Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চামড়ার দাম না পেলে বিক্রি নয়: বাণিজ্য উপদেষ্টা
    অর্থনীতি

    চামড়ার দাম না পেলে বিক্রি নয়: বাণিজ্য উপদেষ্টা

    মনিরুজ্জামানজুন 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাণিজ্য উপদেষ্টা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কোরবানির পশুর চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ উল্লেখ করে এর সুষ্ঠু ব্যবস্থাপনায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, কোরবানির পরে অনেকেই গোশত নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, ফলে চামড়ার প্রতি অবহেলা দেখা দেয়। পচনশীল বস্তু হওয়ায় চামড়া যদি অযত্নে পড়ে থাকে বা সঠিকভাবে সংরক্ষণ না করা হয়, তাহলে তা দ্রুতই নষ্ট হয়ে যায়। আর নষ্ট চামড়ার বাজারে কোনো মূল্য নেই। তাই যারা কোরবানি করবেন এবং চামড়া সংগ্রহ করবেন, তাদের এ বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

    গতকাল রোববার (১ জুন) রাতে ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় কোরবানির পশুর চামড়ার সুষ্ঠু সংগ্রহ, সংরক্ষণ ও বণ্টন নিশ্চিত করার লক্ষ্যে কওমি মাদ্রাসার আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

    তিনি বলেন, কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংগ্রহ করে ট্যানারি শিল্পে সরবরাহ করলে দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখা সম্ভব। এজন্য ধর্মীয় নেতা, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আলেম-ওলামাগণ সমাজে ইতিবাচক প্রভাব রাখেন, তাদের সহযোগিতায় জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে চামড়া নষ্ট হওয়া রোধ করা সম্ভব।

    বাণিজ্য উপদেষ্টা জানান, এবারই প্রথমবারের মতো কোরবানির চামড়া সংরক্ষণের লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও এতে কিছু সমস্যাও দেখা দিতে পারে, তবে সঠিকভাবে চামড়া পরিষ্কার করে লবণ দিলে গন্ধ অনেকটাই কমে যাবে। তিনি বলেন, লবণ দিয়ে সংরক্ষণ করলে চামড়া তিন মাস পর্যন্ত ভালো থাকবে। দাম না পেলে চামড়া বিক্রি না করার মনোভাব বজায় রাখতে হবে। তবে এর জন্য চামড়াকে যথাযথভাবে লবণ ও পরিচ্ছন্নতার মাধ্যমে প্রক্রিয়াজাত করতে হবে।

    চামড়া সংরক্ষণের জন্য ইতোমধ্যেই সাড়ে সাত লাখ মণ লবণ কেনা হয়েছে বলে জানান তিনি। এই লবণ মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হবে। এতে যেমন চামড়া সংরক্ষণ সহজ হবে, তেমনি লবণ চাষিরাও কিছুটা উপকৃত হবেন।

    আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়ার চাহিদা থাকা সত্ত্বেও আমরা এর যথাযথ ব্যবহার করতে পারছি না উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, পৃথিবীর মোট চামড়ার সাড়ে তিন শতাংশ উৎপাদিত হয় বাংলাদেশে। এটি মহান আল্লাহর এক বড় আশীর্বাদ। কিন্তু আমরা এই আশীর্বাদকে যথাযথভাবে কাজে লাগাতে পারিনি। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে আমাদের চামড়ার অবনমনের জন্য দেশের ভেতরে একাধিক পক্ষ দায়ী।

    চীন সফররত চীনের বাণিজ্যমন্ত্রী ও প্রতিনিধি দলের সঙ্গে কাঁচা চামড়া তথা ব্লু ওয়েট চামড়া রপ্তানি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, যদিও সরকার চামড়া রপ্তানি করতে চায় না, তবে দেশে যদি ন্যায্য দাম না পাওয়া যায়, তাহলে রপ্তানির দিকে যেতে হতে পারে। এ বিষয়ে তিনি বলেন, “আমি চাই না এদেশ থেকে কাঁচা চামড়া বাইরে রফতানি হোক, কিন্তু সঠিক দাম না পেলে আমাদের সেদিকে যেতে হবে।”

    তিনি অতীতের আর্থিক পরিস্থিতির তুলনা করে বলেন, স্বাধীনতা যুদ্ধ-পরবর্তী অর্থনৈতিক ভিত্তিতে চামড়া ছিল অন্যতম সম্ভাবনাময় খাত। চা ও পাটের পাশাপাশি এটিই ছিল জাতীয় আয়ের অন্যতম উৎস। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শিল্পগুলো একে একে নষ্ট হয়ে গেছে। এমন অবস্থায় পৌঁছেছি, যেখানে আগে ২৫ হাজার টাকার একটি গরুর চামড়ার দাম ছিল ২ হাজার টাকা, এখন সেই গরুর দাম ১ লাখ টাকা হলেও চামড়ার দাম মাত্র ২০০ টাকা—এটি অত্যন্ত অস্বাভাবিক ও দুঃখজনক চিত্র।

    সার্বিকভাবে, চামড়া শিল্পের বিকাশ ও জাতীয় অর্থনীতির উন্নয়নে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা এবং জনসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জোরালোভাবে তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা।

    চামড়ার দাম বাণিজ্য উপদেষ্টার বার্তা
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.