Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৫ পদক্ষেপ বদলে দেবে ১৭ লাখ বিনিয়োগকারীর ভবিষ্যৎ
    অর্থনীতি

    ৫ পদক্ষেপ বদলে দেবে ১৭ লাখ বিনিয়োগকারীর ভবিষ্যৎ

    মনিরুজ্জামানUpdated:জুন 2, 2025জুন 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ৫ পদক্ষেপ বদলে দেবে ১৭ লাখ বিনিয়োগকারীর ভবিষ্যৎ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুঁজিবাজারে প্রাণ ফেরাতে সাহসী পদক্ষেপ প্রস্তাবিত বাজেটে করছাড় ও বিনিয়োগ প্রণোদনা, টানা দরপতন, তারল্যসংকট এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতায় দীর্ঘদিন ধরেই সংকটে রয়েছে দেশের পুঁজিবাজার। এমন বাস্তবতায় ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করতে নেওয়া হয়েছে কয়েকটি সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ। এসব পদক্ষেপ কার্যকর হলে উপকৃত হবেন দেশের প্রায় ১৭ লাখ বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টধারী বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডার।

    প্রস্তাবিত বাজেটে তালিকাভুক্ত (লিস্টেড) এবং অ-তালিকাভুক্ত (নন-লিস্টেড) কোম্পানির করহারের ব্যবধান ২ দশমিক ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ ব্যবধান ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশে উন্নীত করা হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশি-বিদেশি লাভজনক ও স্বনামধন্য কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে উৎসাহিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    এছাড়া মার্চেন্ট ব্যাংকগুলোর করপোরেট করহার ১০ শতাংশ হ্রাসের প্রস্তাব করা হয়েছে, যা তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করবে। ব্রোকারেজ হাউসগুলোর লেনদেনে উৎসে কর দশমিক শূন্য ২ শতাংশ কমিয়ে আনা হচ্ছে। পাশাপাশি, পরিশোধিত মূলধনের ১০ শতাংশের বেশি অংশ আইপিওর মাধ্যমে ছাড়লে সংশ্লিষ্ট কোম্পানির করহার ২২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব রয়েছে। ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমাও ২৫ হাজার টাকা বাড়ানো হয়েছে, যা মধ্যম আয়ের সাধারণ বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

    অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা উল্লেখ করবেন যে, পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

    বাজার সংশ্লিষ্টরা বলছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনের কারণে বিনিয়োগকারীদের প্রায় ১ লাখ কোটি টাকার পুঁজি গায়েব হয়েছে। দৈনিক লেনদেনের পরিমাণ কমে এসেছে মাত্র ৩০০ কোটি টাকার ঘরে। তারল্য ও আস্থাহীনতার এই দুঃসময়ে প্রস্তাবিত বাজেটের পাঁচটি উদ্যোগ বাজারে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে। বিনিয়োগকারীর পাশাপাশি ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও স্টক এক্সচেঞ্জগুলোর আর্থিক অবস্থাও উন্নত হবে, যা তাদের পুনরায় সক্রিয়ভাবে বাজারে অংশ নিতে সহায়তা করবে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং পুঁজিবাজার বিশ্লেষক মো.আল-আমিন আজকের পত্রিকাকে বলেন, “সরকার এবারের বাজেটে শেয়ারবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের দাবির পরিপ্রেক্ষিতে যেসব উদ্যোগ নিয়েছে, তাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্ষমতা বাড়বে এবং তাঁরা নতুন করে বিনিয়োগে আগ্রহী হবেন।”

    আইসিবির চেয়ারম্যান ও বিশিষ্ট পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, “লিস্টেড ও নন-লিস্টেড কোম্পানির কর ব্যবধান বাড়ানো একটি ইতিবাচক উদ্যোগ। এর ফলে ভালো মানের কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত হবে। তবে এই ব্যবধান আরও বাড়িয়ে ১০-১৫ শতাংশ করা হলে আরও ভালো হতো।”

    ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে আমরা উৎসে কর কমানোর দাবি জানিয়ে আসছি। আগে ব্রোকারেজ হাউসগুলোকে প্রায় ৬০ শতাংশ কর দিতে হতো। প্রস্তাবিত হার কার্যকর হলে তা ২৭ থেকে ৩০ শতাংশে নেমে আসবে, যা হাউসগুলোকে টিকে থাকার বাস্তব ভিত্তি দেবে।”

    বিনিয়োগকারীদের জন্য আসছে যে পাঁচ সুখবর:

    • অ-তালিকাভুক্ত কোম্পানির সঙ্গে কর ব্যবধান ২.৫%
    • মার্চেন্ট ব্যাংকের কর কমেছে ১০%
    • লেনদেনের উৎসে কর কমেছে ০.০২%
    • ১০ শতাংশের বেশি শেয়ার ছাড়া কোম্পানির কর কমছে ২.৫%
    • ব্যক্তির করমুক্ত আয়সীমা ২৫ হাজার বৃদ্ধি

    বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মাজেদা খাতুন বলেন, “কর কমানোর এই উদ্যোগ মার্চেন্ট ব্যাংকগুলোর আয় ও আর্থিক সক্ষমতা বাড়াবে। এ অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের পাশাপাশি ভালো মানের কোম্পানিগুলোকে আইপিওর মাধ্যমে বাজারে আনার জন্য কাজে লাগানো যাবে।”

    সব মিলিয়ে বলা যায়, প্রস্তাবিত বাজেটের এই করছাড় ও প্রণোদনা পুঁজিবাজারের জন্য এক আশার আলো হয়ে এসেছে। তবে বাস্তবায়নের ধারাবাহিকতা ও দক্ষতা নিশ্চিত করলেই কেবল এই উদ্যোগগুলো কাঙ্ক্ষিত সুফল বয়ে আনতে পারবে। সরকার এবং নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি বিনিয়োগকারীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করা এখন সময়ের দাবি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.