Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের শুল্ক নীতিতে ফক্সওয়াগনের জবাব: যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগ
    অর্থনীতি

    ট্রাম্পের শুল্ক নীতিতে ফক্সওয়াগনের জবাব: যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগ

    ইভান মাহমুদজুন 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ট্রাম্পের শুল্ক নীতিতে ফক্সওয়াগনের জবাব: যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রে আমদানিকৃত গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এমন একটি পরিস্থিতিতে ইউরোপের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান ফক্সওয়াগন গ্রুপ দেশটিতে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটি মনে করছে, এই বিনিয়োগ তাদের ওপর সম্ভাব্য শুল্কের চাপ কমাতে সহায়তা করবে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারে তাদের অবস্থানকে আরও দৃঢ় করবে। এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

    ফক্সওয়াগন গ্রুপের প্রধান নির্বাহী ওলিভার ব্লুম জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিকসহ শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনায় রয়েছেন। জার্মান দৈনিক জ্যুদডয়েচে সাইটুংকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লুম এ আলোচনাকে ‘গঠনমূলক ও ন্যায্য’ বলে উল্লেখ করেন।

    ব্লুম আরও জানান, তিনি ব্যক্তিগতভাবে ওয়াশিংটন সফর করেছেন এবং মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। যদিও আলোচনার বিস্তারিত বিষয় তিনি প্রকাশ করেননি, তবে আশা প্রকাশ করেন যে, যুক্তরাষ্ট্রে তাদের বড় বিনিয়োগ পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের শুল্ক সিদ্ধান্তে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

    তিনি বলেন, “আমাদের প্রধান যোগাযোগ হচ্ছে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট নিজেই। আলোচনাগুলো গঠনমূলক হলেও অনেক বিষয় জটিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আলোচনার বিষয়বস্তু গোপন রাখব, এবং আমি সে সিদ্ধান্ত মেনে চলছি।”

    অন্যদিকে, প্যারিসে অনুষ্ঠিতব্য ওএইসিডি সম্মেলনের এক ফাঁকে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনার মারোস শেফচোভিচ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, এই আলোচনার ফল যা-ই হোক না কেন, আগামী জুলাইয়ে ট্রাম্প ঘোষিত ৯০ দিনের শুল্ক বিরতির মেয়াদ শেষ হলে প্রায় ১০ শতাংশ হারে একটি ভিত্তিশুল্ক বহাল থাকতে পারে।

    ফক্সওয়াগনের প্রধান নির্বাহী আরও জানান, প্রতিষ্ঠানটি শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার লক্ষ্যেই নয়, বরং বৈশ্বিকভাবে টেকসই ও কার্যকর সমাধান খোঁজার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে। বর্তমানে তারা মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা রিভিয়ানের সঙ্গে যৌথভাবে প্রকল্প বাস্তবায়ন করছে, এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

    এদিকে ইউরোপে চীনা ইলেকট্রিক ভেহিকেলের (ইভি) বিক্রি ব্যাপক হারে বেড়েছে। কিন্তু তুলনামূলকভাবে কম দামে প্রতিযোগিতায় সক্ষম না হওয়ায় ফক্সওয়াগনের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে প্রতিষ্ঠানটির বিলাসবহুল ব্র্যান্ড পোরশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ এসব গাড়ি মূলত জার্মানিতেই উৎপাদিত হয়, যার ফলে শুল্কের প্রভাব বেশি পড়বে।

    ফক্সওয়াগন জানিয়েছে, তারা ২৫ হাজার ইউরোর মধ্যে একটি মাঝারি ও সাশ্রয়ী দামের ইভি বাজারে আনতে যাচ্ছে। এর মধ্যে ‘আইডি.এভরিওয়ান’ (ID.EVERY1) নামে একটি নতুন মডেল তৈরি হচ্ছে, যা তুলনামূলকভাবে কম খরচে ক্রেতাদের কাছে আধুনিক ইভির সুবিধা পৌঁছে দিতে সক্ষম হবে।

    এই প্রেক্ষাপটে ফক্সওয়াগনের কৌশলগত উদ্যোগকে শুধু একটি ব্যবসায়িক পদক্ষেপ হিসেবে নয়, বরং বৈশ্বিক বাণিজ্য ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রচেষ্টায় একটি ইতিবাচক ভূমিকা হিসেবেও দেখা যেতে পারে। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির প্রভাব থেকে বাঁচতে এবং যুক্তরাষ্ট্রের বাজারে নিজেদের আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে ফক্সওয়াগনের এই উদ্যোগ বিশ্ব বাণিজ্য অঙ্গনে বিশেষভাবে নজরকাড়া হয়ে উঠেছে।

    ট্রাম্পের শুল্ক নীতি ফক্সওয়াগনের জবাব যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগ
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.