প্রত্যাশার চেয়ে অনেক কম। এই ঘাটতির একটা বড় কারণ হিসেবে দেখা হচ্ছে শীর্ষ খনি কোম্পানিগুলো—ফ্রিপোর্ট-ম্যাকমোরান, গ্লেনকোর এবং অ্যাংগ্লো আমেরিকান—এর উৎপাদনে উল্লেখযোগ্য হ্রাস।

    চিলি থেকেও এই বছর তামার সরবরাহে ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। কোচিলকোর পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই বছর চিলির বার্ষিক উৎপাদন বৃদ্ধির হার হবে ৩ শতাংশ, যা আগের অনুমানের তুলনায় কম।

    এই সরবরাহ সংকটের প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে লন্ডনের বাজারেও। গত আট মাসের মধ্যে মে মাসেই তামার দাম সবচেয়ে বেশি বেড়েছে। যদিও শুক্রবারের হিসাব অনুযায়ী, লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএসই) তিন মাসের সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম স্থিতিশীল ছিল ৯ হাজার ৫৭০ ডলারে।

    তবে মে মাসে এখন পর্যন্ত দাম বেড়েছে প্রায় ৪ দশমিক ৮ শতাংশ, যা ২০২৩ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। এর পেছনে একটি বড় কারণ হলো—এলএসই অনুমোদিত গুদামে তামার মজুদ আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এখন পর্যন্ত মজুদ কমেছে প্রায় ৪৫ শতাংশ। বর্তমানে লন্ডনের গুদামগুলোয় তামার মোট মজুদ মাত্র ১ লাখ ৪৯ হাজার ৮৭৫ টনে নেমে এসেছে, যা প্রায় এক বছরের মধ্যে সবচেয়ে নিচের অবস্থান।

    বিশ্ববাজারে তামার দাম বাড়ার এই প্রবণতা শুধু উৎপাদন সংকট বা রাজনৈতিক স্থিতিশীলতা দিয়েই ব্যাখ্যা করা যাচ্ছে না। এটি ভবিষ্যতের জন্য একটি বড় সংকেত—বিশেষ করে শিল্প ও নির্মাণখাতের জন্য, যেখানে তামার ব্যবহার অপরিহার্য। চাহিদা বাড়ছে, সরবরাহে বাধা—এর মানে আগামী বছরগুলোতে তামার দাম আরও বাড়তে পারে। প্রস্তুত তো?

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.