আজ সোমবার, ২ জুন, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই ভ্যাট বৃদ্ধির প্রস্তাব তুলে ধরা হয়। নির্বাচিত সরকার অনুপস্থিত থাকায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ বাজেট পেশ করেন। বিকেল ৩টায় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির মাধ্যমে দেশবাসীর উদ্দেশে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়।
প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতিবছর জুন মাসের প্রথম বৃহস্পতিবার জাতীয় বাজেট ঘোষণা করা হয়ে থাকে। চলতি বছর সেই দিনটি পড়েছে ৫ জুন। তবে ৫ জুন থেকেই ঈদুল আজহার সরকারি ছুটি শুরু হওয়ায়, তার আগেই আজ ২ জুন বাজেট ঘোষণা করা হয়েছে।
সরকার সাধারণত বাজেট ঘোষণার দিন থেকেই প্রস্তাবিত অর্থবিল কার্যকর করে থাকে। এবারও সেই ধারাবাহিকতায়, বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে রাজস্ব খাতে প্রস্তাবিত কর, ভ্যাট এবং শুল্কহার কার্যকর করা হয়েছে।
মোবাইল ফোন প্রযুক্তির প্রসার এবং দেশের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির এই সময়ে, স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোনের ওপর ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত ভোক্তা ও উৎপাদন খাত—উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
